আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।


গতকাল থেকে আমাদের এখানে বিদ্যুৎ নেই। যার কারণে মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। কিভাবে পোস্ট করব সারাদিন ভাবতে ভাবতে যেন কোন অবস্থাতেই পোস্ট করতে পারিনি। তাই গতকাল পোস্ট করতে পারিনি আমি, আজকে সকাল বেলায় আমি চলে এসেছি একটা হসপিটালে। সেখানে জেনারেটরে কিছুক্ষণ ফোন চার্জ দিয়ে একটা পোস্ট করলাম।আসলে মোবাইল বন্ধ ছিল যার কারণে খুবই কষ্ট পেয়েছি। আর কিভাবে পোস্ট করব এটা নিয়ে যেন ব্যস্ততার মধ্যে দিয়ে পার করেছি। আর হসপিটালে এসে কিছুক্ষণ মোবাইল চার্জ দিয়ে এই পোস্টটা করলাম। জানিনা আজকেও বিদ্যুৎ আসবে কিনা। তো আশা করি ভালোবাসার এই অনু কবিতা গুলো পড়ে না ভালো লাগবে।


20240513_231915.jpg

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-১

আমার মনে ছোট্ট ঘরে,
রাখবো তোমাকে জনম জনম ধরে।
হারাতে দেবো না তোমাকে আমি,
আমার এই জীবন থেকে।
তাই তো তোমায় ভালোবাসি,
আমি আমার মন উজাড় করে।

কবিতা-২

ভালবাসি আমি ধরেছি,
তোমার হাত শক্ত করে।
এ হাতটি ছাড়বো না আমি জনম জনম ধরে,
তোমার হাতে হাত রেখে।
জীবন পার করবো আমি,
তুমি আমার জীবন মরণে যে সাথী।

কবিতা-৩

আমার মনের রাজ্যের,
রাণী হবে শুধুই তুমি।
তাইতো তোমার জন্য,
ভালোবাসার রাজ্যখানি তৈরি করেছি।
যতই বাঁধা আসুক না কেন,
ভালবাসার রাজ্যখানি,
আলোকিত করবো আমি আর তুমি।

কবিতা-৪

মনের মাঝে রেখেছি তোমায়,
মনের ছোট্ট ঘরে।
রাখবো তোমাকে এই মনের ঘরে,
জনম জনম ধরে।
তোমায় নিয়ে সকল স্বপ্ন,
দেখি যে তাই আমি।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি বেশ দারুন কবিতা লিখতে পারেন। আপনার প্রতিটা কবিতার লাইন আমার মন ছুয়ে গেছে। ভীষণ ভালো লাগছিল। আপনার প্রতিটা লাইন আমার প্রিয় মানুষকে উৎসর্গ করবো। দারুন ছিল আশা করি এভাবেই চলতে থাকবে আপনার এই অনুকবিতা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে একটি অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাটি আপনি চারটি খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার রাজ্য গুছিয়ে রাখুন ভাই পরবর্তীতে আপনার জন্য অনেক কাজে দিবে। ধন্যবাদ এত সুন্দর একটি অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার লেখা চমৎকার সব অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। অনেক সুন্দরভাবে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। অসাধারণ হয়েছে আপনার লেখা কবিতা। এত সুন্দর কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago (edited)

দারুন দারুন কিছু কোন কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি কবিতায় সুন্দর হয়েছে তবে দুই নাম্বার কবিতাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করা র জন্য

 2 years ago 

গতকাল রাত থেকে আমাদের এদিকেউ বিদ্যুৎ নেই ভাইয়া। কোন রকমে মোবাইল ফোনে হালকা চার্জ নিয়ে কাজ করছি। সবখানে একই অবস্থা ভাইয়া। যাই হোক আপনি দারুন একটি কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাই আমাদের এখানেও গত আড়াই দিন ধরে কোন বিদ্যুৎ ছিল না। আজ সকালে বিদ্যুৎ আসলো। ফোনে চার্জ ছিল মাত্র ৪%। যাইহোক আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে দুই নম্বর অনু কবিতাটি। এত চমৎকার অনু কবিতা গুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

গতকাল থেকে আমাদের বাড়িতেও বিদ্যুৎ নেই। আর এই জন্য কাজ করতে একজন কষ্ট হয়ে যাচ্ছে। তবে পাশের বাড়ি থেকে মোবাইলটা চার্জ করে নিয়ে এসেছি। ভালোই করেছেন ডাক্তারের কাছে এসে মোবাইল চার্জ করে পোস্ট করলেন। আপনার অনু কবিতা গুলো খুবই সুন্দর লিখেছেন। আমার কাছে পড়েও ভীষণ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38