এক গুচ্ছ অনু কবিতাঃ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজকের আবার আপনাদের মাঝে হাজির হলাম বেশ কয়েকটি অনু কবিতা নিয়ে।অনু কবিতা লিখতে আমার ভালই লাগে।ছন্দে ছন্দে মনের ভাব খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়।অনু কবিতা কয়েক লাইনের হাওয়ায় মনের ভাব খুব সহজে প্রকাশ করা যায়।এতদিন আপনাদের মাঝে বিভিন্ন বিচ্ছেদের অনু কবিতা শেয়ার করতাম।কিন্তু আজ আপনাদের মাঝে ভালোবাসা নিয়ে একগুচ্ছ অনু কবিতা নিয়ে হাজির হয়েছি।আমি মনে করি সকল সুখের মূলে রয়েছে ভালোবাসা।এই ভালোবাসা যে কোন রকমের ভালোবাসা হতে পারে।ভালোবাসা একটি পবিত্র জিনিস তাই এর মধ্যেই আমরা সুখ খুঁজে পাই।ভালোবাসা দূরত্ব এবং বাধাকে অতিক্রম করে, হৃদয়কে খুলে দেয় এবং সত্যিকারের সংযোগ তৈরি করে।আসলে জীবনের মূলেই ভালবাসা,ভালবাসার মূলেই জীবন।তাই ভালোবাসা নিয়ে বেশ কয়েকটি অনু কবিতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করি আমার লেখা অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে।


1000017850.jpg
সোর্স

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

ভালোবাসার মাঝে রয়েছে সুখ,
প্রাণের মাঝে লুকিয়ে থাকে সেই মধুর মুগ্ধতা।
দূরত্ব মুছে, হৃদয় করে উন্মুক্ত,
ভালোবাসা দেয় এক আলোকিত অনুভব।

কবিতা-২

হৃদয়ে জাগে আশা নতুন করে,
ভালোবাসার গল্প কানে বাজে নীরবে।
প্রেমের রঙে রাঙা মোদের জীবন,
ভালোবাসাই তো সেরা, সবার প্রথম।

কবিতা-৩

নিঃসঙ্গ রাতের চাঁদের আলো,
ভালোবাসার মাঝে সুখের ছোঁয়া।
তোমার হাতের মুঠোতে, স্নেহের পরশ,
মনে প্রাণে বাজে এক সুরের সঙ্গ।

কবিতা-৪

মিষ্টি হাসির সুরে ভরিয়ে দেয় মন,
যেন স্বপ্নের মায়াবী মেলায় বসন্তের ধন।
পথচলা প্রেমের আনন্দে ভরা,
রাতের চাঁদও যেন খুশির ঝলক জ্বালায় সারা।

কবিতা-৫

একসাথে কাটানো মুহূর্তের সোনালী দিন,
মনের কোণে খোদাই করা থাকে অনন্য বিন্দু।
যতই আসুক বেদনার হাওয়া বেগ,
ভালোবাসার পরশে সবে উন্মোচন হয় দিগন্তের রাগ।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যি ভাইয়া ভালোবাসা অনেক পবিত্র। আর ভালোবাসার মধ্যেই আমরা সুখ খুঁজে নেই। আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া। এর আগেও আপনার লেখা কবিতা পড়েছি। আজকের কবিতাটিও চমৎকার ছিল।

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনার লেখা সবগুলো অনু কবিতা যেমন সুন্দর ছিল, তেমনি আমার কাছে পড়তেও অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর টপিক নিয়ে কবিতা গুলো লিখেছেন আপনি। আসলে সবকিছুর মূলে সত্তিকারের ভালোবাসাই রয়েছে। আরে এই ভালোবাসাকে নিয়ে কবিতা গুলো লেখার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই অসম্ভব ভালো লাগলো। আশা করছি এরকম সুন্দর কবিতা আপনার কাছ থেকে পরবর্তীতেও পাবো।

 2 years ago 

ইনশাল্লাহ আপু আমি চেষ্টা করব প্রতিনিয়ত নতুন নতুন সব কবিতা আপনাদের মাঝে শেয়ার করার।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর ভাবে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।

 2 years ago 

সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। অনু কবিতা গুলো ছন্দে মিল রয়েছে। যার কারণে আরো বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। বেশ ভালো লাগে কবিতা গুলো পড়তে। আজকের প্রত্যেকটা কবিতা খুবই সুন্দর হয়েছে। বেশ ভালো লেগেছে আপনার আজকের কবিতা গুলো পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাইয়া। ভালোবাসা পবিত্র আর এই ভালোবাসার মাঝেই আমরা সুখ খুঁজে পাই। আপনার লেখা সবগুলো অনু কবিতা অনেক সুন্দর ছিল আমার কাছে পড়ে বেশ ভালই লেগেছে। আশা করছি এমন সুন্দর সুন্দর কবিতা আপনার থেকে পরবর্তীতে আরো পাবো।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38