রেসিপি পোস্ট || 🍲আলু এবং ধুন্দল দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি🍲
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তবে বেশিরভাগ সময় আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের রেসিপি তৈরি করে থাকি। কারণ এই দুটি মাছ আমার খুব প্রিয়। তবে মাঝে মধ্যে চেষ্টা করি ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক কয়েকদিন আগে আমি আলু এবং ধুন্দল দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি তৈরি করেছিলাম। রেসিপিটা একটু ঝাল ঝাল করে তৈরি করেছিলাম। কারণ ঝাল আমার খুব পছন্দ। সবমিলিয়ে রেসিপিটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। এই গরমে ঝোল ঝোল রেসিপি খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
আলু এবং ধুন্দল দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিংড়ি মাছ | ৯ টা |
| ধুন্দল | ১ কেজি |
| আলু | ২০০ গ্রাম |
| পেঁয়াজ | ২টা |
| কাঁচামরিচ | ৪টা |
| হলুদের গুঁড়া | পরিমাণ মতো |
| মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
| জিরার গুঁড়া | পরিমাণ মতো |
| ধনিয়ার গুঁড়া | পরিমাণ মতো |
| আদা রসুন বাটা | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণ মতো |
| সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রধান উপকরণ
🍲প্রথম ধাপ🍲
প্রথমে চুলার উপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হওয়ার পর পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম।
🍲দ্বিতীয় ধাপ🍲
তেল একটু গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুঁচি এবং কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম।
🍲তৃতীয় ধাপ🍲
পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা এবং লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে নিব।
🍲চতুর্থ ধাপ🍲
মসলা গুলো কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম।
🍲পঞ্চম ধাপ🍲
চিংড়ি মাছ গুলো ভালোভাবে কষিয়ে নিলাম।
🍲ষষ্ঠ ধাপ🍲
তারপর আগে থেকে কেটে রাখা আলু এবং ধুন্দল গুলো দিয়ে দিলাম। এরপর কিছুটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
🍲সপ্তম ধাপ🍲
একটু পর ঢাকনা খুলে দেখলাম পানিতে বলক চলে এসেছে। তারপর ৮/১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।
🍲সর্বশেষ ধাপ🍲
৮/১০ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম রান্না হয়ে গিয়েছে। তারপর বাটিতে ঢেলে পরিবেশন করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ৭.৯.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Twitter Link
চিংড়ি মাছের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এভাবে যদি ঝোল করে তৈরি করা হয় আমার তো খেতে খুবই ভালো লাগে। আপনি ধুন্দল এবং আলু দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখে খুবই লোভনীয় দেখাছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু, চিংড়ি মাছের যেকোনো রেসিপি আমারও খুব পছন্দ। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চিংড়ি মাছ ছোট থেকে বড় সবার খুব পছন্দের।আর চিংড়ি মাছ ভুনা কিংবা যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। চিংড়ি মাছ দিয়ে আলু এবং ধুন্দলের মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু, চিংড়ি মাছ যেকোনো সবজি দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আলু এবং ধুন্দল দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করলেন। ধুন্দল আমাদের গাছেও হয়েছে দেখলাম। গাছের ধুন্দল খেতেও বেশ মজার। ঝাল হলে রেসিপিটা খেতেও মজা হয়।
নিজেদের গাছের যেকোনো সবজি খেতে খুব সুস্বাদু লাগে। ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন ভাই। আশা করি দারুণ লাগবে খেতে। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আলু এবং ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে ভাইয়া। রেসিপি কালার দেখে অনেক লোভনীয় লাগছে। রেসিপি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে
হ্যাঁ আপু রেসিপিটা খেতে খুব সুস্বাদু লেগেছিল। ধুন্দল আমার খুব পছন্দের একটি সবজি। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
চিংড়ি মাছ আমারও অনেক প্রিয়। আর চিংড়ি মাছের রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে আলু এবং ধুন্দল দিয়ে চিংড়ি মাছের রেসিপি করেছেন। তবে এই ধরনের রেসিপির মধ্যে ঝাল একটু বাড়িয়ে দিলে খেতে অনেক ভালো লাগে। তবে আপনার মত আমিও ঝাল খেতে অনেক পছন্দ করি। আর রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর করার রেসিপিটি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই মিষ্টি জাতীয় জিনিসের তুলনায় ঝাল জাতীয় জিনিস আমি একটু বেশি পছন্দ করি। রেসিপিটা খেতে খুব সুস্বাদু লেগেছিল। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
দ
ধুন্দল সবজিটা আমার অতি প্রিয়। আমি একদম ছোট থেকে এই সবজিটা খেতে বেশি পছন্দ করি। এই সবজিটা বিভিন্ন কিছুর সাথে মিশিয়ে রান্না করে খাওয়া সম্ভব। অনেক সুন্দর ভাবে আপনি ধুন্দল রান্না করে দেখিয়েছেন আলুর সাথে। বেশ ভালো লেগেছে আপনার এই চমৎকার রেসিপি।
ভাই আপনার মতো আমারও ধুন্দল খুব পছন্দের একটি সবজি। রেসিপিটা দেখে আপনার খুব ভালো লেগেছে, জেনে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মত আমারও চিংড়ি মাছ এবং ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আলু ধুন্দল দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্নার দারুন একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যেহেতু চিংড়ি মাছ আমার খুবই প্রিয় তাই আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
আসলে চিংড়ি মাছ কমবেশি সবারই প্রিয়। ধুন্দল এবং চিংড়ি মাছের কম্বিনেশনটা দারুণ লাগে আমার কাছে। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।