🍲আলু এবং বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল রেসিপি🍲
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তবে বেশিরভাগ সময় আমি চিংড়ি মাছ এবং ইলিশ মাছের রেসিপি তৈরি করে থাকি। কারণ এই দুটি মাছ আমার খুব প্রিয়। তবে মাঝে মধ্যে চেষ্টা করি ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। সেই ভাবনা থেকেই আলু এবং বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল রেসিপি তৈরি করেছিলাম। পোয়া মাছ আমি অনেকদিন পর খেলাম। তবে পোয়া মাছ ভালো করে ভেজে রান্না করায় খেতে বেশ ভালো লেগেছিল। সবমিলিয়ে রেসিপিটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছিল। এই গরমে ঝোল ঝোল রেসিপি খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
আলু এবং বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পোয়া মাছ | ৪ টা |
| বেগুন | ২০০ গ্রাম |
| আলু | ১টা |
| টমেটো | ১টা |
| পেঁয়াজ | ২টা |
| কাঁচামরিচ | ৬টা |
| হলুদের গুঁড়া | পরিমাণ মতো |
| মরিচের গুঁড়া | পরিমাণ মতো |
| জিরার গুঁড়া | পরিমাণ মতো |
| ধনিয়ার গুঁড়া | পরিমাণ মতো |
| আদা বাটা | পরিমাণ মতো |
| রসুন বাটা | পরিমাণ মতো |
| লবণ | পরিমাণ মতো |
| সয়াবিন তেল | পরিমাণ মতো |
প্রধান উপকরণ
🍲প্রথম ধাপ🍲
প্রথমে আমি পোয়া মাছ গুলো ভেজে নেওয়ার জন্য, ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তারপর তেল একটু গরম হলে আগে থেকে অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে রাখা, মাছের টুকরো গুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এভাবেই মাছ গুলো খুব ভালো করে ভেজে নিলাম।
🍲দ্বিতীয় ধাপ🍲
তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হওয়ার পর পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুঁচি,কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিলাম।
🍲তৃতীয় ধাপ🍲
পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া,আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম।
🍲চতুর্থ ধাপ🍲
মসলা গুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে, আগে থেকে কেটে রাখা আলু এবং বেগুনের টুকরো গুলো দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিলাম।
🍲পঞ্চম ধাপ🍲
তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোল করার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ৫/৬ মিনিটের জন্য।
🍲ষষ্ঠ ধাপ🍲
একটু পর ঢাকনা খুলে দেখলাম পানিতে বলক চলে এসেছে। এরপর আগে থেকে কেটে রাখা টমেটো এবং ভেজে রাখা পোয়া মাছ গুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আবারো ঢেকে দিলাম ৪/৫ মিনিটের জন্য।
🍲সপ্তম ধাপ🍲
একটু পর ঢাকনা খুলে দেখলাম রান্না হয়ে গিয়েছে। তারপর চুলা বন্ধ করে অন্য একটি পাতিলে তরকারি গুলো ঢেলে নিলাম। কারণ সেই কড়াইয়ে আম্মু অন্য কিছু রান্না করবে।
🍲পরিবেশন🍲
তারপর লাঞ্চের সময় বাটিতে ঢেলে পরিবেশন করলাম।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ২৭.৫.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
আলু ও বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল রেসিপি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করতেছে। এভাবে রেসিপি তৈরি করলে খুবই সুস্বাদু হয়। এরকম মজাদার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। আপনি খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থাপনা ও সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন যা দেখে যে কেউ খুব সহজে এটি তৈরি করতে পারবে।
হ্যাঁ ভাই আমি চেষ্টা করেছি খুব সহজভাবে উপস্থাপন করার। যাতে করে যে কেউ দেখে এই রেসিপিটা তৈরি করতে পারে। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মত ইলিশ মাছ এবং চিংড়ি মাছ আমারও প্রিয় মাছ। এই দুটি মাছ খেতে খুবই ভালো লাগে। পোয়া মাছ খেতে তেমন একটা ভালো লাগে না। কারণ খুব বেশি নরম হয়। আপনি আজকে ভেজে আলু বেগুন দিয়ে খুব সুস্বাদু করে পোয়া মাছ রান্না করেছেনম এভাবে কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে যে খেতে খুব সুস্বাদু হয়েছিল।
পোয়া মাছ না ভেজে রান্না করলে ভালো লাগে না খেতে। কারণ পোয়া মাছ অনেক নরম হয়। তবে এভাবে ভালো করে ভেজে রান্না করলে খেতে দারুণ লাগে। সবমিলিয়ে রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আলু এবং বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল দেখে লোভ সামলানো মুশকিল। মাছগুলো আগে ভেজে নেয়াতে স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে। তরকারিটি ভীষণ লোভনীয় দেখাচ্ছে, আর পরিবেশন অনেক সুন্দর ছিল। ধন্যবাদ ভাই চমৎকার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনি ঠিক বলেছেন ভাই, মাছগুলো ভেজে নেওয়ায় রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছিল। এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আমিও আপনার মত ইলিশ মাছ এবং চিংড়ি মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। পোয়া মাছ কড়া করে ভেজে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। পোয়া মাছ দিয়ে কখনো সবজি রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি এর কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এভাবে আমি একদিন রান্না করে খেয়ে দেখব। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
পোয়া মাছ কড়া করে ভেজে সবজি দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আপু। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ভাইয়া আমার মনে হয় চিংড়ি মাছ ও ইলিশ মাছ সবারই অনেক পছন্দের। আমরা যতই সবজি দেয় না কেনো, আলুবেগুনের মজাই অন্য রকম। আসলে পোয়া নরম জাতীয় মাছ , তাই এভাবে ভেজে রান্না করেছেন দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য। ।
আসলেই আপু আলু এবং বেগুনের মজাই অন্য রকম। সবমিলিয়ে রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
Twitter Link
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু এবং বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আমার প্রিয় মাছের রেসিপি আপনি আজকে তৈরি করে শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করা জন্য।
পোয়া মাছ আপনার প্রিয় জেনে খুব ভালো লাগলো ভাই। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আলু এবং বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল রান্নার কারন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই মাছের রেসিপি এর আগে আমি কোনদিন খাইনি তাই আমার কাছে এটা একটা ভিন্ন ধরনের রেসিপি বলে মনে হয়েছে।
যেহেতু এই রেসিপিটা কখনো খাওয়া হয়নি আপনার। তাহলে এই রেসিপিটা একদিন খেয়ে দেখবেন ভাই। আশা করি খুব ভালো লাগবে খেতে। যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।