গল্প।। ভালবাসি তোমায়।। পর্ব ০৩।।
তৃতীয় পর্ব
সায়মা বিল পে করার জন্য কার্ড বের করবে তখনই ওয়েটার বলল ম্যাম বিল পে হয়ে গিয়েছে। সায়মা বিলের দিকে তাকিয়ে দেখে সত্যিই বিলে পেইড লিখা আছে। সায়মা বলল কে পে করেছে? ওয়েটার শরীফ কে দেখিয়ে বলল স্যার পে করে দিয়েছেন। সায়মা শরীফ কে বলল আমি ট্রিট দিতে এসেছি আপনি কেন পে করেছেন? শরীফ বলল আজ আমি আমার পছন্দের রেস্টুরেন্টে এসেছি তাই বিল আমি পে করলাম। আপনি আরেকদিন আপনার পছন্দের রেস্টুরেন্টে খাওয়াবেন তখন আপনি পে করবেন। সায়মা একটু মন খারাপ করল। শরীফ বলল চলুন আপনি আমার পছন্দের একটি আইস্ক্রিম খাওয়াবেন। তারা দুজনেই বের হয়ে বেলেসিমো আইস্ক্রিম কর্ণারে গিয়ে আইস্ক্রিম খেল। আইস্ক্রিম খাওয়া শেষ করে সায়মা দেখল ঘড়িতে তখন আটটা বাজে। সায়মা বলল আমাকে যেতে হবে বলেই বের হচ্ছিল তখনই শরীফ সায়মা হাত ধরে বলে আরো কিছুক্ষন থাকা যায় না? সায়মা কিছুটা ইতস্তত হয়ে বলল আপনি আমার হাত ধরেছেন কেন? শরীফ তাড়াতাড়ি করে হাত ছাড়িয়ে নিল। সায়মা এক প্রকার রেগেই বের হয়ে গেল। সায়মা ভেবেছে ধনী ছেলেগুলো এরকমই হয় মেয়েদের সাথে একটু ফ্লার্ট করতে পারলেই ফিজিক্যাল রিলেশন এ যেতে চায়। শরীফ পিছন পিছন যেতেই সায়মা রিকশা নিয়ে সোজা চলে গেল বাসার দিকে। শরীফ ও কিছু বুঝতে না পেরে তার নিজের বাসায় চলে গেল।
সায়মা রাতে চিন্তা করতে লাগল আমি কি একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলেছি? সায়মা আবার চিন্তা করল প্রায় ছেলেরাই এরকম। চিন্তা করতে করতে সায়মা ঘুমিয়ে পড়ল।
পরদিন অফিসে গিয়ে শরীফ বারবার সায়মার সাথে কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করল কিন্তু সায়মার রাগ মনে হয় কমেনি কারণ সে শরীফের দিকে তাকাচ্ছে ই না। এভাবে কয়েকদিন শরীফ চেষ্টা করেও সায়মা এর সাথে ঘনিষ্ঠ হতে পারছে না। একদিন অফিস শেষে সায়মা বাসায় ঢুকতে যাবে তখনই দেখে শরীফ গেটের পাশে শরীফ দাড়িয়ে আছে। সায়মা চলে যেতে নেয় তখন শরীফ বলে আপনি আমাকে এভয়েড করছেন কেন। আপনি সেরকম ভাবছেন সেরকম আমি না। সায়মা এবার বলল আপনারা ধনী ছেলেরা শুধু মেয়েদের সাথে টাইম পাস করার জন্যই প্রেম প্রেম খেলেন। শরীফ বলল আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে অনেক পছন্দ করি। সায়মা বলল আমি আপনার কোন কথা শুনতে চাচ্ছি না, আপনি আসতে পারেন। শরীফ আবারও বলল আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। সায়মা এক প্রকার দ্রুত চলে গেল বাসার ভিতর। শরীফ আরো কিছুক্ষণ দাড়িয়ে থেকে চলে গেল।
পরদিন অফিসে যাওয়ার পর সায়মা তার মত কাজ করছে এদিকে শরীফ ও তার মত করে কাজ করছে। আজ আর শরীফ সায়মার আশেপাশে ঘুরঘুর করছে না। শরীফ একটু অভিমান করেই আছে এই ভেবে যে আমি সায়মা কে এত পছন্দ করি কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে না। লাঞ্চ টাইম শেষে যখন সবাই ডেস্ক এ বসে আছে তখন ব্রাঞ্চ ম্যানেজার এনাউন্স করল যে শরীফ এবং সায়মাকে বান্দরবান এর সাজেক যেতে হবে একটি দুই দিনের ক্যাম্পেইন এ। সেখানে কিছু ক্যাম্পেইন করে মানুষ কে তাদের ব্যাংকের বেপারে প্রমোশন করার জন্য। যেহেতু অফিসের ডিসিশন তাই কেউই না করতে পারছে না। চলবে..
আশা করি আমার গল্প ভালবাসি তোমায় এর তৃতীয় পর্ব আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সায়মা ও শরীফের গল্প পড়ে অনেক ভালো লাগল। আসলে সায়মার ধারণা ঠিক না কারণ অনেক ধনী পরিবারের ছেলে আমার অনেক ভালো হয়। যাই হোক দুজনকে যেহেতু বান্দরবান যেতে হবে অফিসের কাজে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসি তোমায়, গল্পের আজকের পর্ব পড়ে খুব ভালো লাগলো। আসলে এই ধরনের গল্প খুবই টান টান উত্তেজনা পূর্ণ এবং রোমাঞ্চকর হয়ে থাকে। আজকের পর্বটিও বেশ দুর্দান্ত হয়েছে। সায়মা ও শরীফের চরিত্র খুব সুন্দর করে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। আপনার উপস্থাপন অসাধারণ। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর গল্প শেয়ার করার জন্য।