নাটক রিভিউ || মাই ডিয়ার লিডার

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে মাই ডিয়ার লিডার। এই নাটকটি ৩/৪ দিন আগে দেখেছিলাম। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান এবং নাজনীন নিহা। ফারহানের নাটক দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। তবে নিহার বেশ কয়েকটি নাটক আমি দেখেছি। বেশ ভালো অভিনয় করে নতুন হিসেবে। এই দুজনের জুটি বেশ ভালোই লাগে আমার। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Notes_231013_093123_456.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

নাটকমাই ডিয়ার লিডার
রচনা ও পরিচালনামোহাম্মদ মিফতা আনান
অভিনয়েমুশফিক আর ফারহান, নাজনীন নিহা এবং আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার৪ঠা অক্টোবর ২০২৩
দৈর্ঘ্য৪২ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ

নাটকের নায়ক ফারহান বিশিষ্ট রাজনীতিবিদ। এলাকায় ফারহানের বেশ সুনামও রয়েছে। এদিকে নাটকের নায়িকা নিহা স্টুডেন্ট। সে কলেজে পড়াশোনা করে। বয়স ১৮ এর কাছাকাছি। যাইহোক ফারহান যখন একদিন একটি সমাবেশে বক্তৃতা দিচ্ছিল, তখন নিহা সেখানে চলে আসে। নিহাকে দেখে ফারহানের মেজাজ খারাপ হয়ে যায় এবং ফারহান উল্টোপাল্টা বক্তৃতা দিতে থাকে। নিহা স্টেজে উঠে ফারহানকে টেনে সমাবেশ থেকে নিয়ে যায়। এরপর নিহা বলে যে, ফারহান কেনো নিহাকে প্রপোজ করলো না এখনো। নিহার কথাবার্তা শুনে তো ফারহান রেগেমেগে আগুন হয়ে যায়। প্রচন্ড মেজাজ খারাপ হয় ফারহানের। তারপর নাটকটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে ফারহান যেহেতু রাজনীতি করে, তার সাথে সবসময় বেশ কয়েকজন ছেলে থাকে। তাদের মধ্য থেকে একটি ছেলে নাকি একটি মেয়েকে খুব পছন্দ করে। কিন্তু মেয়েটি বিশ্বাস করে না যে সে মেয়েটিকে পছন্দ করে।


Notes_231013_112017_d9f.jpg

Notes_231013_112019_e97.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

সেজন্য সেই ছেলেটা নিজেই নিজের শরীরে আঘাত করে আহত হয়ে যায়। ফারহান যখন জানতে পারে একটি মেয়ের জন্য সেই ছেলেটা নিজের এমন ক্ষতি করেছে, তখন কয়েকজন ছেলে দিয়ে তাকে রুম থেকে ধরে রাস্তায় নিয়ে আসে। তখন ফারহান তাকে চর মারে এবং বলে যে একটি মেয়ের জন্য এরকম কেনো করলো। কারণ ফারহান প্রেম বা ভালোবাসায় বিশ্বাসী না। হঠাৎ করে সেই মেয়ে এবং তার বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে তাদের সামনে আসছিল। তখন ফারহানের দলের সেই ছেলেটা মেয়েটিকে দেখায়। তখন ফারহান মেয়েটিকে ডাকলে মেয়েটি এবং তার বান্ধবী ফারহানের সামনে যায়। তখন ফারহান অনেক কিছু বলে মেয়েটিকে। এই মেয়েটি আর কেউ নয়,সে হচ্ছে নাটকের নায়িকা নিহা। ফারহান যখন নিহাকে অনেক কিছু বলছিল,তখন নিহা ফারহানের উপর ক্রাশ খায়। আর এভাবেই ফারহান এবং নিহার পরিচয় হয়।


Notes_231013_112020_dce.jpg

Notes_231013_112021_7d3.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর থেকেই নিহা ফারহানের পিছনে লাগে। যেখানে ফারহানকে দেখে সেখানেই বলে যে ফারহানকে ভালোবাসে এবং বলে যে ফারহান যেনো নিহাকে প্রপোজ করে। এভাবেই নিহা পাগলামি করতে থাকে। নিহা তার পুরো রুমে ফারহানের ছবি লাগিয়ে রাখে। দিনদিন নিহার পাগলামি বাড়তেই থাকে, কিন্তু ফারহান তাতে সাড়া দেয় না। আসলে নিহা প্রচন্ড ভালোবেসেছিল ফারহানকে। তাই ফারহানকে ছাড়া নিহা কিছুই ভাবতে পারতো না। একদিন নিহা তার বান্ধবীর বুদ্ধি অনুযায়ী নিহা এবং ফারহানের ছবি এডিটিং করিয়ে, পোস্টার আকারে ছাপিয়ে রাস্তা ঘাটের দেয়াল,বৈদ্যুতিক তার খাম্বায় লাগিয়ে রাখে। এতে করে এলাকার মানুষজন হাসাহাসি শুরু করে। ফারহান প্রচন্ড রেগে গিয়ে নিহাকে চর মারে। কারণ নিহার জন্য ফারহানের রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছিল। নিহা ফারহানের চর খেয়ে খুবই কষ্ট পায়। তারপর সে আত্মহত্যা করার চেষ্টা করে অনেক গুলো ঘুমের ঔষধ খেয়ে। এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।


Notes_231013_112023_bd8.jpg

Notes_231013_112024_b39.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇

ব্যক্তিগত মতামত

ভালোবাসা আসলে এমনই, কখন কিভাবে হয়ে যায় সেটা বলা যায় না। অনেক সময় আমাদের মনের অজান্তেই ভালোবাসা হয়ে যায়। নিহা কিন্তু ফারহানকে প্রচন্ড ভালোবেসেছে। কিন্তু নিহার বয়স কম হওয়ায়, ফারহান ভেবেছিল নিহা অযথা পাগলামি করছে। তাই ফারহান সবসময় নিহার সাথে রাগারাগি করতো। বাস্তবেও এমন ঘটনা দেখা যায়, যে কম বয়সী মেয়েরাও তুলনামূলক একটু বেশি বয়সের ছেলেকে ভালোবেসে ফেলে। অনেকে বিশ্বাস করে, আবার অনেকে সেটা বিশ্বাস করতে চায় না। কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিউরড হয়ে যায়। তবে ভালোবাসা স্বর্গীয় ব্যাপার। তাই মন থেকে কেউ ভালোবাসলে থাকে ফিরিয়ে দিতে নেই। অনেক সময় নিজেদের ভুলের কারণে আমরা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলি। তখন সারাজীবন আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না। যাইহোক প্রকৃত ভালোবাসা পূর্ণতা পাক সেই কামনা করছি। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।

আমার রেটিং

এই নাটকটিকে আমি ৯/১০ দিলাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৩.১০.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 
 3 years ago 

ফারহানের নাটক গুলো দেখতে আমার কাছেও খুব ভালো লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদিও এখনো নাটকটি দেখা হয়নি। তবে পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

নাটকের রিভিউ পড়ে আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ফারহানের নাটকগুলো যেন দিন দিন বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আসলে যে ভালো অভিনয় করতে পারে তার নাটকগুলো মানুষ বেশি পছন্দ করে থাকে। আমারও খুব ভালো লাগে ফারহানের নাটক। বিশ চমৎকার একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাইজান, খুবই ভালো লাগলো আমার এই সুন্দর নাটকটা রিভিউ করতে দেখে।

 3 years ago 

আসলেই ভাই ফারহানের নাটকগুলো দিনদিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। যাইহোক গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39