লাইফস্টাইলঃ ছোট ভাইদের কে সাথে নিয়ে পুকুরের পানি ছেঁকে কাদার মধ্য থেকে মাছ ধরলাম

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240308113437.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, মার্চ ১১/২০২৪

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমার দুইটা পুকুর রয়েছে আর আমি সেই পুকুরেই মাছ চাষ করি। আসলে বাড়িতে বসে থাকতে খুব একটা ভালো লাগে না তাই আব্বার কাছ থেকে দুইটা পুকুর নিয়ে নিয়েছি আর সেই পুকুর দুইটাতেই আমি বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকি। কিছুদিন আগে আমি আমার ছোট পুকুরের মাছ সব বিক্রয় করে দিয়েছিলাম আর তারপরে সিদ্ধান্ত নিলাম যে পুকুরের পানি গুলো ছেঁকে ফেলতে হবে। পানি ছেঁকে ফেলার সবথেকে বড় আরও একটা কারণ হচ্ছে এই পুকুরটাতে পুনরায় ছোট আকৃতির মাছ ছাড়তে হবে।

IMG20240308073929.jpg

IMG20240308074311.jpg

প্রথমে আমাদের এই কাজটা করার কোন সিদ্ধান্তই ছিল না। হঠাৎ বিকেলের দিকে আমরা কয়জন সিদ্ধান্ত নিলাম যে এই কাজটা রমজান মাস আসার আগেই করে ফেলতে হবে। কেননা এই কাজ করতে অনেক বেশি পরিমাণে পরিশ্রমের প্রয়োজন হয় তাই রমজান মাসের রোজা রেখে এটা কোনভাবেই করা সম্ভব হবে না। এজন্য আমার কাছের দুইজন ছোট ভাইকে সাথে নিয়ে কাজটা শুরু করে দিলাম।

IMG20240308073932.jpg

IMG20240308073941.jpg

যেহেতু আমার দুইটা পুকুর খুবই পাশাপাশি অবস্থিত যার কারণে আমাকে খুব একটা বেশি পরিমাণে পরিশ্রম করার প্রয়োজন হয় না। ছোট পুকুরের পানি আমি আমার বড় পুকুরের মধ্যে দিয়ে দিছিলাম যেন সেখানে পানির পরিমাণটা বৃদ্ধি পায়। আর সেখানে পানির পরিমাণটা বৃদ্ধি পাওয়ার ফলে আমার পুকুরে থাকা মাছগুলো আরো ভালোভাবে বৃদ্ধি পাবে বলে আমার কাছে মনে হয়।

IMG20240308103547.jpg

IMG20240308113425.jpg

ছোট পুকুরের পানি সবগুলো বড় পুকুরে চলে যাবার পরে শুরু হয়ে গিয়েছিল কাদার মধ্যে মাছ ধরার প্রতিযোগিতা। পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে আমার জন্য কাজটা করা খুবই কষ্টের হয়ে যাচ্ছিল। এজন্য আমার পাশে থাকা যে ছোট ভাইগুলো ছিল তাদেরকেই লাগিয়ে দিয়েছিলাম মাছ ধরার কাজে।

IMG20240308113444.jpg

IMG20240308113441.jpg

এই দিনে আমি কোন মাছ বিক্রয় করেছিলাম না ছোট পুকুরে যে মাছ পেয়েছিলাম তা বেশিরভাগই আমার বড় পুকুরের মধ্যে দিয়ে দিছিলাম। আর শেষের দিকে এক হাড়ির বেশি পরিমাণে মাছ আমরা রেখে দিয়েছিলাম নিজেদের জন্য। কারন আমরা বেশ কয়েকজন কাজ করছিলাম আর আমাদের সকলেরই মাছের প্রয়োজন তাই এক হাড়ি মাছ রাখা হয়েছিল। শুধুমাত্র যে চাষের মাছ পেয়েছিলাম তা কিন্তু নয় আমরা অনেক দেশীয় প্রজাতির মাছও পেয়েছিলাম এই দিনে। যেহেতু দেশীয় প্রজাতির মাছের খুব প্রয়োজন ছিল আমার তাই সেই মাছগুলোর বেশিরভাগ অংশই আমি নিয়েছিলাম আর ওদেরকে দিয়েছিলাম আমার পুকুরের চাষের মাছ। সত্য কথা বলতে অনেক দিন পরে কাদার মধ্যে থেকে মাছ ধরতে ভালই লাগলো।

এমন পদ্ধতিতে মাছ ধরতে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোন সময় কাদার মধ্যে নেমে মাছ ধরে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কয়েক বছর পর পর আমরা পুকুর পরিষ্কার করার জন্য এভাবে মেশিন দিয়ে পানির ছেকে মাছ ধরি। মাছ ধরতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আপনার ছোট ভাই দেরকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বিষয়টা দেখে খুবই ভালো লাগলো। বড় বড় মাছের পাশাপাশি আপনি ছোট ছোট মাছ ও ধরেছেন। পুটি মাছ গুলা দেখে খুবই ভালো লাগছে এই রকম পুটি মাছ গুলো ভেজে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ছোট বেলায় এই কাজ প্রচুর করেছি ভাই। আমি মাছ খাইনা,কিন্তু এভাবে মাছ ধরতে প্রচুর মজা লাগত তাই বন্ধুদের সাথে নেমে পড়তাম কাদার ভেতর।এর জন্য প্রচুর মার ও খেয়েছি। আপনার পোস্ট দেখে সেই অতীত মনে পড়ে গেলো। ধন্যবাদ ভাইয়া পোস্টটির জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কাঁদার ভেতর মাছ ধরার মজাই আলাদা। খুবই ভালো সময় কাটিয়েছেন বুঝা যাচ্ছে। পাশা পাশি বড় পুকুর হওয়াতে ভালো সুবিধা পেয়েছেন। আশা করি পুকুর থেকে ধরা সেই মাছ গুলো নিয়ে খুব শিগ্রই একটি রেসিপি নিয়ে আসবেন। পুকুরের এমন তাজা মাছ খেতেও কিন্তু দারুণ লাগে।

 2 years ago 

আপনার ছোট ভাই ব্রাদারের সাথে পুকুরে মাছ ধরার যে অনুভূতি। সেই অনুভূতিটি সেই বয়সে আমরা অনেক পেয়েছি। খুবই ভালো লাগার মুহূর্ত আপনার মাছ ধরার দৃশ্য দেখে ভালো লাগলো। অনেক বড় সাইজের পুটি মাছ, টাকি মাছ তাছাড়া অন্যান্য মাছ পেয়েছেন এরকম দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ছোট ভাইদের কে সাথে নিয়ে পুকুরের পানি ছেঁকে কাদার মধ্য থেকে মাছ ধারার অনুভূতি। আসলে মামা আপনি ছেঁকেছেন আমাকে না জানিয়ে সত্যি বেশ খারাপ লাগলো। অনেকদিন ধরে আশায় ছিলাম আপনার পুকুরে মাছ ধরতে যাব। তবে আপনার পুকুরে বড় বড় মাছ দেখে সত্যি বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এভাবে মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় অনেক ধরতাম।এখনো খুব ইচ্ছে হয় কিন্তু ধরার সুযোগ হয়ে ওঠে না। অনেক মাছ পেয়েছেন দেখলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

মাছ ধরতে আমার অনেক ভালো লাগে। মাছ ধরার মজাই একেবারে আলাদা৷ আপনি যেভাবে কাঁদা মাটি সরিয়ে ছোট ভাইদেরকে নিয়ে মাছ ধরেছেন তা এখনকার সময় তেমন একটা দেখা যায় না৷ একটা সময় ছিল যেসময় আমরা কাদার মধ্যে মাছ ধরতাম এবং এরকম করে মাছগুলো ছেকে নিতাম৷ তখনকার মুহুর্ত একেবারেই অসাধারণ কিছু মুহূর্ত ছিল৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 2 years ago 

সত্যি বলতে আপনি যে পদ্ধতিতে মাছ ধরেছেন এই পদ্ধতিতে মাছ ধরতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন আগে বাসায় যখন ছিলাম তখন নিজেদের পুকুর এরকম ভাবে ছেঁকে মাছ ধরেছিলাম বেশ ভালো লেগেছিল। আপনি তো দেখছি ছোট ভাইদের নিয়ে এরকম একটা মুহূর্ত অতিবাহিত করেছেন এবং অনেক মাছ ধরেছেন। ধন্যবাদ আপনার মুহূর্তটা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এইভাবে পুকুরে মাছ ধরতে বেশ ভালো লাগে।আমিও ছোটবেলায় গ্রামের বাড়িতে নিজেদের পুকুরে মাছ ধরতাম।আপনার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38