ব্যতিক্রম এক ঈদের দিন।

in আমার বাংলা ব্লগ3 years ago
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।

eid-al-adha-5374989_1280.jpg

সোর্স pixabay

আজ ঈদের দিনে কাটানো কিছু মুহূর্ত নিয়ে লিখছি। প্রতিবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করি। আমার গ্রামের বাড়ি থেকে ঈদগাহ যেতে প্রায় ১০ মিনিট রাস্তা হেঁটে যেতে হয়। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি। সকাল থেকেই ঝুম বৃষ্টি। ঈদের নামাজের জামায়াত শুরু হয় ৮ টা বাজে। আমি সকালেই গোসল করে পাজামা পাঞ্জাবী পড়ে রেডি। তখন প্রায় ৭:৩০ মিনিট, আমি জায়নামাজ আর ছাতা নিয়ে রেডি। কিন্তু এত বৃষ্টির মাঝে ছাতা নিয়ে বের হতেও ভয় পাচ্ছিলাম। আরও ১৫ মিনিট চলে গেল বৃষ্টি যেন থামছেই না। ৭ টা বেজে ৫০ মিনিট, তখন বৃষ্টি কমে গেল কিন্তু এদিকে আমি চিন্তা করছি দৌড় দিব নাকি উড়ে যাব। তারপরও চেষ্টা ত করতে হবে ঈদের নামাজ বলে কথা।

বের হয়ে এক প্রকার দৌড়ের মতই দিলাম। মসজিদের কাছাকাছি গিয়ে শুনি হুজুর নিয়ত বাঁধতে রেডি হয়েছে। আমি এবার দৌড় ই দিলাম। তাড়াতাড়ি করে গিয়ে নিয়ত বেধে নামাজ শেষ করলাম। তারপর খুদবা শুনে বাসায় চলে এসেছি। এখানেও অনেক ব্যতিক্রম হয়েছে। আমার জানামতে ঈদের নামাজ শেষে আমি দাদা দাদুর কবর জেয়ারত ছাড়া কখনও বাসায় ফিরিনি। আজ মন এবং শরীর এত খারাপ ছিল যে মসজিদ থেকে সোজা বাসায় চলে এসেছি। আম্মা দেখে অবাক যে আমি জেয়ারত না করেই চলে এসেছি।

বাসায় এসে শুয়ে আছি। অন্য ঈদের দিন মসজিদ থেকে এসেই ভালো কিছু রেডি থাকে খাবারের জন্য। আজ এসে দেখি খাবার কিছুই রেডি হয়নি। এদিকে আমার ক্ষুধায় পেটে ইদুর দৌড়ানো শুরু করেছিল। যাই হোক প্রায় এক ঘণ্টা পর খাবার খেলাম। তারপর দেখি ১১ টা বাজে। হঠাৎ অবাক হয়ে খেয়াল হল এখনো পশু কোরবানি হয়নি। অবাক হয়েছি এই জন্য যে আমাদের পশু কোরবানি কখনও ১০ টা পার হয়নি তার আগেই হয়ে যেত। সেখানে ১১ টা পার হয়ে যাচ্ছে এখনো খবর নেই। আব্বাকে জিজ্ঞেস করতে বললেন যারা এখানে আসার কথা সেই লোকজন আমার ফুফুর বাড়িতে আগে কোরবানি শেষ করে আমাদের এখানে আসবে। সেই আসা তারা এসেছে ৩ টা বাজে। তারপর কোরবানি শেষ করে সকল কাজকর্ম শেষ হতে সন্ধ্যা হয়ে গেল।

এভাবেই আজ ব্যতিক্রম এক ঈদের দিন পালন করেছি। ব্যতিক্রম হলেও দিনশেষে এটা ভেবে ভালো লাগছে যে, পরিবারের সাথে নিজের গ্রামের বাড়িতে ঈদের দিন উদ্ যাপন করেছি। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আজ আপনি ঈদের সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। যেখানে ঈদের নামাজ পড়তে যাওয়ার বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। যাই হোক আশা করি পরিবার পরিজনের সাথে খুব সুন্দর দিন অতিবাহিত করেছেন।

 3 years ago 

এবার ঈদের সময় প্রায় সব জায়গায় ঝুম বৃষ্টি হয়েছে। এতে করে ঈদগাহে নামাজ পড়তে এবং কোরবানির পশু জবাই সহ সবকিছু শেষ হতে, বেশিরভাগ মানুষই বেশ ঝামেলাতে পড়েছিল। কোরবানির সময় কসাই গ্রুপ পাওয়াটা দিনদিন কঠিন হয়ে যাচ্ছে। যাইহোক শেষপর্যন্ত ঈদের জামাআত আদায় এবং কোরবানির সব প্রসেসিং শেষ করতে পেরেছেন, এটা জেনে সত্যিই খুব ভালো লাগলো। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38