"এসো নিজে করি" লোভনীয় ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, এপ্রিল ৪/২০২৪
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি মাঝে মাঝেই সময় পেলে চেষ্টা করি নতুন নতুন রেসিপি তৈরি করতে। কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় @rme দাদা হ্যাংআউট এ ফ্রেঞ্চ ফ্রাই এর কথা বলছিলেন। হঠাৎ করে দাদার কথাটি এ মনে হয়ে গেল আর ভাবলাম যে আজকে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি শেয়ার করা যেতে পারে। আর সেই চিন্তাধারা থেকেই আজকে আপনাদের মাঝে আমি ফ্রেন্ডস প্রায় তৈরি করার পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেলাম।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | আলু |
| ২ | ডিম |
| ৩ | হলুদের গুঁড়া |
| ৪ | লবণ |
| ৫ | মরিচের গুঁড়া |
| ৬ | আটা |
| ৭ | সয়াবিন তেল |
ধাপ-১
ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার ক্ষেত্রে আলু গুলোকে চার কোণা করে কেটে নিতে হয়। আর এই কারণেই এটা খেতে খুবই বেশি ভালো লাগে। প্রথমে আমি আলু চার কোণা করে কেটে নিয়েছি তারপরে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি।
ধাপ-২
এরপরে তার মধ্যে আমি পরিমান মত মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি।
ধাপ-৩
এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি।
ধাপ-৪
ফ্রাই তৈরি করার জন্য যেহেতু আলু কে ডুবো তেলের মধ্যে দিয়ে ভাতে হয় তাই আমি কিছুটা আটা ব্যবহার করে নিয়েছি যেন এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়।
ধাপ-৫
সকল উপকরণ দেয়া হয়ে যাবার পরে আমি সেগুলোকে একত্রিত করে নিলাম। যতটা সুন্দর ভাবে একত্রিত করে নেওয়া যাবে পরবর্তীতে ফ্রেন্স ফ্রাই খেতে ততটাই বেশি ভালো লাগবে।
ধাপ-৬
এরপরে আমি একটা শুকনো কড়াই নিয়ে নিলাম এবং কড়াই গরম হয়ে যাবার পরে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম।
ধাপ-৭
কড়াই এর তেল গরম হয়ে যাবার পরে আমি আস্তে আস্তে পূর্বে কেটে নেওয়া আলুর টুকরো গুলো ডুবো তেলের মধ্যে দিতে শুরু করলাম। আর এভাবে কিছু সময় ভেজে নিলেই তৈরি হয়ে গেল লোভনীয় ফ্রেঞ্চ ফ্রাই এর রেসিপি।
ধাপ-৮
এভাবেই আমি অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিলাম। অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবার পরে আমি সেগুলোকে আলাদা একটা পাত্রে নামিয়ে রাখলাম এবং আপনাদের মাঝে ছবি তুলে শেয়ার করলাম। আমার তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাই এর এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্স ফ্রাই খেতে আপনাদের কেমন ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
ফ্রেন্স ফ্রাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছিলেন। রেসিপিটা সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। এরকম মজাদার একটি রেসিপি পর্যায়ক্রমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এটা খেয়েও অনেক মজা পেয়েছিলাম আমরা দুজনে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাধারণত এটাকে আলু ভাজা বলে। কিছু উপাদান এগুলো দিয়ে যদি ভাজা হয় তাহলে ফ্রেন্স ফ্রাই হয়ে যায়। সত্যি মজার ব্যাপার হলো অনেক কিছু নাম আমরা জানি না কিন্তু খেতে গেলে মনে হয় এই খাবার। এটা তো কত খেয়েছি । তবে আপনি বেশ চমৎকারভাবে তৈরি করেছেন। আপনার তৈরিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নিশ্চয়ই খেতে বেশ সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
যদিও এটা আলু ভাজা তারপরও এটাকে অন্য নামে সকলে চিনে থাকে
মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন লোভনীয় ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে মামা। আসলে আলু দিয়ে এত সুন্দর ভাবে তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। এর আগেও বেশ কয়েকবার এই রেসিপি খাওয়া হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে পর্যায়ক্রমে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।
এটা ঠিক কথা বলেছেন আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করলে সেটা খেতে খুবই সুস্বাদু হয়
ফ্রেন্স ফ্রাই আমার খুব পছন্দের একটি খাবার। আমি মাঝেমধ্যেই বাসায় বিকালের নাস্তা হিসেবে খেয়ে থাকি। আপনার ফ্রেন্ডস ফ্রাইগুলো দেখতে বেশ মুচমুচে হয়েছে বলে মনে হয় এবং খেতেও মনে হয় বেশ ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পছন্দের খাবার শেয়ার করার জন্য।
আমিও মাঝে মাঝে বিকেলের নাস্তাতে এটা তৈরি করি এবং খাই।
ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে মআপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি পরিবেশন দেখে আমার খুবই ভালো লাগলো। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি বিষয়টা আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করতে
ফ্রেঞ্চ ফ্রাই আমার খুবই পছন্দ। আমিও মাঝে মাঝে বাসায় তৈরি করি। তবে এভাবে ডিম দিয়ে কখনো তৈরি করা হয়নি। ডিম দিয়ে তৈরি করলে খেতে আরো ভালো লাগে নিশ্চয়ই। আপনি চমৎকারভাবে ফ্রেঞ্চ ফ্রাই এর রেসিপিটা উপস্থাপন করেছেন। দেখে লোভনীয় লাগলো।
ডিম দিয়ে তৈরি করার ফলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়
ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়ের এত বেশি পছন্দ যা বলে বোঝানো সম্ভব না। আপনি অনেক সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই এর রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখতে দেখে বোঝা যাচ্ছে অনেক মুচমুচে হয়েছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন আপু ফ্রেঞ্চ ফ্রাই মেয়েরা প্রচুর পরিমাণে পছন্দ করে।
ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে গেলে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি খাওয়া হয়। আর আপনি ঘরোয়া পদ্ধতিতে এটা তৈরি করেছেন দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এরকম খাবার গুলো ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলেও খেতে ভালো লাগে। বিশেষ করে বিকেলের নাস্তায় এগুলো খাওয়ার মজাটাই আলাদা হয়। এইগুলো আমার অনেক বেশি পছন্দের। ঘরে যে কোন কিছু তৈরি করে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। যাই হোক সুন্দর করে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঘরোয়া পদ্ধতিতে তৈরি করলে এটা অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যসম্মত হয়।
ভাই আপনার ফ্রেন্ড ফ্রাই দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি ধাপ আগুনে অনেক দক্ষতার সহিত তুলে ধরেছেন। আমি শিখে নিয়েছি ভাইয়া খুব ভালো লাগলো। একটু দাওয়াত করতে পারতেন এক মিনিটে যেয়ে খেয়ে আসতাম। দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি এবং সুস্বাদু ছিল ধন্যবাদ।
আসলে দক্ষতার সাথে তৈরি না করলে তো এটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না।