"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৬ || তিনটি ইউনিক শরবত রেসিপি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি এই পোস্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত ৫৬ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এবারের প্রতিযোগিতা হচ্ছে ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি তৈরি নিয়ে। আসলে ঈদে বেশ ঘুরাঘুরি করেছি এবার। তাছাড়া শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি বলে প্রথমে ভেবেছিলাম এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হবে না। তবে শেষ পর্যন্ত অংশগ্রহণ করতে পারছি,এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। যাইহোক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি তিনটি শরবত রেসিপি তৈরি করেছি। তবে রেসিপি গুলো সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করবো


যাইহোক প্রথম রেসিপিটা হচ্ছে কাঠবাদামের স্বাদে গোলাপ ফুলের শরবত রেসিপি এবং এই রেসিপিটা তৈরি করেছি গোলাপ ফুলের পাপড়ি,কাঠ বাদাম, আনার এবং তরল দুধ দিয়ে। দ্বিতীয় শরবত রেসিপিটা হচ্ছে কমলার স্বাদে থানকুনি পাতার শরবত রেসিপি এবং এই রেসিপিটা তৈরি করেছি থানকুনি পাতা,কমলা,অ্যালোভেরা এবং কালোজিরা দিয়ে। তৃতীয় শরবত রেসিপিটা হচ্ছে কাঁচা আমের স্বাদে চিরার রেসিপি এবং এই রেসিপিটা তৈরি করেছি চিরা,কাঁচা আম এবং নারিকেল কুঁচি দিয়ে। বাড়িতে সবাই সর্দি ঠান্ডায় ভুগছে,তাই সবগুলো শরবত রেসিপি তৈরি করতে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে আইস কিউব ব্যবহার করতে পারেন। প্রতিটি শরবত রেসিপি বেশ স্বাস্থ্যকর এবং পান করতেও দারুণ লেগেছিল। তীব্র গরমে এমন এক গ্লাস শরবত পান করলে মনপ্রাণ একেবারে জুড়িয়ে যায়। যাইহোক আমি রেসিপি তিনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা চাইলে এই রেসিপি গুলো এই গরমে তৈরি করে পান করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে পান করতে।



কাঠবাদামের স্বাদে গোলাপ ফুলের শরবত,কমলার স্বাদে থানকুনি পাতার শরবত এবং কাঁচা আমের স্বাদে চিরার শরবত রেসিপি

GridArt_20240417_125815033.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
গোলাপের পাপড়ি৩ টা গোলাপ ফুলের পাপড়ি
আনার১ টা
তরল দুধ২৫০ মি.লি.
কাঠ বাদাম১৫/২০ টা
অ্যালোভেরা১ টার অর্ধেক
কমলা১ টা
কালোজিরাপরিমাণ মতো
থানকুনি পাতাপরিমাণ মতো
কাঁচা আম৩ টা
চিরাপরিমাণ মতো
নারিকেল কুঁচিপরিমাণ মতো
কাঁচা মরিচ৩/৪ টা
চিনিপরিমাণ মতো
বিটলবণপরিমাণ মতো
লাল ফুড কালারপরিমাণ মতো
ঠান্ডা পানিপরিমাণ মতো


তিনটি রেসিপির প্রস্তুত প্রণালী নিম্নরূপঃ


🍲প্রথম ধাপ🍲


Notes_240417_134841_7f5.jpg

প্রথমে একটি গ্লাসে ২৫০ মি.লি. দুধ নিলাম। তারপর গোলাপ ফুলের পাপড়ি এবং কাঠ বাদাম গুলো নিলাম ব্লেন্ডার করার জন্য।



🍲দ্বিতীয় ধাপ🍲


Notes_240417_134847_65e.jpg

তারপর ১ টি আনার থেকে আনারের দানা গুলো নিয়ে একটি ছোট পাত্রে রেখে দিলাম।



🍲তৃতীয় ধাপ🍲


Notes_240417_134845_432.jpg

এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে অল্প একটু ব্লেন্ডার করে, তারপর তরল দুধ,লাল ফুড কালার এবং ঠান্ডা পানি দিয়ে আবারও ব্লেন্ডার করে নিবো।



🍲চতুর্থ ধাপ🍲


Notes_240417_134839_8a3.jpg

ব্যাস এভাবেই তৈরি করে ফেললাম কাঠবাদামের স্বাদে গোলাপ ফুলের শরবত রেসিপি।



🍲পঞ্চম ধাপ🍲


Notes_240417_134842_a63.jpg

আমি আলাদা দুটি পাত্রে থানকুনি পাতা এবং কালোজিরা নিয়ে নিলাম। তবে সবগুলো ব্যবহার করবো না। এখান থেকে পরিমাণ মতো থানকুনি পাতা এবং কালোজিরা নিয়ে নিবো। এখানে রাখা অ্যালোভেরা এবং কমলা পুরোটা নিয়ে নিবো।



🍲ষষ্ঠ ধাপ🍲


Notes_240417_134849_82f.jpg

ব্লেন্ডার করার জন্য থানকুনি পাতা, কমলা,কালোজিরা নিলাম। তারপর অ্যালোভেরা থেকে জেল বের করে নিলাম। এরপর বিটলবণ,চিনি এবং ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করে নিবো।



🍲সপ্তম ধাপ🍲


Notes_240417_134834_e5f.jpg

ব্লেন্ডার করার পর তৈরি হয়ে গেলো কমলার স্বাদে থানকুনি পাতার শরবত রেসিপি। আমরা সবাই জানি থানকুনি পাতা এবং কালোজিরা আমাদের শরীরের জন্য কতোটা উপকারী। তাছাড়া এই শরবত রেসিপিটা পান করতে কিন্তু দারুণ লেগেছিল। বিশেষ করে পান করার সময় কমলার ফ্লেভার আসছিল নাকের মধ্যে।



🍲অষ্টম ধাপ🍲


Notes_240417_134844_563.jpg

প্রথমে কাঁচা আম কেটে নিলাম। তারপর চিরা পানিতে ভিজিয়ে রাখলাম এবং নারিকেল কুঁচি নিয়ে নিলাম।



🍲নবম ধাপ🍲


Notes_240417_134837_efb.jpg

কেটে রাখা কাঁচা আম এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম।



🍲দশম ধাপ🍲


Notes_240417_134836_fbc.jpg

তারপর বিটলবণ, চিনি এবং চিরা দিয়ে দিলাম। এরপর ব্লেন্ডার করলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের স্বাদে চিরার রেসিপি। শেষের ছবিটি তুলতে মনে ছিলো না। যাইহোক তারপর তিনটি রেসিপি একসাথে পরিবেশন করবো।



🍲পরিবেশন🍲


IMG-20240417-WA0011.jpg

IMG-20240417-WA0010.jpg

IMG-20240417-WA0012.jpg

আমার শ্বশুর বাড়ির পিছনে থাকা খালি জায়গায় পরিবেশন করলাম একেবারে খোলামেলা পরিবেশে। তারপর রুমের মধ্যেও সুন্দর ভাবে পরিবেশন করেছি। তিনটি শরবত রেসিপি পান করতে সত্যিই দারুণ লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিপ্রতিযোগিতা
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৭.৪.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ইউনিক শরবতে রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শরবতের রেসিপিগুলো দেখেই খেতে ইচ্ছে করছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার মজাই আলাদা। শরবতে রেসিপি গুলো দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হবে। মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত পান করতে দারুণ লাগে। যাইহোক রেসিপি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া আপনার সব গুলো শরবতের রেসিপিই অনেক ‍সুন্দর হয়েছে। একটি শরবতে দেখলাম কাঁচা আম,চিড়া ও নারিকেলও ব্যবহার করেছেন। সব মিলিয়ে দারুন উপস্থাপনা হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু কাঁচা আমের তৈরি শরবতটি পান করতে আরও বেশি ভালো লেগেছিল। যাইহোক রেসিপি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি তিনটি শরবতের রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। তিনটি শরবতের রেসিপি অনেক ইউনিক ছিল। তবে কাঠবাদামের শরবতের রেসিপি আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রেসিপিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কাঠবাদামের শরবত রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক রেসিপি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৬ অংশ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে আপনি তিনটি ইউনিক শরবত রেসিপি আমাদের মাঝে উপহার দিলেন। এই ধরনের রেসিপি গরমের জন্য খুবই উপকারী। প্রতিটি শরবত খেতে নিশ্চয়ই অনেকে মজা হয়েছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রতিটি শরবত পান করতে দারুণ লেগেছিল। যাইহোক রেসিপি গুলো দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই গরমে আপনার এত মজাদাৱ শরবতের রেসিপি দেখে খাবার ধৈর্য সামলাতে পারছিনা। অনেক কিছুর উপকরণ দিয়ে খুবই সুস্বাদু মজাদার শরবতের রেসিপি দেখতে অসাধারণ হয়েছে। না জানি খেতে আরও কত ভালো লাগবে। এত মজাদার এই শরবত আমার জন্য পাঠিয়ে দিয়েন ভাইয়া। ইনশাল্লাহ আশা রইল আপনি একটা কিছু হবেন।

 2 years ago 

আপু শরবত রেসিপি তিনটি এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি,যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর শরবত গুলো পান করতেও দারুণ লেগেছিল। যাইহোক রেসিপি গুলো দেখে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

তিনটা ভিন্ন রকমের শরবত তৈরি করলেন আবার দেখছি। একটার মধ্যে গোলাপ ফুলের পাপড়িও ব্যবহার করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এত মজাদার শরবত তৈরি করা যায় এটা তো জানতামই না। আপনার তৈরি করা সব শরবত অনেক স্বাস্থ্যসম্মত বলে মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগবে। শুধুমাত্র ঠান্ডা পানি ব্যবহার করে ভালো করেছেন, যেহেতু সবাই অসুস্থ। ইউনিক সব শরবত তৈরি করে এত সুন্দর করে শেয়ার করেছেন, দেখে অসম্ভব ভালো লাগলো। প্রাণ জুড়িয়ে যাবে কিন্তু এই শরবতগুলো খাওয়া হলে। কারণ এখন প্রচন্ড গরম পড়তেছে।

 2 years ago 

হ্যাঁ আপু একেবারে ভিন্ন ধরনের শরবত রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। যাইহোক শরবত রেসিপি গুলো দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37