আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


আজকে আমি আপনাদের মাঝে সুন্দর্যময় ভিন্ন ভিন্ন কিছু অনু কবিতা নিয়ে আসলাম। আমার বাংলা ব্লগে আমি প্রথমে কবিতা লিখতে পারতাম না। আর এই অনু কবিতার মাধ্যমে আমি কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলাম। আমার বাংলা ব্লগের মাধ্যমে এসে আমি এই কবিতা লেখার সাহস পেয়েছি। বিশেষ করে দাদার অনু কবিতা গুলো পড়ে এবং অনিপ্রেরণা নিয়ে আমি কবিতা লেখা শুরু করে দিয়েছিলাম। তাই আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন কিছু অনু কবিতা লিখেছি। আর এই অনু কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।আসলে এই অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতি এবং মনের আকাঙ্ক্ষা গুলোই যেন প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি আমার অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে।


flowers-276014_1280.jpg

সোর্স

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

ভালবেসে ধরেছিলাম,
তোমার হাত ভরসা করে।
এই ভালবাসার হাত তুমি ছেড়ে চলে গেলে।
কিভাবে চলে গেলে আমায় ছেড়ে।
আর কি মনে পারে না এই আমাকে,
তোমার স্মৃতি মনে করেই দিন কেটে যায় আমার যে ।

কবিতা-২

স্বপ্নের আকাশে সাদা মেঘের মতো,
ভেসে বেড়াবো তোমার সাথে।
এই মেঘো আনন্দ দেবে আমাদের,
তার ভালোবাসার গান গেয়ে।

তোমার সাথে কাটাবো,
আমি হাজার বছর ধরে।
ভেসে বেড়াবো এই পৃথিবীর বুকে,
ভালোবাসার রঙিন স্বপ্ন নিয়ে।

কবিতা-৩

প্রকৃতির এই সৌন্দর্যের মায়া ছেড়ে,
হারিয়ে যেতে চাই না আমি এক নিমিষে।
হাজার বছর বাঁচতে চাই আমি,
এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে।

এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে,
বেড়ে উঠেছি আমি আপন মনে।
তাইতো প্রকৃতি আমার রক্তে মিশে আছে,
ছাড়তে চায় না আমি এই ভুবন মাঝে।

কবিতা-৪

শীতের কুয়াশার কাটিয়ে,
গরমের উষ্ণতায় যেন আমি যাই হারিয়ে।
কিভাবে এই গরম সহ্য করব,
থাকতে পারিনা আমি যে ঘরেতে।

যাব আমি কোথায়,
কারেন্ট ভাই যে নাই।
কিভাবে টিকে থাকবে বৃদ্ধ ও শিশুরা,
এই গরমের মাঝে।

কবিতা-৫

মনের যত চাওয়া পাওয়া,
ছিল তোমায় নিয়ে।
হারিয়ে গেলা তুমি আমায় ছেড়ে,
পাবো কি আর তোমায় ফিরে।
তুমি চলে গেলে বহু দূরে।
কিভাবে থাকো তুমি আমায় ছেড়ে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা অনু কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর লিখেছেন আপনি। বিশেষ করে ৩ ও ৪ নং অনু কবিতা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ চমৎকার ছোট ছোট পাঁচটি কবিতা করে ফেললাম। এমন ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করতে বেশ ভালো লাগে। আর মনের মধ্যে জমে থাকা নতুন নতুন অনুভূতি খুঁজে পাওয়া যায়। বেশ ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি করে।

 2 years ago 

ভাই আপনি দারুণ দারুণ কিছু অনু কবিতা লিখলেন। আপনার অনু কবিতা গুলো ছন্দে অনেক মিল রয়েছে। আর অনি কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর পাঁচটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি বেশ সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন এবং কবিতা ও লিখে থাকেন। আজকে আপনি বেশ চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন আপনার অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে শীতের কুয়াশা কাটিয়ে এই চার নাম্বার অনু কবিতাটি বেশি ভালো লেগেছে। এত সুন্দর অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার অনু কবিতাটি পড়ে আসলে অনেক ভালো লাগলো ভাইয়া ।আপনি আপনার কবিতায় পাওয়া না পাওয়া অভিমান দুঃখ-বেদনা সবকিছু তুলে ধরেছেন। আপনার কবিতায়
মনের যত চাওয়া পাওয়া,
ছিল তোমায় নিয়ে।
হারিয়ে গেলা তুমি আমায় ছেড়ে,
পাবো কি আর তোমায় ফিরে।
আপনার কবিতাটির এ লাইনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। অনু কবিতাগুলো পড়ে বেশ ভালই লাগলো। আরো নিত্য নতুন কবিতা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে চাই ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য খুব সুন্দর হয়েছে কবিতা গুলো এভাবেই চালিয়ে যান ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনু কবিতা থেকে এই বড় একটি কবিতা লেখার উৎসাহ যোগায়। অনুকবিতাগুলো আমার বরাবরই ভালো লাগে। আপনি বেশ দারুন কিছু অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটি কবিতা অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37