আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আজকে আবারো প্রচন্ড গরম পড়েছে, এই প্রচন্ড গরমে মাঝে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না। আসলে আমাদের এখানে বিদ্যুতের একটা প্রবলেম হয়েছিলো।যার কারণে সকাল দশটা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। তাই খুবই খারাপ লাগতেছিল, যার কারণে আমি আমার বন্ধুর বাসায় এসেছি। আর বন্ধুর বাসায় এসি ছিলো, তাই বন্ধুর রুমে যখন ঠান্ডা বাতাস পাচ্ছিলাম, তখন যেন অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই ঠান্ডা বাতাসের মধ্যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। দুই ঘন্টা পর ঘুম থেকে উঠে খুবই ভালো লাগতেছিল, তাই হাত মুখ ধুয়ে এক কিছু অনু কবিতা লেখা শুরু করে দিলাম। তো বন্ধু রুমে এসির বাতাসে ঘুমাতে খুবই ভালো লাগতেছিল। মনটা অনেক ফ্রেশ হয়ে গেল, হাত মুখ ধুয়ে কিছু কবিতা লেখা শুরু করে দিলাম। মনের অনুভূতি আর কল্পনার অনুভূতি মিলে এই অনু কবিতা গুলো লিখেছি। তাই আপনাদের মাঝে আজকে আমার অনু কবিতা গুলো শেয়ার করলাম। আশা করছি আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের ভালো লাগবে।


IMG_20240523_165922.jpg

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

নানান রঙের ফুল ফলে,
প্রকৃতি মেতে ওঠে নতুন রুপে।
প্রকৃতির এই রূপ দেখে,
হারিয়ে যেতে আমার খুবই ইচ্ছা করে।
প্রকৃতির মায়া ভরা এই সৌন্দর্যের মাঝে,
আজ হারিয়ে যেতে খুব ইচ্ছে করে।

কবিতা-২

গ্রাম বাংলার এই মেঠো পথ দিয়ে,
হেঁটে যাই আমি বারে বারে।
মায়ের ভালোবাসা আর জন্মভূমির টানে,
এসেছি তাই আমি আবারও ফিরে,
বারবার ফিরে আসতে চাই আমার মন,
এই মায়াভরা মাতৃভূমির টানে,
বেঁচে থাকতে আমার মন চায় যুগ যুগ ধরে।

কবিতা-৩

হৃদয়ের মনিকোঠায় রেখেছিলাম,
আমি তোমার নামটি,
ভালবেসে ধরেছিলাম আমি,
তোমার হাতটি,

তোমার চোখে চোখ রেখে,
দেখতে চাই আমি ভালোবাসার স্বপ্নগুলো,
থাকতে চাই আমি তোমার বুকে,
ভালোবাসার আদরে সোহাগে।

কবিতা-৪

দু চোখ ভরা হাজারো মায়া নিয়ে,
এসেছিলাম আমি তোমারই কাছে।
আমার মায়া ভরা ভালোবাসা,
ফিরিয়ে দিয়েছো তুমি খুব সহজে।

কিভাবে আছো তুমি অন্যের বুকে,
আমাকে কষ্ট দিয়ে।
মনে কি পড়ে না আমাকে আর,
পুরনো স্মৃতিগুলো ভেবে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

এত গরমের মধ্যে যদি বিদ্যুৎ না থাকে তাহলে সময়টা খুবই খারাপ যাবে। যেহেতু একটু সমস্যা হয়েছিল তাহলে তো বেশ জ্বালাতন ছিল আপনাদের। যাক অবশেষে আপনি সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমাদের এদিকেও প্রচন্ড গরম আজকে। আপনাদের ওখানে লোডশেডিং এ বেশ কষ্ট হচ্ছে তাহলে। যাইহোক আপনার অনু কবিতা গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। বরাবরের মতোই খুব সুন্দর ভাবে লিখেছেন। প্রথম কবিতা দুটি প্রকৃতি নিয়ে লিখেছেন। বেশ ভালো লেগেছে প্রথম কবিতা দুটি। বাকি দুটিও খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন। একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাই যদি গরমের মাত্রা বেশি বেড়ে যায় তাহলে কারেন্ট যাবে এটা হল বাংলাদেশের কারেন্ট। তবে এটা ঠিক আজকে প্রচন্ড গরম পড়েছে। জানিনা কবে এই গরম শেষ হবে। যাইহোক আজকে আপনি খুবই চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর কয়েকটি একগুচ্ছ অনুকবিতা শেয়ার করেছেন। প্রতিনিয়ত নতুন নতুন কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। সেই সাথে আপনাদের মাধ্যমে আরো নতুন নতুন কবিতা পড়ার সুযোগ পেয়ে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে একগুচ্ছ নতুন কবিতা নিয়ে আমাদের মাঝে শেয়ার করে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা পড়তে খুবই ভালো লাগলো। খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। বেশ দারুণ হয়েছে আপনার লেখা। অসাধারণ ছিল আপনার এই কবিতার লাইন। আশা করব এমন ছোট ছোট কবিতা নিয়ে আবার উপস্থিত হবেন।

 2 years ago 

ওয়াও ভাই সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর পরিবেশে অনু কবিতা কবিতা লিখতে বসে গিয়েছিলেন বেশ ভালো করেছিলেন। আসলেই ভাই ফুলে পড়লে ভরা প্রকৃতির সুন্দর রূপ দেখে হারিয়ে যেতে ইচ্ছা করে। অনেক সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভালোবাসা , মাতৃভূমি এবং প্রকৃতিকে নিয়ে বেশ সুন্দর কিছু অনুকবিতা শেয়ার করলেন আমাদের মাঝে। আপনার কবিতা গুলি পরে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38