রেসিপিঃ ঘরোয়া পদ্ধতিতে লোভনীয় চটপটি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240329_205028.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, মার্চ ২৯/২০২৪

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আপনাদের মাঝে রেসিপি তৈরি করে শেয়ার করার মত সুযোগ হয় না। যেহেতু রমজান মাস চলছে আর আজকে শুক্রবার ছিল তাই সাপ্তাহিক ছুটি থাকার কারণে রেসিপি তৈরি করার মত কিছুটা সুযোগ পেয়েছিলাম। চটপটি খেতে আমার খুবই ভালো লাগে ভাই তৈরি করেছিলাম ইফতারের খাবার জন্য। সত্য কথা বলতে চটপটি দেখলে যেন আমি কোনভাবেই লোভ সামলাতে পারি না। বাজারে অথবা খেলা দেখতে যাবার সময় অথবা গ্রামীণ মেলাতে যেখানেই আমি চটপটি দেখি না কেন তখনই সেখানেই খেতে শুরু করে দেই। আসল কথা বলতে গেলে চটপটির প্রতি যেন আমার অন্য রকমের একটা আকর্ষণ কাজ করে। কিন্তু এটা সত্য কথা যে বাইরে থেকে চটপটি কিনে খাবার থেকে বাড়িতে যদি ঘরোয়া পরিবেশে চটপটি তৈরি করে খাওয়া যায় সেটা অনেক সুস্বাদু হয়। শুধু যে সুস্বাদু হয় তা কিন্তু নয় এটা অনেক স্বাস্থ্যসম্মত ও হয়ে থাকে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ডাবলির ডাল
ডিম
পেঁয়াজ
লবণ
কাঁচামরিচ
হলুদের গুঁড়া
জিরার গুঁড়া
মরিচের গুঁড়া
আলু
১০তেঁতুল
১১চটপটির মসলা

ধাপ-১

IMG_20240329_205135.jpg

চটপটি তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাল সিদ্ধ করে নেওয়া। যদি ডালগুলোকে আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে যায় তাহলে চটপটি তৈরি করতে খুব একটা বেশি সময় এর প্রয়োজন হয় না। এজন্য প্রথমেই আমি ডাল সিদ্ধ করে নেবার জন্য তার মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে দিলাম। উপকরণ দেওয়ার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেটাকে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম।

ধাপ-২

IMG_20240329_205213.jpg

ডাল সিদ্ধ করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি সেগুলোকে আলাদা একটা পাত্রে নামিয়ে রাখলাম।

ধাপ-৩

IMG_20240329_205158.jpg

চটপটির আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টক তৈরি। এজন্য আমি আগে থেকেই তেতুল দিয়ে সুন্দরভাবে টক তৈরি করে নিলাম। এই টক যতটা সুন্দরভাবে তৈরি করা সম্ভব হবে চটপটি খেতে ততই ভালো লাগবে।

ধাপ-৪

IMG_20240329_210336.jpg

যেহেতু আগে থেকেই চটপটি এর ডাল ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তাই তারপরে আমি চটপটির সাথে বিভিন্ন উপকরণের মিশ্রণ তৈরি করতে শুরু করে দিলাম। এক্ষেত্রে আমি পেঁয়াজ, কাঁচামরিচ,আলু ইত্যাদি উপকরণগুলো দিয়ে দিয়েছি।

ধাপ-৫

IMG_20240329_205318.jpg

চটপটি এর স্বাদ বৃদ্ধি করার জন্য আরও একটা উপকরণ হচ্ছে ডিম। এরপরে আমি পূর্বে সিদ্ধ করে নেওয়া ডিম ছোট ছোট করে কেটে চটপটির মধ্যে দিয়ে দিয়েছি।

ধাপ-৬

IMG_20240329_205028.jpg

যখন এই সকল উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেল তখন সেগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এরই মধ্য দিয়েই তৈরি হয়ে গেল চটপটির লোভনীয় রেসিপি।

চটপটি খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনি ঘরোয়া পদ্ধতিতে চটপটি রেসিপি তৈরি করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনার তৈরি রেসিপি টি অনেক বেশি ভালো হয়েছে। বাজারের দোকান গুলোর থেকে আপনার তৈরি চটপটি একটু বেশি ভালো হয়েছে। চটপটি গুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি আপনার চটপটি তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আসলে বাজারের মূলত অস্বাস্থ্যকর হয় তাই তার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াই ভালো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ঘরোয়া পদ্ধতিতে লোভনীয় চটপটি তৈরি করে । আপনার তৈরি চটপটি দেখে সত্যি আমার জিভে জল চলে এসেছে মামা। আসলে আমার কাছে সব থেকে তেতুলের টক খেতে বেশি ভালো লাগে। যেহেতু বাড়িতে তৈরি করেছিলেন আমাকে দাওয়াত দিলে পারতেন। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এই জিনিসগুলো দেখলে জিভে জল চলে আসবে এটাই স্বাভাবিক।

 2 years ago 

সাপ্তাহিক ছুটির দিনে বাড়িতে থেকে তো খুবই লোভনীয় রেসিপি তৈরি করেছেন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আমিও চটপটি খেতে খুব পছন্দ করি। ঠিক বলেছেন ভাইয়া বাহিরের খাবার থেকে ঘরের তৈরি খাবার বেশি স্বাস্থ্যসম্মত। তাছাড়া রমজান বাহিরের খাবার থেকে ঘরের তৈরি খাবার খাওয়াই সবচেয়ে বেশি ভালো। আমি কখনো ঘরে চটপটি তৈরি করিনি আর আপনার চটপটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এজন্যই তো বাড়িতে তৈরি করেছি যেন স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায়।

 2 years ago 

চটপটি খেতে বেশ মজা লাগে, আপনি ঘরোয়া পদ্ধতিতে অনেক চমৎকারভাবে চটপটি রেসিপি এর প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটা অনেক সহজভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেটা দেখেই বুঝতে পারলাম‌। ‌ ধন্যবাদ!

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঘরোয়া পদ্ধতিতে রান্না করলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়।

 2 years ago 

চটপটি এমন একটি খাবার যা কমবেশি সকলেই পছন্দ করেন। আমারও বেশ ভালোই লাগে চটপটি দেখলে লোভ সামলানো যায় না। এই রমজানের দিনে আপনি বেশ মজার করে চটপটির রেসিপি তৈরি করলেন। আপনার প্রিয় রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার চটপটি তৈরি করার ধাপ গুলো দেখে বেশ ভালো লেগেছে। ছুটির দিনে খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল।

 2 years ago 

রমজান তাতে কি হয়েছে চটপটি খেতে ইচ্ছা করছে তাই রান্না করতে শুরু করে দিয়েছিলাম।

 2 years ago 

চটফটি খাবার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। আপনি ঘরোয়া পদ্ধতিতে চটপটি তৈরি করেছেন দেখে অনেক লোভনীয় লাগছে ভাই। চটপটিতে ডিম দিলে চটপটির স্বাদ বহুগুণ বৃদ্ধি পায়। অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই কথা বলেছেন ভাইয়া চটপটি পছন্দ করে নাই এমন মানুষ হয়তোবা খুঁজে পাওয়া যাবে না।

 2 years ago 

আপনি তো দেখছি চটপটি লাভার। আসলে চটপটি খেতে আমারও অনেক ভালো লাগে। যাইহোক আজকে আপনার ঘরোয়া পদ্ধতিতে চটপটি বানানোর রেসিপিটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ও স্বাস্থ্যকর চটপটি বানানোর রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সেটা বলা যেতেই পারে কেননা চটপটি দেখলে লোভ সামলাতে পারে না।

 2 years ago 

চটপটি খেতে কার না ভালো লাগে। আমি চটপটি খেতে খুব পছন্দ করি। ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর করে আপনি চটপটি তৈরি করেছেন। চটপটি দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতে অবশ্যই অনেক ভালো হয়েছে। চটপটি তৈরির ধাপ গুলা সুন্দর ভাবে উপস্থাপন করেছেন চাইলে যে কেউ আপনার পোস্টটি দেখে চটপটি তৈরি করতে পারে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছেও মনে হয় চটপটি দেখলেই সবারই লোভ লেগে যায়।

 2 years ago 

হ্যা ভাই খাবারটি অনেক লোভনীয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এমন চটপটি তৈরি করে খেতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে আমাদের পরিবারেও ঠিক এভাবে তৈরি করেছিল। যাই হোক চটপটি তৈরি করতে দেখে বেশ ভালো লাগলো আমার। আশা করি অনেক লোভনীয় হওয়ার সুস্বাদু ছিল হয়ে রেসিপি।

 2 years ago 

আমি তো মাঝে মাঝেই এমন লোভনীয় চটপটি তৈরি করি আর খেতে শুরু করে দেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36