আমার পছন্দের রেসিপিগুলোর রিভিউ।
আজ - ৬ই অগ্রহায়ণ |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
গত মাসে প্রায় অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। কিন্তু এই সকল রেসিপিগুলো মধ্যে ভাবলাম আমার পছন্দের রেসিপিগুলো রিভিউ করি। এতে করে রেসিপি গুলো যারা দেখেনি তাদের দেখা হয়ে যাবে এবং যারা দেখেছেন তাদের আরও একবার দেখা হয়ে যাবে এই পোস্টের মাধ্যমে। আমার রেসিপি পোস্ট করতে খুবই ভালো লাগে। তাই তো মাঝে মধ্যে আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়। যদি ও এটা সত্যি যে অন্যান্য যে কোন পোষ্টের তুলনায় রেসিপি পোষ্ট করতে অনেক সময়ের প্রয়োজন। কেননা রেসিপি পোস্ট এডিট করার হয়। এছাড়াও একটি রেসিপি তৈরি করার পেছনে তো কত সময় ব্যয় হয় সেটা তো আপনাদের নিশ্চয় জানি।
ভিন্নস্বাদের পেয়ারা মাখা।
এ পেয়ারা-মাখা টেস্টটা আমার কাছে খুবই ভাল লাগেছে। প্রথমবারের মতো আমি এরকমভাবে পেয়ারা-মাখা করেছি। আমি চেষ্টা করেছি দোকানের পেয়ারা মাখা গুলোর মত করে বানানোর। তবে সত্যি বলতে দোকানের ওই পেয়ারা মাখা টেস্ট টা সম্পূর্ণ একই রকম না হলেও অনেকটাই মিল রয়েছে খেতে । আমার কাছে দোকানের পেয়ারা মাখা গুলো খেতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করেছি ওই সকল উপকরণ গুলো দিয়ে বাসায় ওইভাবে তৈরি করতে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
মচমচে পিয়াজু তৈরির রেসিপি
পেঁয়াজু খাওয়ার কথা আসলে সব থেকে বেশি রমজান মাসের কথা মনে পড়ে যায়। কেননা ওই একটা মাস আমরাসবথেকে বেশি পেঁয়াজু খেয়ে থাকি। পেঁয়াজু আমার খুবই পছন্দের তেলেভাজা নাস্তার মধ্যে একটি। অনেকে অনেক কিছু দিয়ে পেঁয়াজু খেতে পছন্দ করে। যেমন আমার পরিবারের মানুষরা সস দিয়ে পিয়াজু খেতে সবচেয়ে খেতে বেশি পছন্দ করে। তবে আমার কাছে কেন জানি সালাত অথবা পিয়াজের সাথে পিয়াজু খেতে খুবই ভালো লাগে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
আমড়ি পিক্লেস।
এই আচারটি তৈরি করা হয়েছিল আচারের প্রতিযোগিতার সময়। আমড়ার আচার এমনিতে প্রায় সময় তৈরি করা হয় তবে এভাবে গোটা আমড়া দিয়ে কখনো আচার তৈরি করা হয়নি। আচার তৈরি প্রথমদিকে কিছুটা চিন্তিত ছিলাম যে আমড়ার এই আচার টি খেতে সুস্বাদু হবে কিনা। আমড়ার ভিতরে মসলাগুলো ঢুকবে কিনা। তবে আচার তৈরির পর সত্যিই আমি খুব আশ্চর্য্য হয়ে গিয়েছিলাম কেননা এটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। এবং আমড়ারর ভিতরে সকল মসলা বেশ ভালোভাবেই ঢুকেছে।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি।
এই বিরিয়ানি তৈরি করা হয়েছিল পাকিস্তানি একটি বিরিয়ানির মসলা দিয়ে। যার কারণে এর বিরিয়ানির টেস্ট যেকোন বিরিয়ানি থেকে অনেকটাই ভিন্ন। ওই দিনের সেই বিরিয়ানিতে আমি সকাল-দুপুর-রাত তিন বেলা খেয়েছি আমি। কেননা বিরিয়ানিতে খেতে সত্যিই খুব মজা ছিল।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
মাটির আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি।
ইলিশ মাছের কথা আর নতুন করে কি বলব এটিতো আমাদের সকলের প্রিয় এবং জাতীয় মাছ। যদি ও এখন ইলিশ মাছের সিজন খুব একটা বেশি নেই তবে কিছুদিন আগে ইলিশের সিজন ছিল আর তখন বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছিল। যাই হোক ইলিশ মাছ যেহেতু এমনিতেই সুস্বাদু মাছ তাই এটির সাথে যে তরকারী দেওয়া হোক না কেন সেটি মজা লাগে। মাটির আলু দিয়ে ইলিশ মাছ খুব একটা খারাপ লাগে না বেশ ভালই লাগে খেতে। তবে মাটির আলুটি যদি ভালোভাবে সিদ্ধ হয় তাহলেই। কেননা মাটির আলুগুলো ভালো না হলে খুব একটা সিদ্ধ হতে চাই না। তাই দেখেশুনে মাটির আলু কিনতে হয়।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার রেসিপি গুলো বেশ ভালো হয়।আমি প্রায় সব সময়ই দেখার চেষ্টা করি। তারপরও মাঝে মাঝে মিস হয়ে যায়।আজকে আপনার রিভিউ এর মাধ্যমে যে যে গুলো মিস করেছিলাম, সেগুলো দেখা হয়ে গেলো।আমি ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি টা দেখিনি।আজ দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
আপনার সব গুলো রেসিপি দেখে নিতে পারলাম এই রিভিউ পোস্ট থেকে।এর মধ্যে ২-৩ টি রেসিপি মিস করে গিয়েছিলাম।আমড়ার পিক্লেস টা ভালো লেগেছে আমার সব থেকে।অনেক ইউনিক রেসিপি এটা।সবগুলোই ভালো ছিল।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।
রিভিউ পোস্ট আমার খুব ভাল লাগে। 🥰কারন এক সাথে অনেক গুলো রেসিপি দেখা যায়। 😍 😍 অনেক ভাল লাগলো রেসিপিগুলো দেখে।সব মজার মজার রেসিপির রিভিউ দিলেন ভাইয়া।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন আপনাকে।
রেসিপিগুলো আমার দেখায় হয়নি। প্যাকেজ আকারে রেসিপিগুলো পেয়ে গেলাম 😁 । আমড়ি পিক্লেসটা জোস ছিল ভাইয়া।
ভাই এটা কিন্তু একদম ঠিক করেননি এতগুলো দারুন রেসিপি যদি একসাথে শেয়ার করেন আমরা কিভাবে লোভ সামলাবো বলেন তো ।আপনার পেট খারাপ করলে কিন্তু আমাদের কোন দোষ নেই বলে দিলাম হাহাহা। সবগুলো রেসিপি যথেষ্ট আকর্ষণীয় হয়েছে। আমড়ি পিকলেস দেখে আমার তো তর সইছে না। সবগুলো খাবার গলধঃকরণ করতে পারলে তৃপ্তি পেতাম।
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ভাইয়া আপনার শেয়ার করা প্রত্যেকটি পোষ্ট দারুন ছিল। বেশিরভাগ পোস্ট গুলোই আগে দেখেছিলাম। আমড়ার আচার যেদিন দেখেছিলাম সেদিন থেকেই ভালো লেগেছিল। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আচার তৈরি করেছিলেন। সবচেয়ে বেশি ভালো লেগেছিল ডেকোরেশন। আজকে আবারো দারুন সব রেসিপি পোস্টগুলো একত্রে দেখে ভালো লাগলো ভাইয়া।
আপনার রেসিপি গুলো সব সময় খুব ভালো হয় ভাইয়া। খুব সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। বেশিরভাগ পোস্টই আগে দেখা হয়েছে। আমড়ি পিক্লেস এবং পেয়ারা মাখা রেসিপি অনেক বেশি লোভনীয় লাগছে দেখতে। রিভিউ এর মাধ্যমে আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনি যে সমস্ত খাবারের পোস্ট আজকে দিয়েছেন। তার প্রত্যেকটি আমার খুব প্রিয়। তার মধ্যে রয়েছে পেয়ারা ভর্তা আর পেয়াজু। দেখে তো আমার খুব খেতে মন চাচ্ছে। অনেক সুন্দর ছিল আজকে আপনার খাবারের রিভিউটা।