গান || আলো আলো

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। আমি ইতিমধ্যে বলেছি যে প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে আমি তাহসান খান এর একটি জনপ্রিয় গান আপনাদের সাথে শেয়ার করবো। আমি যে গানটির কভার তৈরি করেছি, সে গানটির নাম হচ্ছে আলো আলো। এই গানটি একসময় অনেক শুনতাম। এই গানটি শুনতে আমার বেশ ভালো লাগে এবং এই গানটি মাঝে মধ্যে এখনো আমার শোনা হয়। গান গাইতে সবসময়ই আমার খুব ভালো লাগে। যদিও তেমন ভালো গাইতে পারি না। তবে গান গাইলে মন ভালো হয়ে যায়।



thumbnail-1691825393258.png

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


গান হচ্ছে এমন একটি জিনিস, যেটা অনেক সময় মানুষ মন খারাপ হলেও গায়,আবার মন ভালো থাকলেও গায়। একটা সময় অনেক গান গাইতাম। বাংলা এবং হিন্দি গান বেশি গাইতাম। গানের পুরোটা লিরিক্স মুখস্থ করে পুরো গানটা গাওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন ব্যস্ততার জন্য সেগুলো আর হয়ে উঠে না। কয়েকজন বন্ধুরা একসাথে হলে প্রায় সময় গানের কলি খেলতাম। আমি মনে করি গান হচ্ছে মানুষের মনের খোরাক। যাইহোক অনেক কথা বলে ফেললাম, গানটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি কোনো প্রফেশনাল গায়ক নই,সেহেতু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

গান : আলো আলো
শিল্পী : তাহসান খান
গীতিকার : তাহসান খান
অ্যালবাম : ইচ্ছে
কভার : @mohinahmed



গানের লিরিক্স

তুমি আর তো কারো নও শুধু আমার
যত দূরে সরে যাও রবে আমার

স্তব্ধ সময়টাকে ধরে রেখে,
স্মৃতির পাতায় শুধু
তুমি আমার

তবে আজ এতো একা কেনো ?
আলো হয়ে দূরে তুমি !

আলো-আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো-আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না,,,,,,,,,

রুমন্থন করি ফেলে আসা
দৃশ্যপট স্বপ্নে আঁকা
লুকিয়ে তুমি কোন সূদূরে
হয়তো ভবিষ্যতের আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা
আকাশের পানে চেয়ে জেগে থাকা
তবে আজ এতো একা কেনো ?
আলো হয়ে দূরে তুমি

আলো-আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না

আলো-আলো আমি কখনো খুঁজে পাবো না
চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না.........

গানের লিংক👇👇

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিগান
গানের কভার তৈরি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১২.৮.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে আলো আলো গানটি শেয়ার করেছেন। গানটি আমার কাছে বেশ ভালো লাগে। আপনার কন্ঠে গানটি বেশ সুন্দর লাগছে। সুন্দর ভাবে এই গানটি গেয়ে হয়েছি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মতো আমারও এই গানটি শুনতে খুব ভালো লাগে ভাই। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

গানটি অনেক চমৎকার একটি গান। শিল্পী তাহসানের গান গুলো আমার অসাধারণ ভালো লাগে। আপনি এ সপ্তাহে ও খুব সুন্দর গান কভার করলেন আপনার মিষ্টি কন্ঠে গান শুনতে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত আমাদের সাথে গান কভার করে যাচ্ছেন ভীষণ আনন্দ পাই আপনার গান কভার গুলো শুনে। আপনার জন্য অনেক শুভকামনা রইল এভাবে এগিয়ে যান।

 3 years ago 

তাহসান আমাদের দেশের খুবই ব্যতিক্রমধর্মী এবং টপ লেভেলের একজন শিল্পী। তাহসানের গান শুনতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। যাইহোক এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রতি সপ্তাহে গান কভার করবেন জেনে ভালো লাগলো। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। খুব সুন্দর গান কাভার করেছেন আপনি। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার কন্ঠে এই গানটি শুনে আপনার খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গানটি অনেক জনপ্রিয় একটি গান। শিল্পী তাহসানের গানগুলো অনেক ভালো লাগে। আপনার কন্ঠে তাহসানের গানটি শুনতে পেয়ে বেশ ভালো লাগলো।খুব সুন্দর গান কভার করেছেন মিষ্টি কন্ঠে আপনি অনেক ভালো লাগলো। সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, এই গানটি সত্যিই খুব জনপ্রিয়। আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে সত্যিই খুব ভালো লাগলো আপু। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

খুবই চমৎকার একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। তাহসান এর এই গানটি আপনার কন্ঠে শুনতে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আসলে আপনাদের কাছে ভালো লাগলেই কাজ করার সার্থকতা। এমন মন্তব্য পেলে কাজের গতি অনেক বেড়ে যায়। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37