ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজকে আমি আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্যময় ফুলের কিছু ফটোগ্রাফি নিয়ে এসেছি। আসলে আমি কলেজে এসেছিলাম, আর এই কলেজ মাঠে এসে সুন্দর কিছু ফুলের দৃশ্য দেখতে পেলাম। কলেজে ফুলের বাগান রয়েছে। সেই ফুলের বাগানে নাম না জানা এবং চেনা অনেক ফুলগুলো আমি দেখতে পেয়েছি। এই ফুলগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। ফুল আমি খুবই পছন্দ করি। আর এই ফুলের ফটোগ্রাফি গুলো করে রেখোছিলাম। আজকে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240706_075600.jpg

IMG_20240706_075625.jpg


প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ফুলবাগানে কলমি ফুলের মত দেখতে এই অপরূপ সৌন্দর্যময় ফুলগুলো। এই ফুলগুলো নাম আমি জানিনা, তবে সবুজ পাতার মাঝে কলমি ফুলের মত এই ফুলগুলো ফুটে রয়েছে। ফুলগুলো দেখতে মাইকের মত হলেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর বেগুনি কালারের এই ফুলগুলো ছিল অসাধারণ। তাই আমি এই ফুল গুলোর ফটোগ্রাফি করলাম।


IMG_20240706_075510.jpg

IMG_20240706_075456.jpg

তারপরে আমি আপনাদের সাথে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আসলে জবা ফুল পছন্দ করে না এমন মানুষ কমই রয়েছে। এর জবাব ফুল দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। লাল জবা ফুলগুলো আমার খুবই ভালো লাগে। তাই এই লাল জবা ফুলগুলো দেখতে পেয়ে আমি আনন্দিত হয়েছিলাম, আর ফটোগ্রাফি করেছি।

IMG_20240706_075918.jpg

IMG_20240706_075811.jpg

তারপরে বাগানে আমি রঙ্গন ফুল দেখতে পেলাম। রঙ্গন ফুলের অনেক জাত রয়েছে। আজকে আমি এই বাগানের হলুদ রঙ্গল ফুলগুলো দেখতে পেলাম। আর হলুদ কালারের এই রঙ্গন ফুল গুলো খুব কমই দেখতে পাওয়া যায়। হলুদ কালারের ফুলগুলো যেন বাগানটিকে আলোকিত করে রেখেছে।

IMG_20240706_075744.jpg

IMG_20240706_075722.jpg

তারপরে বাগানে লাল রঙ্গন ফুলোও রয়েছিলো। আসলে রঙ্গন ফুলের মধ্যে লাল কালারই বেশি পরিচিত। কারণ এই লাল কালার প্রত্যেকটা বাগানেই জানো থাকে। এই ফুলগুলো আমার খুবি ভালো লেগেছে। থাকে লাল কালারের ফুল গুলো দেখতে পেয়ে ভালো লাগলো।

IMG_20240706_080103.jpg

IMG_20240706_080035.jpg

তারপরে আমি বাগান বিলাসফুলের দৃশ্য দেখতে পেলাম। এই বাগান বিলাস ফুলের দৃশ্যটি আমার কাছে অসাধারণ এবং সাদা কালারের অন্য আরেকটি ফুল দেখতে পেলাম। এই ফুলগুলো আমার খুবই ভালো লেগেছে, বাগানটিকে যেন আলোকিত করে রেখেছে এই ফুলগুলোই।


কলেজে আসতে পেরে আজকে অনেক বেশি ভালো লেগেছে। কারণ কলেজ মাঠে এসে আমি এই ফুলের বাগানে এসেছিলাম। আর ফুলগুলোর দৃশ্য দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগলো। তাই সুন্দর এই ফুলগুলো ফটোগ্রাফি করে রেখেছিলাম। আজকে আপনাদের মাঝে আমার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করলামম আশা করছি ফুলের দৃশ্যগুলো দেখতে পেয়ে আপনাদেরও ভালো লাগবে।

প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ভাইয়া। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে লাল রঙের রঙ্গন ফুল এর ফটোগ্রাফি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আসলে ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। প্রথম যে ফুলটা দেখলাম এটার নাম না জানলেও এই রং এর হলুদ রঙের ফুল দেখেছিলাম অনেক। যাই হোক আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল।

 2 years ago 

বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা রঙ্গন ফুলের ফটোগ্রাফী গুলো বেশ দারুন হয়েছে। আসলে আমার কাছে রঙ্গন ফুল একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া ফুল আমিও অনেক পছন্দ করি। তাইতো ফুল দেখলে লোভ সামলে রাখতে পারি না। হোক সেটা আর্টিফিশিয়াল বা আসল ফুল। আজ আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লেগেছে রঙ্গন ফুল।প্রতিটি ফুলের মাঝে এই ফুল গুলো যেন আরো অপূর্ব রূপে সেজে আছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। আমি ফুল খুবই পছন্দ করি, তাই মাঝেমধ্যে ফুলের ফটো ধারণ আমিও করে থাকি। বেশ দারুন ছিল সকল ফুলগুলো।

 2 years ago 

সব কলেজে এরকম ফুলবাগান দেখা যায়। আর সেই ফুলবাগানে বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে। অনেক সময় আমরা সেই ফুলের নাম জানি আবার অনেক সময় কিছু কিছু ফুলের নাম জানা থাকে না। দারুন সব ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

খুবই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আর বর্ণনা অসাধারণ ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38