একটি কিউট হাঁসের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ব্যতিক্রমধর্মী আর্ট পোস্ট শেয়ার করবো। অনেক দিন যাবৎ প্রায় এক রকমের ম্যান্ডেলা আর্ট করছি। তাই ভাবলাম কিছুটা ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে একটি কিউট হাঁসের ম্যান্ডেলা আর্ট করেছি। আর্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য হাঁসের মাথায় একটি টুপিও এঁকে নিয়েছি। মোটকথা আর্টটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। তবে আর্ট সম্পন্ন করার পর সেই কষ্ট অনেকটা দূর হয়ে যায়। যাইহোক হাঁসের ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



একটি কিউট হাঁসের ম্যান্ডেলা আর্ট


Notes_230505_094248_329.jpg


6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwkUrqt5biu9Lay4yNSDTuz5JhL4DanyEKzhXm2j5Z9N4iuahnTkhyCNxC4kPsfV4EV36Hvr1bsWwgnBgxa4TyvwqLEsUhi9o8W9a9Yx2sAFRUA2HEGy958Pnt6JBi26sU1R9hWg44dDbZnNaZwdioZu.png

  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • নীল কালারের রং পেন্সিল
  • কালো জেল পেন
  • লাল জেল পেন
  • রাবার

Notes_230505_100842_df5.jpg



অংকন প্রণালী নিম্নরুপঃ

প্রথম ধাপ

Notes_230505_094228_412.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে হাঁসের মুখমণ্ডলের আকৃতি এবং মাথায় একটি টুপি এঁকে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k.png

দ্বিতীয় ধাপ

Notes_230505_094237_473.jpg

তারপর আমি হাঁসের শরীরের আকৃতি এবং পালক এঁকে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k.png

তৃতীয় ধাপ

Notes_230505_094232_13f.jpg

এই পর্যায়ে আমি হাঁসের চোখ সহ প্রায় সম্পূর্ণ হাঁসটা এঁকে নিলাম। এরপর হাঁসের মাথায় পরা টুপির ডিজাইন করে নিলাম। তারপর পানি এঁকে নিলাম। এমনভাবে আঁকলাম যেন মনে হচ্ছে হাঁসটা পানিতে ভাসছে। এরপর কালো জেল পেন দিয়ে সবগুলো দাগ গাঢ় করে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k.png

চতুর্থ ধাপ

Notes_230505_094229_062.jpg

মাথার টুপির মধ্যে ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম অনেকটা সময় নিয়ে।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k.png

পঞ্চম ধাপ

Notes_230505_094241_3fc.jpg

হাঁসের দুটি ঠোঁট এঁকে নিলাম ও হাঁসের শরীরের মধ্যে ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইন এবং কারুকাজ করে নিচ্ছি অনেকটা সময় নিয়ে।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k.png

ষষ্ঠ ধাপ

Notes_230505_094246_e4a.jpg

হাঁসের শরীর সহ ছোট পালকের মধ্যে ম্যান্ডেলা ডিজাইন করে নিলাম। তারপর হাঁসের মুখ এবং গলা পেন্সিল দিয়ে হালকা রং করে আঙুল দিয়ে হালকা ভাবে মুছে নিলাম। এরপর লাল জেল পেন দিয়ে ঠোঁট দুটি কালার করে নিলাম। তারপর নীল কালারের রং পেন্সিল দিয়ে পানি হালকা কালার করে নিলাম এবং আঙুল দিয়ে রং হালকা করে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k.png

সপ্তম ধাপ

Notes_230505_094250_de6.jpg

এই পর্যায়ে আমি হাঁসের বড় পালকটি পেন্সিল দিয়ে হালকা রং করে, আঙুল দিয়ে রং হালকা করে নিলাম। আর এভাবেই সম্পন্ন করে নিলাম আমার আজকের ম্যান্ডেলা আর্টটি।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k.png

সর্বশেষ ধাপ

Notes_230505_094251_2bc.jpg

Notes_230505_094248_329.jpg

তারপর আমি সিগনেচার দিয়ে দিলাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিআর্ট
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ৫.৫.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে হাঁসের ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলেছেন প্রত্যেক দিন একই ধরনের পোস্ট ভালো লাগেনা। সেই কারণে আপনি খুব চমৎকার করে হাঁসের ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে হাঁসের মাথার উপর টুপি দেওয়ার কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

আমার সাথে একমত পোষণ করার জন্য এবং যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি সামনেও এভাবেই সাপোর্ট করে যাবেন।

 3 years ago 

হাঁসের ম্যান্ডেলা আর্টটি সত্যিই বেশ কিউট ও সুন্দর হয়েছে।তাছাড়া লাল রঙের ঠোঁটটি বেশ আকর্ষণীয় হয়েছে।অনেক ছোট ছোট ডিজাইন ফুটিয়ে তুলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু,ঠোঁটের কালার লাল রংয়ের হওয়াতে বেশ আকর্ষনীয় লাগছে দেখতে। প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার হাঁসের ম্যান্ডেলা চমৎকার হয়েছে। আসলে ভাইয়া এধরণের ম্যাান্ডেল গুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময় লাগলেও, দেখতে খুব সুন্দর লাগে। সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আর্ট করতে অনেক সময় লাগে। তবে পুরো আর্ট সম্পূর্ণ করার পর কষ্ট অনেক দূরে চলে যায়। আজকে আপনার কিউট হাঁসের ম্যান্ডেলা অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ‌ ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আর্টটির এতো প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটি কিউট হাসের ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই কিউট লাগছে। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় ও ধৈর্য সহকারে আজকের এই ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করেছেন আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হাঁসের ম্যান্ডেলা আর্টটি আসলেই অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার কাছে এই ধরনের আর্ট গুলো অনেক ভালো লাগে। ভিতরে ছোট ছোট কারুকাজ করা নকশা গুলো বেশি সুন্দর দেখায়। বিশেষ করে হাঁসের মাথায় টুপি দেওয়ার কারনে সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া,হাঁসের মাথায় টুপি দেওয়ায় এবং টুপির মধ্যে ম্যান্ডেলা ডিজাইন করাতে দেখতে বেশ সুন্দর লেগেছে আমার কাছেও। গঠনমূলক মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা যোগানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি খুব সুন্দর করে একটি হাঁসের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে ভাইয়া এই ম্যান্ডেলা আর্টি অনেক আগে আর্ট করেছিলাম আমি। আমিও হাঁসের মাথায় এভাবে ক্যাপ আর্ট করলাম। তবে আমার হাঁসের ম্যান্ডেলা আর্ট থেকে আপনার হাঁসের ম্যান্ডেলা আর্ট দেখতে খুব চমৎকার হয়েছে। অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই আর্টটি আপনি অনেক আগে করেছিলেন এবং আপনার সেই আর্ট থেকে আমার আর্ট বেশি ভালো হয়েছে,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাইয়া। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38