স্বরচিত কবিতা।। জীবন।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা নিয়ে। আমার কবিতার নাম জীবন। কবিতা লেখা আসলে আমার শখের মধ্যে ছিল না। তবে মাঝে মাঝে কবিতা পড়তে ভালবাসি। আমার বাংলা ব্লগে এসে এখানকার লোকজনের কবিতা লেখার আগ্রহ দেখে আমারও আগ্রহ তৈরী হয়েছে। এখানে অনেক ভাল ভাল কবি আছেন যাদের কবিতাগুলো পড়তেই ইচ্ছে করে। তাদের কবিতা পড়ে অনুপ্রেরণা পাই। আবার এই প্ল্যাটফর্মের আরেকটি মজার সেগমেন্ট হচ্ছে অনুকবিতা। অনুকবিতা পড়ে এবং লেখে অনেক ধারণা পাওয়া যায় কবিতা লেখা নিয়ে। যাই হোক আমার কবিতার কিছু সারমর্ম আমি নিচে লিখছি।


light-g9e36c5c24_1920.jpg

সোর্স pixabay

জীবন অনেক বড় একটি শব্দ। জীবন নিয়ে লেখা বা আলোচনা করার মত আমার জ্ঞান নেই। তবে জীবন নিয়ে কিছু কথা আমি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ছোট এই জীবন নিয়ে আমাদের কত অহংকার। জীবদ্দশায় আমরা কত শত স্বপ্ন দেখি। এটা করব, ওটা করব বলে অনেক কল্পনা একে রাখি মনে। কিন্তু আমাদের জীবনের দৈর্ঘ্য কতটুকু তা কি আমাদের জানা আছে? জীবন তার নিজের গতিতে চলে। সে কখন কোন রূপ ধারণ করবে কারো বোঝার ক্ষমতা নেই। আবার বুঝতে পারলেও হয়ত অনেক দেরি হয়ে যায়। তাই এই জীবনে কোন কিছু আশা করে রাখা এবং সেই আশা পুরন না হলে মন খারাপ করা, ভেঙ্গে পড়া ঠিক না। হ্যা আশা ছাড়া , পরিকল্পনা ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু সেটা এমনভাবে করতে হবে যে, এটা পেতেও পারি নাও পেতে পারি। আবার অনেকেই চিন্তা করে এখন কষ্ট করি, সব জমিয়ে রাখি, পরে ভাল সময় হলে উপভোগ করব। কিন্তু এই জীবনের কি কোন নিশ্চয়তা আছে, আছে কোন গন্তব্য? তাই যতক্ষণ জীবন আছে ঠিকঠাক নিজের মত করে উপভোগ করে যাওয়াই শ্রেয় বলে কবি মনে করছেন।

জীবন


জীবন, সে তো এক গতিহীন নদী,
নেই তার কোন সীমানা।
নিজের গতিতে চলছে অবিরাম,
ধরা ছোঁয়া তাকে যায় না।


দুনিয়ার এই গোলক ধাঁধায়,
আরেক ধাঁধা জীবন।
সেই ধাঁধা বুঝতে মানুষের,
সময় চলে যায় কখন।

অন্ধকারে সাঁতরে বেড়ায় মানুষ,
এটা ওটা করবে বলে।
কখন যে হায়, দুনিয়ার মায়া ছেড়ে,
জীবন যায় চলে।

আমিও যে কত শত স্বপ্ন,
বুকে বাঁধিয়া রাখি।
আমি কি জানি জীবন আমায়,
দিতে পারে ফাঁকি।

তাইতো ভেবেছি আর দেখব না,
কোন কিছু পাওয়ার স্বপ্ন।
জীবনের তরে ছাড়িয়া দিয়াছি,
হোক সে মনি মুক্তা রত্ন।


আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

জীবন তো জীবনের নিয়মেই চলবে! কত শত স্বপ্ন ভেঙে যাবে কিন্তু জীবন, জীবনের নিয়মেই চলবে। জীবনের নিয়ম চলতে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত! তাই জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ!

জীবনের তরে ছাড়িয়া দিয়াছি,
হোক সে মনি মুক্তা রত্ন।

সেটাই বরং ভালো! আশা ছাড়িয়া বরং প্রত্যেকটা মুহূর্তই উপভোগ করা দরকার 🌼🦋। দারুণ লিখেছেন ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে ,এজন্য ধন্যবাদ আপনাকে। কত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন আপনারা! ভাল লিখেছেন আপনার কবিতা জীবন। তবে ছন্দের ব্যপারে আর একটু নজর দিলে আরো ভাল হত। শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন। কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

অন্ধকারে সাঁতরে বেড়ায় মানুষ,
এটা ওটা করবে বলে।
কখন যে হায়, দুনিয়ার মায়া ছেড়ে,
জীবন যায় চলে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমিও যে কত শত স্বপ্ন,
বুকে বাঁধিয়া রাখি।
আমি কি জানি জীবন আমায়,
দিতে পারে ফাঁকি।

আপনার সম্পূর্ণ লেখা কবিতাটি সত্যি বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার জীবন নামের এই কবিতাটি। আপনি কবিতা উপরের অংশে যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারে সত্যি। কবিতার প্রত্যেকটা লাইন খুবই ভালো লেগেছে পড়ে, বিশেষ করে উপরের লাইনগুলো একটু বেশি ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

আমার কবিতা আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এরকম টপিক নিয়ে লেখা কবিতা গুলো যত পড়ি ততই ভালো লাগে আমার কাছে। জীবন নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। আসলে এরকম টপিকগুলো নিয়ে কবিতা লিখলে পড়তে একটু বেশি ভালোবাসি আমি। আপনার আজকের এই কবিতার প্রত্যেকটা লাইন সত্যি একেবারে মন ছোঁয়া ছিল। এরকম কবিতা আপনার কাছ থেকে আরও দেখতে চাই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ছোট্ট এই জীবন নিয়ে আমাদের প্রত্যেকের অনেক অহংকার রয়েছে। ‌ এবং প্রত্যেকের অনেক স্বপ্ন রয়েছে। তবে এই জীবনের দৈর্ঘ্য কতটুকু তা আমরা কেউ জানিনা। ‌‌ যাই হোক জীবন নিয়ে আজ সুন্দর একটি কবিতা পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

এখন সবাই কম বেশি এই ব্লগের কবিতা লিখে। আপনিও দেখছি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হলাম। আপনি জীবনের উপর ভিত্তি করে এই কবিতাটি লিখেছেন। আপনার কবিতার লাইন কম্বিনেশন গুলো আমার কাছে দারুন লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার জীবন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।বাস্তবিক ছিল কবিতাটি।মনের অনুভূতি গুলো কবিতায় প্রকাশ করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63838.91
ETH 1916.53
USDT 1.00
SBD 0.37