শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগ2 years ago

Birthday_3-2.png

Banner Design : @hafizullah

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই আমি আমাদের সকলের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এর জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন। এই জন্মদিনের সুন্দর লগ্নে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদাকে। দাদার অক্লান্ত পরিশ্রমে এই কমিউনিটিটা প্রতিনিয়ত আরো সুন্দর হতে শুরু করেছে। বাংলা ভাষাকে সারা বিশ্বের মানচিত্রে পরিচিত করিয়ে দেবার একটা সুন্দর উদাহরণ হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। কমিউনিটির মাধ্যমে আমরা সকলেই নিজেদের প্রাণের ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষাতে লেখার সুযোগ পাচ্ছি। এই মাতৃভাষাতে লিখতে পারছি শুধুমাত্র আমাদের প্রিয় বড় দাদা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির কারণে।

প্রথমের দিকে যারা এই প্লাটফর্মে কাজ করেছেন তারা হয়তো বা দেখেছেন যে এখানে বাংলার কোন অস্তিত্ব ছিল না। বাংলাতে শেয়ার করার তো দূরের কথা কেউ সাহসও করতো না বাংলাতে কোন কিছু লেখার । আর এখন আমরা আমাদের সকলের সেই মাতৃভাষা তে লেখার সুযোগ পাচ্ছি।

birthday.png

Banner Design : @alsarzilsiam

দেখতে দেখতে আমাদের সেই প্রিয় কমিউনিটি আজকে তিন বছরে পদার্পণ করেছে। এই তিন বছরের পথ চলাটা অনেক কঠিন ছিল। প্রথমের দিকে এই কমিউনিটিতে মাত্র কয়েকজন সদস্য ছিল কিন্তু বর্তমানে সেটা হয়ে উঠেছে স্টিমিট প্লাটফর্মের নাম্বার ওয়ান কমিউনিটি। এই কমিউনিটিকে স্টিমিট প্ল্যাটফর্মে নাম্বার ওয়ান করার জন্য ও সব থেকে বড় ভূমিকা পালন করেছেন আমাদের সকলের প্রিয় বড় দাদা। এই কমিউনিটি টা সুন্দর করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কমিউনিটির সকল এডমিন মডারেটর গন। প্রতিনিয়ত যেন এটার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে এবং আরো উন্নতির দিকে চলে যাচ্ছে। আশা করি ভবিষ্যৎ সময়ে এটা আরও সুন্দর হয়ে উঠবে । আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে যত কিছুই বলি না কেন বলার শেষ হবে না।

আমার বাংলা ব্লগ কমিউনিটির এই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুবই সুন্দর আয়োজন করেছে কমিউনিটির ফাউন্ডার এডমিন মডারেটর ভাই বোনেরা। আমরা সকলেই সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলবো। আজকে আমি আর বেশি কিছু শেয়ার করছি না কারণ এই কমিউনিটি সম্পর্কে বলতে শুরু করলে আর শেষ হবে না। অবশেষে আবারো আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির পরবর্তী দিন গুলো আরো সুন্দর হোক সেই কামনাই করি।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিন উপলক্ষে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে আমাদের এই কমিউনিটি এখন স্টিমিট রাঙ্কিং এ এক নম্বরে সত্যি এটা বেশ দারুন ব্যাপার। সত্যি বলতে আমাদের বড় দাদা সহ সকলের প্রচেষ্টায় আমরা আজকে এই পর্যন্তই আসতে পেরেছি এটা বেশ ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের সকলের প্রচেষ্টার কারণে এটা এখন সবার শীর্ষে অবস্থান করছে।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে আমাদের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি কমিউনিটি নিয়ে ভালোভাবে একটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জী ভাইয়া আজকে আমাদের প্রাণ প্রিয় কমিউনিটির জন্মদিন। তিন বছর পূর্ণ হলো। এই দিনটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করি সবাই খুব মজা করবো। আপনার অনুভূতি ধারুন ছিল। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক কথা বলেছেন দিনটার অপেক্ষায় আমরা সকলেই অধীর আগ্রহে প্রহর গুনছি।

 2 years ago 

স্টিমিট রাঙ্কিং এ এক নম্বর তো হবেই। দেখতে তো হবে আমাদের ফাউন্ডার কে। দাদার বলিষ্ঠ পদচারণায় আজ আমার বাংলা ব্লগ বহুদূর এগিয়ে গেল। বেশ সুন্দর করে গুছিয়ে আজকে আমাদের মাঝে জন্মদিন কে ঘিরে বেশ সুন্দর কিছু কথা শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের বড় দাদার প্রচেষ্টার কারণেই এই কমিউনিটি টা এখন স্টিমিট প্ল্যাটফর্মে নাম্বার ওয়ান।

 2 years ago 

আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে আমরা আমাদের নিজের মাতৃভাষায় মনের কথা শেয়ার করতে পারি। এত সুন্দর একটি কমিউনিটি একদিনে তৈরি হয়নি। বড় দাদা সহ যারা এই কমিউনিটির প্রধান দায়িত্বে আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমার বাংলা ব্লগ সৃষ্টি হয়েছে। দাদার প্রতি চির কৃতজ্ঞ থাকবো কারন তার জন্য আজ আমারা অনেক সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ পেয়েছি।

 2 years ago 

মাতৃভাষায় লিখতে পারছি শুধুমাত্র আমাদের বড় দাদার কারণে।

 2 years ago 

হ্যা ভাই একদম খাটি কথা বলেছেন।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া প্রথমদিকে কেউ বাংলায় লেখার সাহস পেত না। আর তখন বাঙ্গালীদের সাপোর্ট একদমই দেওয়া হতো না। এই কমিউনিটি তে আসার পর আমরা নিজেদের মাতৃভাষায় ব্লগিং করতে পারছি। আপনার লেখাটা পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

বিশেষ করে ২০১৭ সালের দিকে বাংলা লিখলেই তো ডাউন ভোট খেতে হতো।

 2 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিনকে কেন্দ্র করে দারুন কিছু অনুভূতি আপনি শেয়ার করেছেন।ভালো লাগলো আপনার পোস্টটি ।আমাদের ইউজারদের আবেগের জায়গা আমার বাংলা ব্লগ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের আবেগের একটা নাম।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর কিছু লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে দেখতে এই কমিউনিটি টা আজকে তিন বছর পদার্পণ করেছে। আশা করি ভবিষ্যতে এটা আরো সুন্দর একটা কমিউনিটি হিসেবে সকলের কাছে পরিচিত হবে।

 2 years ago 

সে দিনের কথা মনে হচ্ছে যেন আজকে কমিউনিটি শুরু হল আর দেখতে দেখতে তিন বছর হয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38