স্বরচিত কবিতা। জীবনের মানে।।
জীবন অনেক বড় একটি বেপার। জীবনের মানে আসলে কি সেটা আমি বুঝে উঠতে পারিনা। এই জীবনে টাকা পয়সা নারী বাড়ি গাড়ি এগুলোর পেছনেই আমরা সবাই ছুটছি। কখনো লোকাল বাসে ঝুলে অফিস যাচ্ছি আবার বাসায় ফিরছি। বাসায় ফিরেও সংসারের কাজে হাত বাটানো। কখনো সহধর্মিণীর হাজার বায়না ত কখনও বাচ্চার খেলনার আবদার। কখনো আবার অফিসের অনেক চাপের মধ্যে নিজের মনকে বুঝিয়ে রাখতে হয়। আবার কখনো অনেক কষ্ট পেলেও প্রিয়জনদের সামনে হাসিমুখে থাকা। এই সবকিছুই কি জীবনের মানে? তাহলে নিজের সময়টুকু কোথায়। এভাবে চলতে থাকলে কখন সময় চলে যাবে জীবনের মানে আর বুঝে উঠা যাবে না।
জীবনের মানে
টাকা গাড়ি নারী।
জীবন মানে লোকাল বাসে
ঝুলে অফিস থেকে বাড়ি।
জীবন মানে ব্যস্ত শহরে
হারিয়ে যাওয়া সকাল দুপুর সাজ।
জীবন মানে সারাদিন ব্যস্ততা শেষে
বাসায় এসে সংসারে কাজ।
জীবন মানে ছেলের ঘাড়ে
দায়িত্ব সব সংসারের।
জীবন মানে মুখে হাসি লেগে থাকা
মাঝে অনেক কষ্টের।
জীবন মানে শত চাপের মাঝে
মনোবল শক্ত রাখা।
জীবন মানে অফিসে বসের
সহ্য করা হাজার কথা।
জীবন মানে সহধর্মিণীর
হাজার রকম বায়না।
জীবন মানে বাচ্চার আবদার
খাতা কলম খেলনা।
আজও বুঝতে পারিনি
জীবনের আসল মানে।
কখনো কি বুঝতে পারব?
হয়ত থেকে যাবে এই মনে।
আশা করি আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার সঙ্গে মানুষের বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। জীবন মানেই টাকা আপনি এই কথাটি একদম ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
জীবনের সংজ্ঞা হয়তো একজনের কাছে একেক রকম। হয়তো কেউ ব্যস্ততায় দিন কাটাচ্ছে কেউ বা বিলাসীতায়। কেউবা নিজের অবসর সময় পরিবারকে দিচ্ছে কেউবা বাচ্চাকে দিচ্ছে। এভাবেই হয়তো কেটে যাচ্ছে জীবন। একটি কবিতা লিখতে গেলে বিষয়বস্তু নির্বাচন সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া।
খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন ভাই কবিতাটি আমরা আসলে জীবনের মানে খুঁজে পাচ্ছি না। আসলে খুঁজে পাবো কি করে ! কেউই জীবনের মানে খোঁজার চেষ্টাই করছি না। আপনার আজকের স্বরচিত কবিতাটি যথার্থই বাস্তবসম্মত। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ!! ভাই আপনি তো খুবই চমৎকার কবিতা লিখেছেন। আসলেই আমরা সেভাবে কি জীবন কে চিনতে পেরেছি, জীবনের মানে জানতে পেরেছি। তবুও আমরা জীবন যুদ্ধে লড়াই করে চলেছি। জীবনের মানে নিয়ে খুবই সুন্দর লেখনী লিখেছেন ভাই। আপনার কবিতাটি সত্যিই দারুন হয়েছে। খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
আপনি যথার্থ বলেছেন ভাইয়া জীবনের মানে আসলে আমরা নিজেও বুঝিনা। জীবনের প্রতিটি ক্ষেত্রে একেক সময় একেক ধরনের অভিনয় করতে হয় শত কষ্ট মনের মধ্যে আটকে রেখে। জীবনের মানে কবিতাটি অনেক সুন্দর লিখেছেন বর্ণনা ও খুব সুন্দর হয়েছে। আপনার মত আমিও দুই ধরনের কবিতা খুবই পছন্দ করি ভালোবাসার কবিতা আর একটা হচ্ছে বিরহের কবিতা।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আসলে কোন একটি টপিক পেয়ে গেলে সেটার উপর যেকোনো কিছু তৈরি করার সহজ হয়ে যায়। আজকের বিষয়বস্তু টা খুবই ভালো লেগেছে। আমার মনে হয় কেউই জীবনের আসল মানেটা বুঝতে পারে না। একেক সময় একেক ভাবে আমাদের জীবনের মুহূর্তগুলো কাটে। প্রতিটা ভিন্ন ভিন্ন মানুষেরই ভিন্ন রকমের জীবন থাকে। আপনার লেখা কবিতাটি ভালো লেগেছে আমার কাছে।
আপনার কবিতা আবৃত্তিও অনেক সুন্দর। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আপনি অসম্ভব সুন্দর একটি টপিক তুলে ধরে আজকের এই কবিতাটি লিখেছেন যা পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আসলে আমাদের জীবন কি রকম ওটা আমরা নিজেও জানিনা। হাসিখুশি সবার মাঝে থেকে ভিতরে কষ্ট থাকে সবার। খুবই সুন্দর ভাবে বর্ণনা করেছেন আপনি ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
অসাধারণ কবিতা লিখেছেন, পড়ে খুবি ভালো লাগছে। কবিতার ভাষা অসাধারণ ছিলো। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।