গান || কবিতা (আইয়ুব বাচ্চু)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। আমি ইতিমধ্যে বলেছি যে প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গান আপনাদের সাথে শেয়ার করবো। আমি যে গানটির কভার তৈরি করেছি, সে গানটির নাম হচ্ছে কবিতা। আইয়ুব বাচ্চুর এই গানটি এপার বাংলা এবং ওপার বাংলায় খুব জনপ্রিয়। এই গানটি আমার খুব পছন্দের। এই গানটি আমি প্রায় সময় শুনি। গান গাইতে সবসময়ই আমার খুব ভালো লাগে। যদিও তেমন ভালো গাইতে পারি না। তবে গান গাইলে মন ভালো হয়ে যায়।



thumbnail-1682820244277.png

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


গান হচ্ছে এমন একটি জিনিস, যেটা অনেক সময় মানুষ মন খারাপ হলেও গায়,আবার মন ভালো থাকলেও গায়। একটা সময় অনেক গান গাইতাম। বাংলা এবং হিন্দি গান বেশি গাইতাম। গানের পুরোটা লিরিক্স মুখস্হ করে পুরো গানটা গাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন ব্যস্ততার জন্য সেগুলো আর হয়ে উঠে না। কয়েকজন বন্ধুরা একসাথে হলে প্রায় সময় গানের কলি খেলতাম। আমি মনে করি গান হচ্ছে মানুষের মনের খোরাক। যাইহোক অনেক কথা বলে ফেললাম, গানটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি কোন প্রফেশনাল গায়ক নই,সেহেতু কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

গানের নাম : কবিতা
শিল্পী : আইয়ুব বাচ্চু
গীতিকার : আইয়ুব বাচ্চু, প্রিন্স মাহমুদ
অ্যালবাম : যন্ত্রণা
কভার : @mohinahmed



গানের লিরিক্স

কবিতা তুমি এখনও
রাত হলে কি তারাদের গুনো ?
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো?

যেই গান তুমি শুনিয়ে
গড়ে ছিলে এই মনে আবাস!
যেই গান গুনগুনিয়ে
দিলে আমায় তোমার আকাশ!

আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি
পুরনো সেই সে আকাশ,
স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে
পরিচিত দীর্ঘশ্বাস।

ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি
পুরনো সেই সে আকাশ,
স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে
পরিচিত দীর্ঘশ্বাস।

আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

অভিযোগ নয়তো নয়
প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়
নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে
অযাযিত সংশয়।

অভিযোগ নয়তো নয়
প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়
নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে
অযাযিত সংশয়।

আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

কবিতা তুমি এখনও রাত
হলে কি তারাদের গুনো ?
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো?

যেই গান তুমি শুনিয়ে
গড়ে ছিলে এই মনে আবাস!
যেই গান গুনগুনিয়ে
দিলে আমায় তোমার আকাশ!

আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই।

গানের লিংক👇👇

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৩০.৪.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

চমৎকার একটা গান ব্যবহার করে আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার কন্ঠে আইয়ুব বাচ্চুর গাওয়া এই গানটি দারুন লাগলো। আপনার কন্ঠে এই গানটি আমার খুবই পছন্দ হয়েছে।

 3 years ago 

আমার কন্ঠে গাওয়া গানটি আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাই। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আইয়ুব বাচ্চুর গান গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি আয়ুব বাচ্চুর গানটি খুব সুন্দর করে কভার করেছেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আইয়ুব বাচ্চুর বেশিরভাগ গান আমারও খুব ভালো লাগে। সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আইয়ুব বাচ্চুর খুবই সুন্দর একটা গান কভার করেছেন আপনি যা শুনে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এরকম গানগুলো খালি গলায় শুনতে একটু বেশি ভালো লাগে আমার কাছে। আইয়ুব বাচ্চুর এরকম গানগুলো আমি অনেক শুনেছিলাম উনি আমার খুবই পছন্দের একজন গায়ক। আপনার খালি কন্ঠে গানটি শুনতে অসম্ভব ভালো লেগেছে। এরকম গান আরো উপহার হিসেবে পেতে চাই ভাই। আশা করছি শেয়ার করবেন।

 3 years ago 

আইয়ুব বাচ্চুর কিছু কিছু গান এখনো আমার শোনা হয়। চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন। এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এর আগেও আপনার গান শুনেছি। আজকে আপনার গান শুনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। আপনার গানের গলা অসাধারণ। দারুণভাবে এই গান গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গানটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপনাদের সাপোর্ট আমার গান গাওয়ার অনুপ্রেরণা যোগায়। এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আইয়ুব বাচ্চুর একটি গান নিজের গলায় গিয়ে শেয়ার করেছেন। আপনার গান শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। আপনার গানের রিলিক্স গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।

 3 years ago 

ভাই যদিও আইয়ুব বাচ্চু মারা গেছে। তবে সে যেসব গান গুলো গেয়েছেন তার গান গুলো খুবই দারুণ ছিল। এর মধ্যে কিছু কিছু গান ছিল যেগুলো আমার ভীষণ পছন্দের। তার মধ্যে এই গানটি একটি। আসলে আইয়ুব বাচ্চুর অসাধারণ কণ্ঠ ছিল। এই গানটা আপনার কন্ঠেও আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে গাওয়ার চেষ্টা করেছেন।আপনার কন্ঠে গাওয়া সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আইয়ুব বাচ্চুর বেশিরভাগ গান আমার কাছে দারুণ লাগে। তার মধ্যে এই গানটিও রয়েছে। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আইয়ুব বাচ্চু হল এদেশের লিজেন্ড। আর আপনি তার একটি গান আপনার কন্ঠে ধারণ করেছেন। বেশ সুন্দর করে গানটি করার চেষ্টা করেছেন। আশা করি আগামীতে আরো সুন্দর সুন্দর গান আমরা আপনার শুনতে পাবো।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবো সুন্দর সুন্দর গান আপনাদের সাথে শেয়ার করতে। অনুপ্রেরণা যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আইয়ুব বাচ্চুর গান আমার ও ভালো লাগে ,বেশ ভিন্ন ধরনের কন্ঠ।তাছাড়া গান কোনো দেশ ও জাতির ভেদাভেদ করে না, এটা মানুষের মনের খোরাক।ভালোই গেয়েছেন আপনি ,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37