জেনারেল রাইটিংঃ আগুনের ভয়াবহতা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240327152815.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, মার্চ ২৮/২০২৪

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। গতকাল বিকেলের দিকে যখন আমি মোটরসাইকেলে করে স্কুল থেকে আসছিলাম তখন হঠাৎ লোকে বললাম যে বৃদ্ধ মানুষ মাঠের মধ্যে গমের খড় পুড়াচ্ছে। যদিও আমি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম তারপরও বিষয়টা দেখে যেন থমকে দাঁড়িয়ে গেলাম। এভাবে থমকে দাঁড়ানোর পিছনে একটা কারণ রয়েছে। যা আমার সাথে প্রায়ই এক বছর আগে ঘটে গিয়েছিল। সম্ভবত ঘটনাটা আমি আপনাদের মাঝে সেই সময় পোস্ট এর মাধ্যমে শেয়ার করেছিলাম। আসলে আগুন যে কি করতে পারে সেটা আমাদের কারোরই ধারণা নেই। খুব সহজেই আগুন যেকোনো জিনিসকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আগুনের ভয়াবহতা এতটাই ভয়ংকর হয় যে তার হাত থেকে কোন জিনিসই রক্ষা পায় না।

IMG20240327152823.jpg

আজ থেকে প্রায় এক বছর আগের কথা। আমাদের একটা গমের জমি রয়েছে আমার নানিদের গ্রামে। যেহেতু আমাদের ওইখানে গম চাষ করা হয় তাই প্রত্যেক বছরই সেখানেই গম চাষ করে থাকি। প্রত্যেক বছরের মতো সেখানে আমি আর আব্বা গিয়েছিলাম গম কেটে নিয়ে আসার জন্য। যেহেতু এখন আধুনিক প্রযুক্তির ব্যবহার করে গম কাটা হয় তাই গম কাটার ক্ষেত্রে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। ঘটনাটা ঘটেছিল গম কাটা হয়ে যাবার ঠিক কয়েকদিন পরে। আব্বা আমাকে বলল আমাদের জমি চাষ করার জন্য নাকি ট্রাক্টর আসবে তাই জমিতে যে গমের অতিরিক্ত খড়গুলো রয়েছে সেগুলো পুড়িয়ে ফেলা দরকার। আর এজন্যই আমরা দুজনেই সেখানে গিয়েছিলাম।

IMG20240327152822.jpg

সেখানে যাবার পরে আমরা অনেক পরিশ্রম করে জমিতে থাকা সকল খড় জমির মাঝখানে নিয়ে এসে আগুন লাগানোর প্রস্তুতি গ্রহণ করলাম। জমির মাঝখানে খড় নিয়ে আসার সব থেকে বড় কারণ হচ্ছে আশেপাশের জমিগুলোতে শুকনা অর্থাৎ পাকা গম ছিল। মাঝখানে এনে যখনই আগুন লাগিয়ে দিলাম ঠিক সেই সময়টাতেই প্রচুর বাতাস উঠেছিল আর আগুন যেন ছুটতে শুরু করেছিল শুকনা গমের ক্ষেতের দিকে। বিষয়টা দেখে আমরা দুজনেই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম কেননা একবার যদি পাশের জমিতে আগুন লেগে যায় তাহলে খুব সহজেই পুরো মাঠের সকল গম পুড়ে যাবে। যেহেতু বিশাল একটা ক্ষতির সম্পদ খেয়ে হতে হবে তাই আমরা দুজনেই নিজেদের জীবন বাজি রেখে দুজনেই ঝাঁপিয়ে পড়লাম আগুনের মধ্যে। পাশে থাকা ভুট্টার জমি থেকে ভুট্টার গাছ ভেঙে এনে আগুনের উপর বিপরীতমুখী আক্রমণ করতে শুরু করলাম। অনেক কষ্টের পরে আমরা সেই আগুন নেভাতে পেরেছিলাম। আর বড় ধরনের একটা ক্ষতির হাত থেকেও বেঁচে গিয়েছিলাম। আগুন নেভানোর সকল কাজ যখন শেষ হয়ে গেল আমরা কিছুটা স্বাভাবিক হলাম তখন লক্ষ্য করলাম আমি এবং আমার আব্বা দুজনেই আগুনে পুড়ে গিয়েছি। আমি একটু কম পড়েছিলাম কিন্তু আমার আব্বার শরীর অনেকটাই পড়ে গিয়েছিল সেই আগুনে। আর তারপর থেকেই যখনই গম এর জমিতে আগুন লাগতে দেখি তখনই সেই পুরনো ভয়টা জাগ্রত হয়ে যায়। নিজেকে যেন আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনা। সম্ভবত এই ভয়টা সারা জীবন আমার মনের মধ্যে থেকেই যাবে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

গমের খড় পোড়াতে গিয়ে আপনারা অনেক বড় একটি বিপদের সম্মুখীন হয়েছিলেন। যাইহোক তবে আপনারা দুজন সুস্থ ছিলেন এটা যেন খুবই ভালো লাগলো। বর্তমানে আধুনিক প্রযুক্তিতে অনেক কিছুই করা হচ্ছে ফসলের মাঠে। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই সেদিন যে আমাদের অবস্থা কি হয়েছিল বলে বোঝাতে পারবো না।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একটু অসাবধানতা মানুষের জীবনে বিপদ বয়ে আনে। আর বর্তমান এমন পরিস্থিতির শিক্ষার অনেকেই হচ্ছে। তবে ফসলের মাঠে এভাবে খড় পুড়াতে হলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কোন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে কিনা। এমন পরিস্থিতির শিকার অনেক মানুষের হতে শুনেছি, তাই অবশ্যই এরপর থেকে সাবধানে থাকবে।

 2 years ago 

এজন্যই তো আগুন থেকে আমাদের সকলকেই সাবধানে থাকতে হয়।

 2 years ago 

এরকম একটি ঘটনা পড়ে আসলেই খুব খারাপ লাগছে৷ আপনারা গমের খড় পোড়াতে গিয়ে যখন আগুন দিয়েছিলেন এরপর বাতাসের কারণে সে আগুন যখন অন্য একটি জমিতে চলে যাচ্ছিল সেখানে পাকা গমগুলো যদি পুড়ে যেত তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যেত৷ তাদের এত দিন এর পরিশ্রম একেবারে মাটির সাথে মিশে যেত৷ তার জন্য আপনারা নিজের জীবন বাজি রেখে সে আগুনের মধ্যে ঝাঁপিয়ে গেলেন এবং সেই আগুনকে উনাদের পাকা গমের ক্ষেতে যাওয়া থেকে রোধ করলেন৷ আসলে এরকম অপ্রত্যাশিত ঘটনা অনেক সময় হয়ে যায়৷ এই ঘটনাগুলো শুনলেও অনেকটাই খারাপ লাগে৷ তবে আপনারা দুজনে সুস্থ ছিলেন এটি অনেক৷ ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

একটুর জন্য বেঁচে গিয়েছি না হলেই বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে যেতাম।

 2 years ago 

এরকম অনেক ঘটনা আমি নিজেও শুনেছি ভাই, যে ফসলের জমিতে কেউ শুকনো খড়ের উপর আগুন ধরিয়ে দিয়েছে এবং সাথে সাথে অন্যান্য জমির পাকা ফসল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আপনি এবং আপনার বাবা জীবনের বাজি রেখে আগুন নিভিয়েছেন, এটা কিন্তু খুবই ভালো একটা কাজ করেছেন ভাই। কারণ সেটা যদি না করতেন তাহলে হয়তো আশেপাশের অনেক ফসল পুড়ে যেতে পারত। যদিও আপনারা কিছুটা আহত হয়েছেন, তবে মহৎ একটা কাজ করেছেন সবার জন্য।

 2 years ago 

এমন ঘটনা সামনে চলে আসলে কোন কিছু করার থাকে না ভাইয়া।

 2 years ago 

খুবই ভয়াবহ একটা ব্যাপার ছিল ভাই। আপনি ওই সিচুয়েশনে যা করেছিলেন তা অবশ্যই অনেক প্রশংসনীয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38