পহেলা বৈশাখে কেন্দ্র করে মাস ব্যাপি মেলার আয়োজন//পর্ব-২
বিশেষ করে ঐতিহ্যময় মাটির হাঁড়িতে খুবই সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। আর পহেলা বৈশাখ উপলক্ষে এই ডিজাইনগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এই ডিজাইন করা হাঁড়িগুলো বিক্রি করা হচ্ছিল। সেটা আমি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আমি তাই কিছু হাঁড়িও কিনলাম। আর নাগরদোলার দৃশ্য দেখতে পেলাম। পহেলা বৈশাখী নাগরদোলা থাকবে না, সেটা কখনো হতে পারে না। নাগরদোলার ওটার মুহূর্তটা অসাধারণ ছিল।
আমি একটি আর্টিফিশিয়াল ফুলের দোকানে আসলাম। মেলাকে কেন্দ্র করে এই ফুলগুলো বিক্রি করা হচ্ছিল। আর ফুলগুলো এত সুন্দরভাবে তৈরি করা মনে হচ্ছিল একদম হুবহু অরিজিনাল ফুল। আর এই ফুলের দোকানে অনেক ভিড়। কারণ মেলা উপলক্ষে এই ফুলের দাম ছিল অনেক কম। বাজারে এই ফুলের দাম যদি হয় 200 টাকা এখানে নিলো ১০০ টাকা। যার কারণে এই ফুলগুলো কেনার চাহিদা অনেক বেশি ছিলো।
মিলাতে আমি পুতুলের দোকানে ভিড় বেশি দেখতে পেলাম। কারণ এই পুতুল কেনার চাহিদা যেন অনেক বেশি। খুবই সুন্দর সুন্দর পুতুল, আর এই পুতুলগুলোর দাম অনেক কম। আসলে বৈশাখী মেলা উপলক্ষে বাঙালি নতুন বছর উপলক্ষে এর দাম অনেক কম রাখা হয়েছে। আর দেখতে খুবই সুন্দর ছিল। এই পুতুলগুলো বাচ্চারা বেশি কিনছে। আমারও দেখে অনেক ভালো লাগলো কারণ পুতুলগুলো ছিল খুবই সুন্দর।
মেলাতে এটি আমি চুড়ির দোকানে আসলাম। সেখানে কাঁচের চুড়ি ছিল অনেক। আসলে মেয়েরা কাঁচের চুড়ি খুবি পছন্দ করে। আর ঐতিহ্যবাহী উপহেলা বৈশাখ উপলক্ষে চুরি ডিজাইন গুলো দেখে খুবই ভালো লাগলো। আর বাঙালির মেযেরা শাড়ি পড়তে খুবই ভালোবাসে। তাই শাড়ির দোকানে এসে দেখতে পেলাম ঐতিহ্যময়ী এই দেশি শাড়ি।বিভিন্ন রকমের এই শাড়ি গুলো দেখে খুবি ভালো লেগেছে আমার।
প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ
Device:Poco X2
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | রেডমি পোকো x2 |
|---|---|
| ধরণ | ❝ ফটোগ্রাফি❞ |
| ক্যমেরা মডেল | Poco X2 |
| ক্যাপচার | @mohamad786 |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://twitter.com/mohamad786FA/status/1789687043116908720?t=PauNnwYggqp3WmIY45tF8Q&s=19
পহেলা বৈশাখ কে কেন্দ্র করে বেশ বড় এক মেলার আয়োজন করা হয়েছে দেখছি। আসলে এই সমস্ত মেলাগুলোতে আমার যেতে খুবই ভালো লাগে। কারণ এখানে বিভিন্ন কিছু দেখতে পাওয়া যায়। অনেক সুন্দর একটি মেলা সম্পর্কে আমাদের মাঝে পোস্ট শেয়ার করে দেখানোর জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations @mohamad786. You received an upvote from @supportive
মেলায় যেতে আমার সত্যি অনেক ভালো লাগে ভাইয়া। অনেক কিছু দেখতে পাওয়া যায়। আমাদের গ্রামেও প্রতি বছর এমন মেলার আয়োজন হয়ে থাকে। যাই হোক , ধন্যবাদ ভাইয়া আপনাকে।
মেলা মানেই দারুন একটি অনুভূতি, অনেক জিনিসের সমাহার। আর সেটা যদি বৈশাখী মেলা হয় তাহলে খুশির আর সীমা থাকে না। যেমন চিন্তা করেছিলাম আপনার ফটোগ্রাফিতে ঠিক তেমনভাবেই মেলার আয়োজন দেখলাম। মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখলাম। আসলে মেলাতে গেলে আলাদা একটি আনন্দ অনুভব হয়। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।
পহেলা বৈশাখ উপলক্ষে যদি বিভিন্ন জায়গায় মেলা বসে, তাহলে অনেক মানুষের আনাগোনা সৃষ্টি হয় সেই মেলায়। আর মানুষ এমনিতেই মেলায় ঘুরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে। আমার নিজের কাছেও মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি পহেলা বৈশাখের মেলায় গিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফটোগ্রাফিও করেছেন মেলা থেকে, যেগুলো অনেক সুন্দর হয়েছে। কালারফুল হাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এগুলো দেখলে তো কিনতে ইচ্ছে করবেই। আর কিউট কিউট পুতুল দেখলে আমার কাছেও অনেক ভালো লাগে।
আপনার বৈশাখী মেলা ভ্রমণের প্রথম পর্ব আমার দেখা হয়েছিল। আজকে দ্বিতীয় পর্ব দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন মেলাতে। যদিও আমাদের এদিকে এখন আর তেমন বৈশাখী মেলা হয় না। আপনার কাটানো মুহূর্ত গুলো দেখে বেশ ভালো লাগলো। বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখলাম। মাটির হাড়ি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ডিজাইন করা এগুলো। কাচের চুড়ি আমিও ভীষণ পছন্দ করি। ফটোগ্রাফি টা দেখে বেশ ভালো লাগলো।