রেসিপি পোস্ট || 🍲হাঁসের মাংস দিয়ে মজাদার পাস্তা রেসিপি🍲

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝে মধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক ৪/৫ দিন আগে বিকেলের নাস্তার জন্য হাঁসের মাংস দিয়ে মজাদার পাস্তা রেসিপি তৈরি করেছিলাম। যদিও সন্ধ্যার পর খেয়েছিলাম। অনেকদিন পর পাস্তা রান্না করলাম। হাঁসের মাংস দিয়ে পাস্তা রান্না করায় খেতে দারুণ লেগেছিল। এর আগে হাঁসের মাংস দিয়ে পাস্তা রান্না খাওয়া হয়নি আমার। কারণ সচরাচর ডিম দিয়ে পাস্তা রান্না করা হয়ে থাকে। রেসিপিটা একটু ঝাল ঝাল করে তৈরি করেছিলাম বলে খেতে খুবই সুস্বাদু লেগেছিল। সকাল এবং বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। যাইহোক রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

হাঁসের মাংস দিয়ে মজাদার পাস্তা রেসিপি

Notes_240111_114314_f5b.jpg

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21Pan6HP4CjHbMXkSPzbEpN5MFzDigi84LV96iE7mLBohYv6xykPZKjRaJcemgDsJL8vhzKQUcFmTUF2AS8iea9EihXnBHSMJ9kyaHWQKfLthFLvMsYjNdCrxmAw3aPU1ZZF32NvEw8NKqboKJ9CjjLC3.png

উপকরণপরিমাণ
পাস্তা১ প্যাকেট
হাঁসের মাংস১০০ গ্রাম
টমেটো পেস্টদেড় কাপ
টমেটো সসপরিমাণ মতো
পেঁয়াজ২টা
কাঁচামরিচ৫টা
শুকনা মরিচ৩টা
রসুন কুঁচি১ কোয়া
ধনিয়া পাতাপরিমাণ মতো
হলুদের গুঁড়াপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
জিরার গুঁড়াপরিমাণ মতো
ধনিয়ার গুঁড়াপরিমাণ মতো
রাধুনি মাংসের মসলাপরিমাণ মতো
টেস্টিং সল্টপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
সরিষার তেলপরিমাণ মতো

GridArt_20240111_115858077.jpg

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21QTrgsghkMYa5mBgWCx2fhFYFCDtotJBTWwTsH26jRDnVtn9SiN4X7m675t3cWYpMPybCznDJYEZdB7BwDFTTdwPiopi8M4KtECzch7fTJi5F8AkJfSAJKrRLNsPUE4SESr4eN9Sd5bVtxFieauqPYsD.png

🍲প্রথম ধাপ🍲

Notes_240111_114325_96b.jpg

প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি, পরিমাণ মতো পানি, সরিষার তেল এবং লবণ দিয়ে। পাস্তা সিদ্ধ করার সময় তেল এবং লবণ দিলে, পাস্তাগুলো ঝরঝরে হয়। পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲দ্বিতীয় ধাপ🍲

Notes_240111_114320_c63.jpg

তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর রসুন কুচি এবং শুকনা মরিচ গুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে দিবো।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲তৃতীয় ধাপ🍲

Notes_240111_114303_cd5.jpg

তারপর হাঁসের মাংস গুলো দিয়ে হালকা ভেজে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲চতুর্থ ধাপ🍲

Notes_240111_114318_ef0.jpg

এরপর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,রাধুনি মাংসের মসলা, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিবো।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲পঞ্চম ধাপ🍲

Notes_240111_114316_a0e.jpg

কষানো হয়ে গেলে টমেটো পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর কাঁচা মরিচ কুঁচি দিয়ে দিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲ষষ্ঠ ধাপ🍲

Notes_240111_114307_4ac.jpg

এরপর পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম। তারপর টেস্টিং সল্ট এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো ৫ মিনিটের জন্য। যাতে করে হাঁসের মাংস গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲সপ্তম ধাপ🍲

Notes_240111_114305_4e5.jpg

৫ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম হাঁসের মাংস অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲অষ্টম ধাপ🍲

Notes_240111_114309_17d.jpg

তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে মসলাগুলোর সাথে মিক্সড করে নিবো।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲নবম ধাপ🍲

Notes_240111_114312_624.jpg

৩/৪ মিনিট ভালোভাবে নেড়ে আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা গুলো দিয়ে দিলাম। তারপর আরও একটু নেড়ে নিলাম। ব্যাস এভাবেই রেসিপিটা তৈরি করে ফেললাম। তারপর গ্যাসের চুলা বন্ধ করে দিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9DX6b2E5NGLcAozxLboQvBFUReRetWrzwNoA4y67qo1hr4HHz1pW6Ed9Ud7rDoxzKYkADSik521mdREw2XdA4PKGF3-11.png

🍲পরিবেশন🍲

Notes_240111_114314_f5b.jpg

তারপর একটি প্লেটে ঢেলে পরিবেশন করলাম। ঝাল একটু বেশি দিয়েছিলাম বলে, খেতে খুবই ইয়াম্মি লেগেছিল।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১১.১.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

হাঁসের মাংস দিয়ে পাস্তা অসম্ভব সুন্দর লোভনীয় রেসিপি। হাঁসের মাংস শীতের দিনে ভীষণ সুস্বাদু হয়ে ওঠে।আর আপনি এই সুস্বাদু হাঁসের মাংসের রেসিপি করেছে পাস্তা দিয়ে।বিকেলের নাস্তায় খুব সুন্দর একটি খাবার এটি।ধন্যবাদ ভাইয়া খুব লোভনীয় একটি পোস্ট আমাদের সঙ্গে খুব সুন্দর ধাপে ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

শীতের দিন হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। আসলেই বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। যাইহোক রেসিপিটা দেখে যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

হাঁসের মাংসের পাস্তা 😋
আহা লোভনীয় এবং ইউনিক খাবার।
আমি কখনো এভাবে হাঁসের মাংসের পাস্তা কখনোই খাইনি। আপনি তৈরি প্রক্রিয়া দারুনভাবে দেখিয়েছেন। আমি তো খাবারটি তৈরি করবো ভাবছি 🤗
বেশ চমৎকার পরিবেশনা ছিল 👌

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই অবশ্যই এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি খেতে দারুণ লাগবে। যাইহোক রেসিপিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

হাঁসের মাংস দিয়ে পাস্তা তৈরি করার ভিন্ন ধরনের একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এভাবে যে কোন সময় পাস্তা রান্না করা হয় সেটা আমার জানা ছিল না। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই রেসিপিটা দেখে।

 3 years ago 

রেসিপিটা দেখে আপনার খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। শীতকালে হাঁসের মাংস খেতে খুবই স্বাদ লাগে তবে আপনি দেখছি হাঁসের মাংস দিয়ে পাঁচটা তৈরি করেছেন দেখে খেতে ইচ্ছে করছে বটে। মনে হচ্ছে রেসিপিটা অনেক সাধ হয়েছে খেতে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই পাস্তা রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল। আপনার কমেন্টের মধ্যে অনেক বানান ভুল রয়েছে, আশা করি ঠিক করে নিবেন। যাইহোক রেসিপিটা দেখে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মুরগির মাংস দিয়ে পাস্তা খাওয়া হয়েছে। তবে হাঁসের মাংস দিয়ে কখনো পাস্তা রান্না করে খাওয়া হয়নি। রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। কালারটা দেখছি বেশ সুন্দর এসেছে। বাসায় একদিন তৈরি করে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল। যাইহোক রেসিপিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মুরগির মাংসের পাস্তা খাওয়া হয়েছে। হাঁসের মাংস দিয়ে কখনো পাস্তা খাওয়া হয়নি। একটু অবাক লেগেছে শুনে। কিন্তু আপনি যেভাবে রান্না করেছেন বোঝাই যাচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। হাঁসের মাংস দেওয়ার কারণে স্বাদটা একটু অন্যরকম হয়েছিল নিশ্চয়ই। দেখতে তো বেশ লোভনীয় লাগছে। বিকালে এরকম একটি নাস্তা হলে আর কি লাগে।

 3 years ago 

মুরগির মাংস এবং ডিম দিয়ে তৈরি পাস্তা অনেক খেয়েছি। তবে হাঁসের মাংস দিয়ে তৈরি করা পাস্তা এই প্রথম খেলাম। আসলে ইউনিক একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। তবে রেসিপিটা খেতে খুবই ইয়াম্মি লেগেছিল। যাইহোক সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39