কবিতা আবৃত্তি || আবার আসিব ফিরে(জীবনানন্দ দাশ)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি কবিতা আবৃত্তি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। কবিতা পড়তে এবং আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। একসময় বিভিন্ন ধরনের কবিতা পড়া হতো। তবে এখন আমাদের কমিউনিটির অনেকের কবিতাই পড়া হয়। বিশেষ করে বড় দাদা এবং ছোট দাদার কবিতা বেশি পড়া হয়। যদিও বড় দাদা নিয়মিত কবিতা শেয়ার করেন না। তবে ছোট দাদার কবিতা নিয়মিত পড়া হয়।



Notes_231006_110746_1ca.jpg

কভার ছবি থাম্বনেল মেকার অ্যাপ দিয়ে তৈরি


যাইহোক বিখ্যাত কবি জীবনানন্দ দাশ এর বেশিরভাগ কবিতা আমার খুব ভালো লাগে। বিশেষ করে প্রেমের কবিতা গুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে এই কবিতাটিও আমার খুব ভালো লাগে। কারণ এই কবিতার মধ্যে কবি জীবনানন্দ দাশ গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রাম বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা রয়েছে, সেটা এই কবিতাটি পড়লেই বুঝা যায়। যাইহোক জীবনানন্দ দাশ এর "আবার আসিব ফিরে" কবিতাটি পড়লে মনের মধ্যে অন্য রকম ভালো লাগা কাজ করে। তাই আমি "আবার আসিব ফিরে" কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যাইহোক আমি কবিতা আবৃত্তির লিংক নিচে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।

কবিতার নাম : আবার আসিব ফিরে
কবি : জীবনানন্দ দাশ
কবিতা আবৃত্তি : @mohinahmed



কবিতার লাইনগুলো নিম্নরূপ :

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; - রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে -

সোর্স



কবিতা আবৃত্তির লিংক👇👇

ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিকবিতা আবৃত্তি
আবৃত্তি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৬.১০.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটি কবিতা আবৃতি করেছেন ভাইয়া। কবি জীবনানন্দ দাশের এই কবিতাটি আমার খুব পছন্দের। কবি জীবনানন্দ দাশকে আমরা পল্লী কবি হিসেবে জানি এবং চিনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কবিতা আবৃত করে আমদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু পল্লী কবি তো কবি জসীম উদ্দিনকে বলা হয়ে থাকে। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 
 3 years ago 

খুবই চমৎকার একটা কবিতা আবৃত্তি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রত্যেক সপ্তাহেই আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে পারি বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

প্রতি সপ্তাহে আমার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে আপনার খুব ভালো লাগে, জেনে ভীষণ ভালো লাগলো ভাই। যাইহোক এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জীবনানন্দ দাশের এই কবিতাটা আমি অনেকবার পড়েছি। আপনি আজকে অনেক সুন্দর করে জীবনানন্দ দাশের এই কবিতাটা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি টা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে। মনটা ভরে গেল সম্পূর্ণ কবিতা আবৃত্তি শুনে। আমার খুবই পছন্দের একজন কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তাইতো ওনার কবিতাটা আমার কাছে ভালো লেগেছে।

 3 years ago 

ভাই আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে, আমার মনটাও একেবারে ভরে গিয়েছে। যাইহোক এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, জীবনানন্দ দাশ এই কবিতাটির মাধ্যমে। ওনার লেখা এই কবিতাটির আবৃত্তি আপনি আজকে অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন। প্রত্যেকটা লাইন এত সুন্দর করে আবৃত্তি করে, আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী কবিতা আবৃত্তি শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

আপনাদের সাপোর্টের কারণেই প্রতি সপ্তাহে কবিতা আবৃত্তি করে শেয়ার করছি আপু। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ। যাইহোক বরাবরের মতো এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার খুবই পছন্দের একটি কবিতা আবৃত্তি করেছেন আপনি। কবিতাটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে আমাদের মাঝে আবৃত্তি করেছেন। ধন্যবাদ আপনাকে আমার পছন্দের একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই কবিতাটি আপনার খুব পছন্দ, জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক আমার আবৃত্তি শুনে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এত সুন্দর কবিতা আবৃত্তি শুনতে সত্যি খুবই ভালো লাগে। তাছাড়া গান কভারের পাশাপাশি আপনি প্রতিনিয়ত কবিতা আবৃতি ও শেয়ার করতেছেন। জীবনানন্দ দাশের কবিতাটি আপনি চমৎকার আবৃত্তি করলেন। ভীষণ ভালো লেগেছে আপনার কন্ঠে কবিতা শুনতে।

 3 years ago 

হ্যাঁ আপু কবিতা আবৃত্তি করতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক আমার আবৃত্তি শুনে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37