ফটোগ্রাফি। কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি।।
ফটোগ্রাফি ০১
এটি হচ্ছে হলুদ গোলাপ ফুলের ছবি। হলুদ রঙের যেকোন ফুল আমাকে খুব এট্রাক্ট করে। হলুদ গোলাপ ফুলের সাইজ খুব বেশি বড় ছিল না। মাঝের পাপড়িগুলো খুবই গাঢ় কালারের ছিল এবং বাহিরের দিকের গুলো হালকা হলুদ কালারের ছিল।
ফটোগ্রাফি ০২
এই ফুল হচ্ছে লাইট পিংক কালারের গোলাপ ফুল। এই ফুল বসন্তে বেশি ফুটে। দেখতে অনেক কিউট লাগে। বলা হয় এই ধরনের লাইট পিংক কালারের গোলাপ দিয়ে বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করা হয় ।
ফটোগ্রাফি ০৩
লাল গোলাপের কথা আপনাদের নতুন করে কি বলব। গ্রাম শহর সব জায়গাতে অন্য কোন গোলাপ দেখুক আর না দেখুক লাল গোলাপ সবাই চিনবেই। আমিও ছোটবেলায় এত ভেরাইটিস গোলাপের নাম জানতাম না শুধু লাল গোলাপটি দেখেছি। এখানে যে গোলাপের ছবি তুলেছি সেগুলো এখনো পুরো ফুটেনি এবং অনেকটা কলির মত দেখতে।
ফটোগ্রাফি ০৪
এই গোলাপ ফুলও গোলাপি রঙের তবে এটি ডিপ পিংক কালারের। এই ফুলের মধ্যে হালকা এবং গাঢ় গোলাপি রঙের শেড আছে। দেখতে কিছুটা ভিন্নরকম লেগেছে। এই ফুলের শেড কিভাবে আসে আমার অবশ্য জানা নেই ।
ফটোগ্রাফি ০৫
এই গোলাপের মধ্যে লাল বা গোলাপি কোন রঙের ছোঁয়া নেই। এটি হচ্ছে কমলা রঙের গোলাপ। দেখতে অনেকটা হলুদ রঙের মত মনে হলেও আসলে এটি কমলা রঙের। এই ফুলের পাপড়িগুলোও ছড়ানো ছিল। আমার কাছে এই গোলাপের কালার ডিসেন্ট মনে হয়েছে । মাঝের ফুলের পাপড়িগুলো অনেক ঘন ।
| ডিভাইস | অপ্পো এ ৫৪ |
|---|---|
| বিষয় | গোলাপ ফুলের ফটোগ্রাফি |
| what's3words location | https://what3words.com/trending.booms.lectures |
| ক্রেডিট | @miratek |
আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
বাহ খুব সুন্দর কিছু কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো কালারই আমার কাছে অনেক ভালো লাগে। গোলাপ এমন একটি ফুল যা ছোট বড় সবারই অনেক পছন্দ। তাইতো একে ফুলের রাণী বলা হয়।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু কালারের গোলাপের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
গোলাপ ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। আসলে গোলাপের পাপড়ির গঠন নান্দনিকতা সত্যি বেশ দুর্দান্ত। গোলাপের সৌন্দর্য এবং সৌরভে আমরা মুগ্ধ হই। আজ আপনি বেশ চমৎকার কিছু গোলাপের ফটোগ্রাফি করেছেন ।দেখে খুব ভালো লাগলো বিশেষ করে গোলাপি রঙ্গের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভাল লেগেছে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
গোলাপ ফুলের সৌন্দর্যের কারনেই গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়।আর সেই গোলাপ ফুলের অসাধারণ ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। বিশেষ করে হলুদ রঙের গোলাপ ফুল দেখতে ভারী সুন্দর লাগছে। এ ছাড়াও প্রতিটি গোলাপ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, গোলাপ ফুলের ফটোগ্রাফির সাথে সাথে সুন্দর বর্ণনা শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুল হলো মানুষের মনকে মনোরঞ্জন করে তোলে। যেটা ভালোবাসার একটা অন্যতম প্রতিক। সবাই ফুলকে ভালোবাসে আপনি গোলাপ ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন অনেক ভালো লেগেছে আমার কাছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
বেশ সুন্দর ফটোগ্রাফি দিলেন আরামবাগের নার্সারি থেকে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনি যে গোলাপ ফুলের সুগন্ধি পেলে কোথায় হারিয়ে যান সেটা তো বুঝতে পারছি না হা হা হা। যাক আপনি ঠিক বলছেন আসলে গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ অতি নগন্য। একই প্রজাতির গোলাপ ফুলের অনেকগুলো কালার শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ঠিক বলছেন আসলে ফটোগ্রাফি করার নেশা অন্যরকমই।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
গোলাপ ফুলের সৌন্দর্য বেশি এজন্যই গোলাপ ফুলকে
বলা হয় ফুলের রানী। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলা প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগছিল।। আমার ফুল বাগানে ও বেশ কয়েকটি কালারের গোলাপ ফুল রয়েছে বাগানের সৌন্দর্য রক্ষার্থে গোলাপ ফুলের বেশি কার্যকর।।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে । আমি আগে কখনো হলদে কালার এর গোলাপ ফুল দেখেছিলাম না। আপনার পোষ্টের মাধ্যমে সর্বপ্রথম হলদে কালার এর গোলাপ ফুল দেখতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আমরা সকলেই প্রকৃতির মাঝে সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি আর সেই প্রকৃতির মাঝে সময় কাটানোর মুহূর্তটা যদি ফুল দিয়ে রাঙ্গায়িত করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। ফুলের মাঝে সময় কাটাতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।