নাটক রিভিউ || এমন একটা তুমি চাই

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে এমন একটা তুমি চাই। এই নাটকটি ৪/৫ দিন আগে রিলিজ হয়েছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে তৌসিফ মাহবুব এবং সাদিয়া আয়মান । তৌসিফ এর নাটক অনেক দিন আগে দেখেছিলাম। তবে এই নায়িকার নাটক এই প্রথম দেখলাম। নতুন হলেও অভিনয় বেশ ভালোই করেছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Notes_230825_015933_9c1.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

নাটকএমন একটা তুমি চাই
রচনাঅনামিকা মন্ডল
পরিচালনাকে এম সোহাগ রানা
অভিনয়েতৌসিফ মাহবুব, সাদিয়া আয়মান,ফখরুল বাশার, মিলি বাশার,মিজু,আরবিন,আজহার সুমন,হাসনাত সৈকত,রিজওয়ান খান,আহসান অনন্য,আবির হোসেন আলভী এবং আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার২০শে আগষ্ট ২০২৩
দৈর্ঘ্য৫০ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ

নাটকের নায়ক তৌসিফ মাহবুব এবং নায়িকা সাদিয়া দুজনেই চাকরি করে। তৌসিফ তার অফিসের মোটামুটি কাছাকাছি বাসা খুঁজছিল অনেক দিন ধরেই, তবে বাসা পাচ্ছিলো না। কারণ ব্যাচেলরদের এমনিতেই কেউ ভাড়া দিতে চায় না। যাইহোক হঠাৎ করে তৌসিফ একটি বাসার সন্ধান পায়। সেখানে যাওয়ার পর কথাবার্তা বলে সব ঠিকঠাক করা হয়। তৌসিফ যখন সাদিয়ার মা বাবার সাথে বাসা ভাড়া নিয়ে কথা বলছিল, ঠিক তখনই নায়িকা সাদিয়া হাজির হয়। কারণ সাদিয়াদের বাসায়ই তৌসিফ ভাড়াটিয়া হিসেবে উঠবে। তৌসিফকে সাদিয়া মোটামুটি কয়েকটি কথা জিজ্ঞেস করার পর জানতে পারলো তৌসিফ ব্যাচেলর।

Notes_230825_122351_a91.jpg

Notes_230825_122357_f59.jpg

তারপর তৌসিফ চলে গেলে সাদিয়া তার বাবা মায়ের কাছে বলে যে ব্যাচেলরদের ভাড়া দেওয়া উচিত না। এদিকে ভাড়াটিয়া হিসেবে তৌসিফকে বেশ পছন্দ করেছে সাদিয়ার মা বাবা। তাই সাদিয়াকে বলে যে কোনো সমস্যা হবে না। যাইহোক তৌসিফ সাদিয়াদের বাসায় ওঠার পর তৌসিফের সাথে প্রথমে তেমন কথা বলতো না। তবে তৌসিফ সাদিয়ার পরিবারের জন্য এমন কিছু মহৎ কাজ করে, যেটা দেখে সাদিয়া তৌসিফকে কিছুটা পছন্দ করতে শুরু করে। এদিকে তৌসিফও সাদিয়াকে পছন্দ করতে শুরু করে। তারা দুইজন বাহিরে ঘুরতে যায় এবং খাওয়া দাওয়া করে। বাহিরে ঘুরাঘুরি করার সময় একদিন তৌসিফ সাদিয়াকে পরোক্ষভাবে প্রেমের প্রস্তাব দেয়। এতে করে সাদিয়া ভীষণ রাগ করে।

Notes_230825_122356_88d.jpg

Notes_230825_122355_9c9.jpg

তারপর থেকে তাদের কথা বলা বন্ধ। সাদিয়া এক পর্যায়ে তৌসিফকে বাসা ছেড়ে চলে যেতে বলে। ঘটনাক্রমে সাদিয়ার মা বাবা জেনে যায় তৌসিফ সাদিয়াকে পছন্দ করে। তারপর সাদিয়ার বাবা সরাসরি তৌসিফকে জিজ্ঞেস করে এই কথা। তখন তৌসিফও বলে যে সাদিয়াকে ভীষণ পছন্দ করে। তখন সাদিয়ার বাবা বলে, সাদিয়া তাদের মেয়ে নয়। সাদিয়া হচ্ছে তাদের পুত্র বধূ। বিয়ের পরপরই তাদের ছেলে একটি দুর্ঘটনায় মারা যায়। তারপর সাদিয়া আর কোথাও যায়নি। তারা সাদিয়াকে নিজেদের মেয়ের চেয়েও বেশি কিছু ভাবে। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে নাটকটি অবশ্যই দেখতে হবে।

Notes_230825_122354_4f1.jpg

Notes_230825_122352_5b2.jpg

উপরের সবগুলো ছবি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇

ব্যক্তিগত মতামত

আসলে প্রেম ভালোবাসা এমনিতেই হয়ে যায়। প্রকৃত ভালোবাসা স্বর্গীয় ব্যাপার। ভালোবাসা ধনী গরিবের ভেদাভেদ করে না। কে ভাড়াটিয়া কে বাড়িওয়ালা সেটা বুঝে না। এই নাটকে এটাই দেখানো হয়েছে। তৌসিফ যেহেতু সাদিয়াকে ভালোবেসে ফেলেছিল,তাই শেষের দিকে যখন জানতে পারলো সাদিয়ার আগে বিয়ে হয়েছিল এবং হাসবেন্ড মারা গিয়েছে, তবুও কিন্তু সে পিছপা হয়নি। কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয়। ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসা কোনো বাঁধা মানে না। সবাই বেশ ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি এককথায় দুর্দান্ত লেগেছে আমার কাছে।

আমার রেটিং

এই নাটকটিকে আমি ৮/১০ দিলাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৫.৮.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

আসলে এখন খুবই কম মানুষ রয়েছে যারা প্রকৃতভাবে ভালোবাসে। এটা কিন্তু সত্যি ভালোবাসা সবকিছু ঊর্ধ্বে। যে মানুষ প্রকৃতভাবে অন্যজনকে ভালবাসতে পারে ,সেই মানুষটা তার সবকিছু জানার সত্ত্বেও পিছুপা হয় না। আর ভালোবাসা বেশিরভাগ সময় ধনী-গরীব মানে না। এই নাটকটার সম্পূর্ণ কাহিনী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অসাধারণ ভাবে নাটকটার সম্পূর্ণ কাহিনী তুলে ধরেছেন, যা দেখে তো আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।

 3 years ago 

প্রকৃত ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে এটা ঠিক। তবে প্রকৃত ভালোবাসা খুব কমই আছে এখন। যাইহোক এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার নাটকের রিভিউটা পড়ে। যদিও নাটকটি আমি দেখিনি। তবে আপনার পোষ্টের মধ্যে দিয়ে অনেকটাই দেখার মত হয়ে গেল। শেষে সাদিয়ার সঙ্গে কি হয়েছিল তা জানার জন্য অবশ্যই আমি নাটকটি দেখব। তবে সাদিয়া পুত্রবধূ হয়েও বাবা মায়ের মত আদর পেয়েছে শ্বশুর-শাশুড়ির কাছ থেকে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রিভিউ পড়ে আপনার খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই এখনকার বাংলা নাটকগুলো দেখতে বেশ ভালোই লাগে।আর নায়িকাটাকে আমার বেশ ভালোই লাগে।যাই হোক নাটক টা পুরোটা দেখিনি তবে কিছু অংশ দেখেছি বেশ ভালো লেগেছে আমার কাছে।আর তৌসিফ এর অভিনয় ও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

নতুন নায়িকা হলেও বেশ ভালো অভিনয় করেছে। তৌসিফও বেশ ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে দারুণ লেগেছে নাটকটি। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এরকম বাংলা নাটক গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এরকম নাটক গুলো দেখতে খুব ভালো লাগে। এই নাটকটার মাধ্যমে কিন্তু অনেক সুন্দর একটা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পরিচালক। আসলে ভালোবাসা গুলো যদি এরকম হয় তাহলে খুব সুন্দর হয়। হয়তো নায়ক নায়িকার সব কিছু না জানার আগে ভালোবেসে ছিল। কিন্তু জানার পরেও একই রকম ভাবে ভালোবেসেছে। নায়িকার সাথে পরবর্তীতে কি হয়েছে সেটা তো জানা হলো না। নাটকটা অবশ্যই দেখার চেষ্টা করব।

 3 years ago 

মন থেকে কাউকে ভালোবাসলে অনেক কিছুই মেনে নেওয়া যায়। সময় পেলে নাটকটি অবশ্যই দেখে নিবেন আপু। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই কাজ করার সার্থকতা আপু। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সম্পুর্ন একটি ভিন্ন রকম নাটকের গল্প। কয়েকদিন আগে নাটকটি দেখেছি। নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাদিয়া আয়মা এর নাটক গুলো ভীষণ ভালো লাগে। বেশ কিছু নাটক দেখেছি চমৎকার ভাবে অভিনয় করে।

 3 years ago 

এই নায়িকার নাটক এই প্রথম দেখলাম আমি। বেশ ভালো অভিনয় করেছে। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64153.03
ETH 1867.14
USDT 1.00
SBD 0.36