লাইফ স্টাইল //বড় ভাইয়ের কবুতর ফার্ম দেখতে যাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


IMG-20240529-WA0040.jpg

কবুতর শান্তির প্রতিকার, এই কবুতর মানুষ পালন করে শখের বসে। কবুতর যারা পালন করে তাদের মন অনেক ভালো হয়ে থাকে, কারণ কবুতরের সাথে থাকতে থাকতে তাদেরও মন অনেক ভালো হয়ে যায়। আর কবুতর পালন করে সহজ সরল মনে মানসিকতার মানুষগুলোই। যাদের হৃদয় কঠিন তারা কখনো কবুতর পালন করতে পারবে না। আমিও কিছু কবুতর পালন করি যার কারণে কবুতরের সাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করতে পেরে আমার খুবই ভালো লাগে। আমার এক বড় ভাই তার বাসার ছাদে খুবই সুন্দর কবুতরের ফার্ম করেছে। তার এই কবুতরের ফার্মটি দেখার জন্য অনেকদিন হলো যাব যাব করে যাওয়া হচ্ছিল না। কিন্তু এই ফার্মের ভিতর বিদেশি জাতের অনেক কবুতর রয়েছে। তার কাছ থেকে আমি কিছু কবুতর নেওয়ার কথা বলেছি।বড় ভাই আমাকে বলেছে আমার বাসায় এসে তোমার যেটা পছন্দ হয় সেই কবুতর তুমি নিয়ে যেও। তাই গতকাল আমি এসেছি বড় ভাইয়ের কবুতরের ফার্ম দেখে এবং সেখান থেকে কবুতর নেওয়ার জন্য।


IMG-20240529-WA0039.jpg


তাই বড় ভাইয়ের বাসায় আসলাম এবং বাসার ছাদে এই কবুতরের ফার্ম করেছে। কবুতরের ফর্মটি দেখে আমার খুবই ভালো লাগলো। খুবই সুন্দরভাবে ফার্মটি তৈরি করেছে আর কাঠ দিয়ে খুবই সুন্দরভাবে কবুতর বসে থাকার ব্যবস্থা করেছে, আমি ফার্মের ভিতর ঢুকেই তো অবাক হয়ে গেলাম। এত সুন্দরভাবে কবুতরগুলো বসে ছিল, এই কবুতরগুলো দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। বিশেষ করে কবুতরগুলোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কারণ বড় ভাই সব সময় এই কবুতরের যত্ন করে। আর সকল ধরনের ভিটামিন ও পুষ্টিকর খাবার খাওয়া, যার কারণে কবুতরের পাখাগুলো অনেক ভালো আর এই কবুতরগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। প্রথমে আমি কিছু কোহা কবুতর দেখলাম, আর এই কোহা কবুতরগুলো সাদা ছিল এত সুন্দর লাগছিল দেখে যেন আমার পছন্দ হলো।


IMG-20240529-WA0038.jpg

বড় ভাইয়ের এই কবুতর ফার্মে প্রায় সাত আট জাতের কবুতর রয়েছে। এই কবুতরগুলো আমার অনেক ভালো লেগেছে। আসলে কবুতরগুলো আমাকে দেখে ভয় পেয়েছে, কারণ আমি নতুন মানুষ এই ফার্মের ভিতর ঢুকেছি। যার কারণে কবুতরগুলো জায়গায় জায়গায় একদম লুকাতে শুরু করেছে। তবে আমার অনেক বেশি ভালো লেগেছে। যার কারণে আমি ফটোগ্রাফি করে রেখেছি। আর এই কবুতর পালন করার আরো কিছু তথ্য, আমি বড় ভাইয়ের কাছ থেকে নিলাম। আসলে কবুতর যারা পালন করে তারা এই কবুতর সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে, মানে কবুতরে কখনো রোগবালায় হয়, কখন ভিটামিন দিতে হয়। কখন ভ্যাকসিন দিতে হয়, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে জানে। যারা কবুতর পালন করে তারা কবুতর সম্পর্কে অনেক কিছুই জানে কবুতরের রোগবালায় সম্পর্কে জ্ঞান অর্জন না করলে কবুতর পালন করে এসে লাভবান হবে না। তাই কবুতর পালন করতে হলে কবুতরের সম্পর্কে সকল তথ্য জানা উচিত।


IMG-20240529-WA0037.jpg

বড় ভাইয়ের একটা রেসার কবুতর রয়েছে। আর এই রেসার কবুতর ৭-৮ কিলোমিটার দূরে যদি ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে সেই কবুতরটি উড়ে বড় ভাইয়ের কাছে চলে আসে। আসলে এই কবুতরের রেস দেওয়ার কারণেই বড় ভাই তৈরি করছে মআর রেস দেওয়ার নিয়ম রয়েছে কবুতরকে আস্তে আস্তে জায়গা চেনাতে হয় মতবে এই কবুতরটি খুবই ভালো লেগেছে আমার। কবুতরটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। তাছাড়া এই কবুতরের ফার্মে আরো কিছু কবুতর দেখতে পেলাম আর বড় ভাইকে বললাম আমাকে কোন কবুতক দিবেন, বড় ভাই বলল এতগুলো কবুতরের মধ্যে তোমার কোনটা পছন্দ হয়েছে। বললাম প্রথমে আমি যে কবুতরটি দেখেছি।আমি প্রথমে যে সাদা কহা কবুতর দেখেছি সেই কবুতর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।


তারপর বড় ভাই বলল ঠিক আছে সাদা কহা কবুতর যেহেতু তোমার পছন্দ হয়েছে মএই কবুতরটি আমি তোমাকে পাঠিয়ে দেবোনি।বড় ভাই বলল যে এখনই কি নিয়ে যাবা নাকি। আমি বললাম হ্যাঁ এখনই নিয়ে যাব। আসলে ফ্রি ফ্রি যে জিনিসটা পাওয়া হয় সেই জিনিসটা তখনই নিতে হয়।পরে নেবো বলে রেখে দিতে নেই।পরের কথাটা খারাপ লাগে। যার কারণে আমি বড় ভাইকে বললাম এখনই নিয়ে যাবো। তাই বড় ভাই কবুতর দুটি আমাকে ধরে দিল। আর আমি এই সাদা কুহা কবুতর দুটি মনের আনন্দে নিয়ে গেলাম। আসলে আমার বাসাতে আমি খাঁচার ভিতর কিছু কবুতর পালন করছি। সেই কবুতরের সাথে আমি এই কবুতর যত্ন সহকারে পালন করব।সেই মুহূর্তে ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাআল্লাহ।


প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

কবুতর শান্তির প্রতীক। আমাদের দেশে অনেক মানুষ রয়েছেন কবুতর শখের বশে পালন করে থাকেন। আপনার বড় ভাইয়ের কবুতরের ফার্ম আছে জেনে ভালো লাগলো। কবুতর গুলো সাদা হওয়াতে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার অনূভুতি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আসলে কবুতর শান্তির প্রতিক, তাই কবুতর পালন করার দৃশ্য দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

কয়েকদিন থেকেই এই ফার্মে যাওয়ার ইচ্ছে ছিল আর অবশেষে গিয়েছেন জেনে ভালো লাগলো। ভাইয়া আপনার বড় ভাইয়ের কবুতরের ফার্মটি দেখে অনেক ভালো লাগলো। কবুতর আমার খুবই প্রিয়। আমার বাসায়ও অনেক কবুতর আছে।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শান্তির প্রতিক পায়রা বা কবুতর। সেই শান্তির প্রতিক নিয়ে পোস্টটি অনেক সুন্দর হয়েছে।আপনার বড় ভাইয়ের কবুতর ফার্ম দেখতে যাওয়ার অনুভূতি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ভালো লেগেছে আপনি কবুতর লালন পালন বিষয়ে বড় ভাইয়ের কাছে শিখেছেন। কবুতরের ছবি গুলো সুন্দর হয়েছে। সবমিলে ভালো লেগেছে আপনার পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বড় ভাইয়ের কবুতরের ফার্ম দেখতে গিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো ভাই। একটা সময় আমরাও বাড়িতে কবুতর পালন করতাম কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আপনি এটা সত্যি বলেছেন ভাই যারা কবুতর পালন করে আর তাদের মন আস্তে আস্তে কবুতরের সাথে সাথেই ভালো হয়ে যায়। অনেকগুলো প্রজাতির কবুতর দেখলাম দেখে বেশ ভালো লাগলো। রেসার কবুতরগুলো অনেক দূর পর্যন্ত যাইতে পারে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কবুতর আমার অনেক পছন্দ। আপনার বড় ভাইয়ের মতো আমারও অনেক কবুতর ছিল। কবুতর শান্তির প্রতিক। আপনার বড় ভাইয়ের কবুতর ফার্ম দেখতে যাওয়ার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। সাত আট জাতের বিদেশি জাতের অনেক কবুতর দেখতে পেলাম। সাদা রঙের কোহা কবুতরগুলো দেখতে খুব সুন্দর লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবুতর আমার খুব প্রিয়। আমাদের বাসায় ছয় জোড়া কবুতর রয়েছে। আপনি বড় ভাইয়ের কবুতর ফার্ম দেখতে গিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। কবুতরের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। সাদা রঙের কবুতর দেখতে অনেক ভালো লাগে। বড় ভাইয়ের কবুতর ফার্ম দেখতে যার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

দারুন একটি লাইফ স্টাইল পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। কবুতর হচ্ছে শান্তির প্রতীক। তাই কবুতর পোষার ইচ্ছে আমার খুব রয়েছে। আমাদের বাড়িতে কবুতর নাই। আপনার এই পোস্টটা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62921.37
ETH 1741.53
USDT 1.00
SBD 0.39