রেসিপি পোস্ট || 🍲তেলাপিয়া মাছের ঝাল ঝাল ভর্তা রেসিপি🍲
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি তেলাপিয়া মাছের ঝাল ঝাল ভর্তা তৈরি করেছিলাম। যেকোনো মাছের ভর্তা আমার খুব পছন্দ। যদিও ইলিশ মাছের লেজ ভর্তা এবং টাকি মাছের ভর্তা আমার সবচেয়ে বেশি পছন্দ। যাইহোক রেসিপিটা ঝাল ঝাল করে তৈরি করেছিলাম। কারণ ঝাল ঝাল ভর্তা খাওয়ার মজাই আলাদা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে সত্যিই খুব সুস্বাদু লেগেছিল। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
তেলাপিয়া মাছের ঝাল ঝাল ভর্তা রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| তেলাপিয়া মাছ | ৪ টুকরা |
| পেঁয়াজ | ৩টা |
| কাঁচামরিচ | ৪/৫টা |
| শুকনা মরিচ | ৯/১০ টা |
| হলুদ মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
| ধনিয়া পাতা | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণ মতো |
| সরিষার তেল | পরিমাণ মতো |
🍲প্রথম ধাপ🍲
প্রথমে মাছের টুকরো গুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে নিলাম। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে, মাছের টুকরো গুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে নিবো। তারপর মাছের কাটাগুলো ফেলে দিয়ে একেবারে ঝুরি ঝুরি করে নিবো খুব ভালোভাবে।
🍲দ্বিতীয় ধাপ🍲
তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে নিলাম। তেল একটু গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুঁচি এবং মরিচ কুঁচি দিয়ে দিলাম।
🍲তৃতীয় ধাপ🍲
পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর, কাটা ফেলে দেওয়া মাছের ঝুরিগুলো দিয়ে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিবো। মাছের ঝুরিগুলো ভালোভাবে ভেজে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। এরপর শুকনা মরিচ গুলো ভালোভাবে ভেজে নিবো।
🍲চতুর্থ ধাপ🍲
একটি প্লেটের মধ্যে পেঁয়াজ কুঁচি এবং ভেজে নেওয়া শুকনা মরিচ গুলো নিয়ে নিলাম। তারপর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিবো।
🍲পঞ্চম ধাপ🍲
এরপর ভেজে নেওয়া মাছের ঝুরিগুলো প্লেটের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম।
🍲সর্বশেষ ধাপ🍲
আর এভাবেই রেসিপিটা তৈরি করে ফেললাম। তারপর একটি পাত্রে ঢেলে পরিবেশন করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ২৮.১২.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
দেখেই তো জিভে পানি এসে গেল।একে তো তেলাপিয়া মাছ তা আবার ঝাল ঝাল ভর্তা করা হয়েছে।অসাধারণ আর লোভনীয় একটি রেসিপি এটি। সত্যিই এই রেসিপিটি দেখিয়ে লোভ লাগিতে দিলেন।এটা একদিন অবশ্যই ট্রাই করবো।
হ্যাঁ আপু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি দারুণ লাগবে খেতে। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Twitter Link
তেলাপিয়া মাছের ঝাল ঝাল ভর্তা তৈরি করার লোভনীয় একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এর আগে কোনদিন আমি তেলাপিয়া মাছের ভর্তা তৈরি করে খাইনি। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই রেসিপি দেখে।
যেহেতু এই রেসিপিটা কখনো খাননি, তাহলে অবশ্যই এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপু। খুবই সুস্বাদু লেগেছিল এই রেসিপিটা খেতে। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমি শুধু নানান আইটেমে টাকি মাছ ভর্তা খেয়েছি কিন্তুু এভাবে অন্যকোন মাছের ভর্তা খাইনি কোনদিন। খুব লোভনীয় লাগছে ভাইয়া।ঝাল ঝাল করে এভাবে খেলে তো এক প্লেট ভাত খাওয়া যাবে শুধু মাছ ভর্তা দিয়ে। অন্যকোন কিচ্ছু আর দরকার হবে না।একদিন এভাবে খেয়ে দেখবো। ধাপ গুলো ভালো করে দেখে মনে রাখলাম।ধন্যবাদ সুন্দর লোভনীয় ভর্তা রেসিপি টি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এমন ভর্তা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে। যাইহোক রেসিপিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আজকে আপনি তেলাপিয়া মাছের খুবই সুস্বাদু ও চমৎকার লোভনীয় একটি ভর্তার রেসিপি শেয়ার করেছেন। আসলে এইভাবে যে কোনো মাছের ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়। আমার মাঝে মধ্যে এইভাবে মাছ ভর্তা বানিয়ে খাওয়া হয়। আর এই ধরনের ভর্তা মাংসের রেসিপি গুলোকে ও হার মানিয়ে দেয়। আপনার মাছ ভর্তার কালার দেখেতো আমার অনেক লোভ হচ্ছে। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশ্যই ভাই, এসব রেসিপির কাছে মাংসের রেসিপি কিছুই না। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
তেলাপিয়া মাছের ভর্তা রেসিপি দেখে খুবই লোভনীয় ও সুস্বাদ মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে খেতে খুব ঝাল হয়েছে। পরিবেশন তাও খুবই সুন্দর ছিল। এর আগে আমি কোনদিন তেলাপিয়া মাছের ভর্তা খাইনি। আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম। বাসায় একদিন তৈরি করে দেখব। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু এই রেসিপিটা ঝাল ঝাল করে তৈরি করেছি। কারণ ভর্তা ঝাল না হলে খেতে ইচ্ছে করে না আমার। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
তেলাপিয়া মাছ আমার সবচেয়ে প্রিয়। তেলাপিয়া মাছের ভাজি আমার ভীষণ পছন্দের। আপনি যেভাবে ভর্তা তৈরি করলেন জিভে জল চলে এলে তো 🙆♂️। গরম ভাতের সাথে খেতে পারলে জমে যেত পুরো
তেলাপিয়া মাছ ভাজি করে খেতে আমারও খুব ভালো লাগে ভাই। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লেগেছিল এই রেসিপিটা। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।