ফটোগ্রাফি-কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে ফটোগ্রাফি করার চেষ্টা করি। যেহেতু খুব একটা বাহিরে যাওয়ার সুযোগ হয় না তাই যখন বাহিরে যাই তখন সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করি। আর আজকে আমি কিছু রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

IMG_20240615_133151.jpg
Device-OPPO-A15
Location


কয়েকদিন আগে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন দেখলাম ঘোড়ার গাড়িতে করে ধানের বস্তা গুলো নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখেই ফটোগ্রাফি করেছি। আগে সেভাবে কখনো ঘোড়ার গাড়ি দেখা হয়নি। তবে এখন মাঝে মাঝেই দেখি ঘোড়ার গাড়ি দিয়ে মাল বহন করা হচ্ছে। এই দৃশ্যটা দেখে সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। তাই আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।


IMG_20240615_131427.jpg
Device-OPPO-A15
Location


বেশ কিছুদিন আগে এই ফটোগ্রাফি করা হয়েছিল। সবুজ ধান ক্ষেত আর সবুজের মাঝে ধানের শীষ দেখতে বেশ ভালো লাগছিল। গ্রামের দিকে গেলে এই দৃশ্যগুলো অনেক দেখা যায়। কিছুদিন আগে যখন ধান কাঁচা ছিল তখন এই ছবিটি তুলেছিলাম। গ্রামীণ প্রকৃতি দেখতে যেমন ভালো লাগে তেমনি সবুজ শ্যামল ধান ক্ষেত দেখতেও ভালো লাগে। তাইতো আমি এই ফটোগ্রাফিটি করে রেখেছিলাম। আজকে যখন ভাবছিলাম ফটোগ্রাফি পোস্ট করবো তখন এই ফটোগ্রাফিটি দেখেই আজকে শেয়ার করলাম।


IMG_20240615_131742.jpg
Device-OPPO-A15
Location


সাদা গোলাপ আমার ভীষণ পছন্দের। এই সাদা গোলাপ গুলো আমার গাছের। এই সাদা গোলাপের ফটোগ্রাফি অনেকদিন আগে করা হয়েছিল। একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি অনেক সাদা গোলাপ হয়েছে। আর একসাথে এতগুলো ফুল দেখে সত্যি ভীষণ ভালো লেগেছিল। ফুলের সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। তাই আমি সাদা গোলাপের অপরূপ সৌন্দর্য সবার মাঝে তুলে ধরার জন্যই ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি সাদা গোলাপের সৌন্দর্য সবার ভালো লেগেছে।


IMG_20240615_131304.jpg
Device-OPPO-A15
Location


একদিন আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি একটি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়াটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল। দৃশ্যটা দেখেই আমার বেশ ভালো লেগেছিল। শুনেছি ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমায়। কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। সেদিন যখন দেখেছিলাম তখন সাথে সাথেই ছবি তুলে নিয়েছিলাম। আর ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে এই দৃশ্যটা দেখে ভালোই লেগেছিল। তাই তো আমি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকার এই দৃশ্যটি ফটোগ্রাফি করেছিলাম। এই ফটোগ্রাফি করতে ভালো লেগেছে।


IMG_20240615_131551.jpg
Device-OPPO-A15
Location


কাঁচা আমের ফটোগ্রাফি অনেকদিন আগে করা হয়েছিল। তখন আম বড় হতে শুরু করেছিল তখন কোন একদিন এই ফটোগ্রাফিটি করে রেখেছিলাম। হয়তো সেভাবে সুযোগ হয়নি আপনাদের মাঝে উপস্থাপন করার। আজকে যখন এলোমেলো সব ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন এই ছবিটির সামনে চলে এলো। আর সুযোগ পেয়ে কাঁচা আমের সুন্দর ফটোগ্রাফিটি সবার মাঝে উপস্থাপন করলাম । আশা করছি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

আপু আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। তবে ঘোড়ার ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ধান ক্ষেতে ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সত্যি বলতে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।

 2 years ago 

ঘোড়ার গাড়ি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে আর ধান ক্ষেতের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি ভালো লাগার কিছু ফটোগ্রাফি শেয়ার করার।

 2 years ago 

খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।খুবই সুন্দর লাগছে দেখতে। প্রতিটি ফটোগ্রাফির খুব সুন্দর বর্ননা দিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার। আপনার কাছে চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আজকে আপনি বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর‌ আপনার মাধ্যমে আজকে ঘোড়ার গাড়ি দেখতে পারলাম। আপনি খুবই সুন্দর করে ঘোড়ার গাড়ির দৃশ্য ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। এছাড়াও বাকী সব ফটোগ্রাফী বেশ ভালোই লেগেছে।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার ভালোলাগে আর ফটোগ্রাফি শেয়ার করতেও ভালো লাগে। তাই তো বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর একটি ফটোগ্রাফী পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করলেন। ফটোগ্রাফি দেখতে যেমন ভাল লাগে করতেও তেমনি ভালো লাগে। একটি পোস্টের মধ্যে যখন এত সুন্দর সুন্দর ভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি দেখা যায় তাহলে দারুন হয়। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে আর মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

অসম্ভব সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার তোলা ঘোড়ার ফটোগ্রাফিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি ভীষণ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঘোড়ার ফটোগ্রাফিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর সব ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

সাদা যে কোনো ফুল আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর সেটা যদি সাদা গোলাপ হয় তাহলে তো কথাই নেই। সাদা গোলাপের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হলাম। কাঁচা আমের ফটোগ্রাফি টাও দারুন হয়েছে। ঘোড়ার গাড়ি সামনাসামনি কখনো দেখা হয়নি তবে আপনার পোষ্টের মাধ্যমে আগেও একবার দেখা হয়েছে। অনেকদিন পর আজকে আবার দেখলাম। ধন্যবাদ আপু এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদা ফুল আপনার কাছেও ভালো লাগে জেনে ভালো লাগলো আপু। আর কিছুদিন আগে এই কাঁচা আমের ফটোগ্রাফিটি করা হয়েছিল আপু। ঘোড়ার গাড়ি দেখে অনেক ভালো লেগেছে। তাই তো সবগুলো ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সবুজ ধান ক্ষেতের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি আমার পছন্দের কিছু ফটোগ্রাফি শেয়ার করার। আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ছিল বেশ চমৎকার। আপনার গাছের সাদা গোলাপ ফুল দেখতে খুব সুন্দর লাগছে। এছাড়াও ধানের গাছের ফটোগ্রাফি টাও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আমার গাছের সাদা গোলাপটি আপনার পছন্দ হয়েছে এবং মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38