লাইফস্টাইলঃ ইফতারি ট্যুর

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240315181335.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, মার্চ ১৫/২০২৪

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে স্কুল থাকার কারণে তেমন একটা ঘোরার সুযোগ হয় না তাই যখনই শুক্রবার চলে আসে তখনই যেন মনটা ঘুরতে যেতে ইচ্ছে করে। যেহেতু রমজান মাস চলছে আর এই সময়টাতে ঘুরাঘুরি করাটা অনেক কঠিন ব্যাপার। তারপরের যে আমাদের ঘুরাঘুরি করার বিষয়টা থেমে রয়েছে তা কিন্তু নয়। হঠাৎ আজকে দুপুরের দিকে সিদ্ধান্ত হলো আমরা একটা জায়গাতে ঘুরতে যাব এবং সেখানেই ইফতারি করব।

IMG20240315172201.jpg

IMG20240315172214.jpg

IMG20240315173356.jpg

যেমন চিন্তাভাবনা ঠিক তেমনি কাজ। বিকেল তিনটার কিছুক্ষণ পরেই আমরা সকলে বাড়িতে থেকে চিতলা ফার্ম এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেহেতু আমরা আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সেখানে যাবার পরে আমরা ইফতারি করব তাই আগে থেকেই বাজার থেকে সবকিছু কিনে নিয়েছি। যেহেতু আমাদের সকলেরই মোটরসাইকেল রয়েছে তাই ঘুরতে যেতে আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হয় না। সকলের মোটরসাইকেল থাকার কারণে যেকোনো সময়ে যে কোন জায়গায় ঘুরতে যাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যায়।

IMG20240315174809.jpg

IMG20240315175014.jpg

IMG_20240315_205119.jpg

সেখানে যাবার পরে আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম আর বিকেল হয়ে যাবার পরেই আমরা শুরু করে দিলাম ইফতারি গোছানোর কাজ। যেহেতু আমরা অনেক ধরনের ফল কিনেছিলাম তাই আগে থেকেই কাজ শুরু করতে হয়েছিল। যেহেতু আমরা বেশ কয়েকজন সেখানে ছিলাম তাই আমাদের খুব একটা বেশি কষ্টের প্রয়োজন হয়নি। সকলে হাত লাগানোর কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমরা ইফতারি গোছাতে সক্ষম হয়েছিলাম।

IMG20240315174437.jpg

ইফতার গোছানোর কাজ শেষ হয়ে যাবার পরে আমরা সকলেই হাতমুখ ধুয়ে ওজু করার জন্য চলে গেলাম। সেখানে দেখতে পেলাম যে জমিতে পানি দেবার জন্য বড় আকৃতির মেশিন চালানো ছিল তাই আমরা খুব সহজেই ঠান্ডা পানি পেয়ে গেলাম। আর গরমের দিনে ঠান্ডা পানি কতটা উপকারী সেটা হয়তোবা আপনারা ভালোভাবে জানেন।

IMG-20240315-WA0013.jpg

IMG-20240315-WA0014.jpg

IMG-20240315-WA0074.jpg

সব কাজ শেষ হয়ে যাবার পরে আমরা ইফতারি সামনে করে বসে পড়লাম। আর এরপরে আমরা আজানের অপেক্ষায় ইফতারি সামনে নিয়ে বসে থাকলাম। সকলের সাথে এভাবে ইফতারি করার মজাটাই যেন অন্য রকমের।রমজানের খুবই সুন্দর একটা মুহূর্ত এটা।

ইফতারি শেষ করে আমরা সকলে সেখানে নামাজ আদায় করলাম আর তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এরই মধ্য দিয়েই শেষ হয়ে গেল আমাদের ইফতারি ট্যুর। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না, আজকের মত এ পর্যন্তই। পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর এবং ইউনিক একটি আইডি আপনারা বের করেছেন। আমার কাছে আইডিয়াটা খুবই ভালো লেগেছে। আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তবে অবশ্যই আমি এই ভ্রমণে অংশগ্রহণ করতাম। অনেক রকম ভ্রমণ করতে আমি দেখেছি কিন্তু ইফতারি ভ্রমণটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। চিৎলা ফার্মে গিয়ে আপনার অনেক সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি মরতো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এবারের আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে সকলে মিলে অনেক মজা করা যাবে।

 2 years ago 

জি ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এমন প্রকৃতির মাঝে সবাই মিলে ইফতার করতে অনেক বেশি মজা লাগে। তবে এখন আমার সৌভাগ্যে এ বছর হয়ে উঠেনি হয়তো গ্রামের বাড়িতে গেলে এমন কিছু করব। বেশ ভালো মজা করেছেন দেখছি বিশেষ করে শেষের পানি দ্বারা অজু করে তারপর আপনারা সবাই ইফতার করেছেন বেশ ভালো লাগলো। কারণ শেষ মুহূর্তে শেষে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে অনেক বেশি শান্তি পাওয়া যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিক কথা বলেছেন প্রকৃতির মাঝে ইফতার করার মজাটাই যেন অন্য রকমের।

 2 years ago 
 2 years ago 

সুন্দর একটি সময় কাটালেন তাহলে সবাই মিলে। যেহেতু সবার বাইক আছে যে কোন জায়গায় এক সাথে যাওয়ার সুযোগ হবে। এক সাথে ইফতারি করা মানে অনেক আনন্দে একটি মুহূর্ত। আপনারা তো যাওয়ার সময় বেশ খাবার নিয়ে গেলেন। ইফতারের আইটেম গুলো ভালো লেগেছে দেখে। চিতলা ফার্ম জায়গাটি খুবই সুন্দর। অনেক ভালো লাগলো আপনাদের মুহূর্তটি বিস্তারিত পড়ে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন সকলের বাইক থাকার কারণে আমরা সব জায়গায় যাবার সুযোগ পাই।

 2 years ago 

আরে বাহ!! ভাই, আপনারা সকলে মিলে বেশ জমিয়ে ইফতার করেছিলেন তো। এভাবে বাইরে গিয়ে সকলের সাথে ইফতার করার মজাটাই আলাদা। আর তাইতো আপনাদের এত সুন্দর আয়োজন দেখে বেশ বুঝতে পারছি আপনাদের ইফতারের আয়োজন ভীষণ ভালো হয়েছিল। আবার সকলে একসাথে নামাজ পড়েছেন। সব মিলিয়ে আপনাদের সময়টা খুব সুন্দর কেটেছে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এ বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি মাঝে মাঝেই বাইরে যাব এবং এভাবে ইফতার করব।

 2 years ago 

আর যাই হোক বেশ দারুন হয়েছে। কিছুটা হাসির লাগলো। তারপরও বলতে পারি বেশ ইনজয় করেছ। আসলে প্রিয় মানুষজন একসাথে থাকলে যে কোন কিছু করাতে আনন্দ রয়েছে। সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছে আর পাশাপাশি ইফতারি। দেখে অনেক অনেক ভালো লাগলো আমার।

 2 years ago 

আমরা সকলে মিলে অনেক মজা করেছিলাম খুবই ভালো দিন অতিবাহিত হয়েছে।

 2 years ago 

এরকম খোলা প্রকৃতির মধ্যে সবাই মিলে একসাথে ইফতার করার আনন্দটাই আলাদা। ঠিকই বলেছেন রমজানের মধ্যে ঘুরতে যাওয়া বেশ কঠিন ব্যাপার। তবে আপনাদের সবারই বাইক থাকায় সবাই একসাথে ঘুরতে যেতে তেমন কোন সমস্যা হয় না। ভালোই আয়োজন ছিল ইফতারে। বিভিন্ন ধরনের ফলমূল রেখেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

 2 years ago 

রমজানের মধ্যে ঘুরতে যাওয়া কঠিন হওয়া সত্ত্বেও আমরা চেষ্টা করছি ভালোভাবে ঘুরতে যেতে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই সবাই মিলে ইফতারি করার মজাটাই আলাদা। আর আপনারা যেহেতু পূর্ব থেকে প্ল্যানিং করে সবকিছু নিয়ে সেখানে গিয়েছেন সেই হিসেবে খুব বেশি কষ্ট করতে হয়নি ইফতারের আয়োজন করতে। এটা ঠিক সবাই মিলে যেকোনো কাজে হাত লাগালে সেই কাজটা খুব দ্রুত শেষ হয়ে যায়। যেহেতু আপনারা সেখানে ঠান্ডা পানি পেয়েছেন সে ক্ষেত্রে ভাগ্য ভালো যে এই গরমের মাঝেও ঠান্ডা পানি খেতে পারলেন।

 2 years ago 

আসলে পূর্বে থেকে প্ল্যান না করলে তো কোন কিছুই ঠিকভাবে করা সম্ভব না।

 2 years ago 

এই রমজান মাসেও আপনাদের ঘোরাঘুরি একেবারে থেমে নেই দেখে ভালো লাগলো ভাইয়া। সবাই মিলে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। আর সবাই মিলে একসাথে ইফতারি করতেও ভালো লাগে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

সে যে কোন মাসই হোক না কেন আমাদের জন্য ঘোরাঘুরি কোন ভাবে থেমে থাকে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38