আর্ট পোস্ট || মাশরুমের শেপে আঁকা একটি ঘর,শামুক পোকা এবং কিছু প্রাকৃতিক দৃশ্যের চিত্রাঙ্কন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আজকে আমি ব্যতিক্রমধর্মী একটি আর্ট শেয়ার করার চেষ্টা করবো। আমি মাশরুমের শেপে একটি ঘর,শামুক পোকা, কিছু ক্যাকটাস গাছ এবং আরও কিছু প্রাকৃতিক দৃশ্যের আর্ট করার চেষ্টা করেছি। মূলত মাশরুমের শেপে আঁকা ঘরটি হচ্ছে এই শামুক পোকার। সম্পূর্ণ আর্টটি রং করার পর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মোটকথা সম্পূর্ণ আর্টটি কালার করার মাধ্যমে আকর্ষণীয় করার চেষ্টা করেছি। আর্ট করতে অনেক সময় লাগলেও, আর্ট সম্পন্ন করার পর সেই কষ্ট অনেকটা দূর হয়ে যায়। যাইহোক আমি এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



মাশরুমের শেপে আঁকা একটি ঘর,শামুক পোকা এবং কিছু প্রাকৃতিক দৃশ্যের চিত্রাঙ্কন

Notes_240317_012301_f67.jpg



প্রয়োজনীয় উপকরণ


  • ড্রয়িং খাতা
  • বিভিন্ন কালারের সাইন পেন
  • পোস্টার রং
  • তুলি
  • পেন্সিল
  • রাবার
  • স্কেল

Notes_240317_012318_b2f.jpg



অঙ্কন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


GridArt_20240317_014044457.jpg

প্রথমে স্কেল এবং পেন্সিল দিয়ে ড্রয়িং খাতার চারিদিকে বর্ডার দিয়ে দিলাম। তারপর পেন্সিল দিয়ে মাশরুমের ঘরের শেপ দিয়ে দিলাম কিছুটা।



দ্বিতীয় ধাপ


GridArt_20240317_014132906.jpg

তারপর মাশরুমের শেপে সম্পূর্ণ ঘরটি এঁকে নিলাম। এরপর ক্যাকটাস গাছ সহ আরও কিছু গাছ,সূর্য এবং আকাশে কিছু মেঘ এঁকে নিলাম।



তৃতীয় ধাপ


GridArt_20240317_014205143.jpg

এই পর্যায়ে শামুক পোকা এবং আরও কিছু গাছ এঁকে নিলাম। তারপর পেন্সিলে আঁকা দাগগুলো কালো সাইন পেন দিয়ে গাঢ় করে নিলাম।



চতুর্থ ধাপ


GridArt_20240317_015855709.jpg

তারপর বিভিন্ন রঙের সাইন পেন দিয়ে মাশরুমের শেপের ঘরটি কালার করে নিলাম।



পঞ্চম ধাপ


GridArt_20240317_015930822.jpg

এরপর কিছু পাখি এঁকে নিলাম এবং পোস্টার রং দিয়ে আকাশটা রং করে নিলাম। তারপর বিভিন্ন রঙের সাইন পেন দিয়ে শামুক পোকা, সূর্য এবং ছোট ছোট গাছ কালার করে নিলাম।



ষষ্ঠ ধাপ


Notes_240317_012316_833.jpg

এই পর্যায়ে বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে সম্পূর্ণ চিত্রটি রং করে নিলাম। দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।



সর্বশেষ ধাপ


Notes_240317_012301_f67.jpg

ব্যাস এভাবেই চিত্রাঙ্কনটি সম্পন্ন করে ফেললাম। তারপর সিগনেচার করে নিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৭.৩.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 2 years ago 

আপনি সবসময় চমৎকার আর্ট করেন। আপনার আর্ট গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে। আজকে আপপনিমাশরুমের শেপে আঁকা একটি ঘর,শামুক পোকা এবং কিছু প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ কালার কম্বিনেশনে ও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা প্রতিনিয়ত সাপোর্ট করেন বলেই সবসময় সুন্দর সুন্দর আর্ট উপহার দেওয়ার চেষ্টা করি। যাইহোক আর্টটি দেখে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 
 2 years ago 

ওয়াও ভাইয়া আপনার পেইন্টিং দেখে তো আমি হতবাক হয়ে গেছি এত সুন্দর ছিল আপনার পেইন্টিং টি। আসলে পেইন্টিং করতে আমারও অনেক বেশি ভালো লাগে।মাশরুমের শেপে আঁকা একটি ঘর,শামুক পোকা এবং কিছু প্রাকৃতিক দৃশ্যের চিত্রাঙ্কন, আপনার পেইন্টিং এর রং করার মাধ্যমে পেন্টিংটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছিল আমার কাছ থেকে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

সম্পূর্ণ আর্টটি বিভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাইহোক আর্টটি দেখে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া তো দেখছি একদম ফাটিয়ৈ দিয়েছেন। বেশ সুন্দর করে একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা মাশরুমের আদলে ঘর তৈরি করা কিন্তু বেশ ‍সুন্দর হয়েছে। দারুন ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন প্রতিটি ধাপ । ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন আর্ট পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। কালারফুল একটি আর্ট করেছেন। শামুক মাশরুম এবং প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভিন্ন রকম আয়োজন ছিলো। যে কেউ দেখলে পছন্দ করবে। মাশরুম এর বাড়িটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের কাছ থেকে এতো সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে, এই পোস্ট করাটা সার্থক বলে মনে হচ্ছে। যাইহোক আর্টটি দেখে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনার ব্যতিক্রমী আর্ট টি সত্যই অনেক সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন রঙিন কার্টুন এর দুনিয়া। কালার কম্বিনেশন ও বেশ ভাল ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই কালার কম্বিনেশনের জন্য এই আর্টের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার অংকন করা চিত্রটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। মাশরুমের শেপে অংকন করা ঘর এবং শামুকটি অনেক সুন্দর হয়েছে। সম্পূর্ণ দৃশ্যটি অনেক নিঁখুতভাবে অঙ্কন করেছেন। অংকনের প্রক্রিয়াটি ধাপে ধাপে সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করেছি প্রতিটি ধাপের বর্ণনা সুন্দরভাবে উপস্থাপন করতে। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চিত্র দেখে মনে হচ্ছে শামুকটা হেঁটে হেঁটে ঘরের দিকে যাচ্ছে। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করে পরবর্তীতে কালারফুল ভাবে ফুটিয়ে তুলেছেন দেখতে দারুণ লাগছে ভাইয়া। আপনার আর্ট করার নিখুঁত দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই শামুকটা হেঁটে হেঁটে ঘরের দিকেই যাচ্ছে। যাইহোক আর্টটি দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64457.61
ETH 1884.80
USDT 1.00
SBD 0.37