রেসিপি। আলু মটর শুটি দিয়ে শোল মাছ রান্না।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলু মটর শুটি দিয়ে শোল মাছ রান্নার রেসিপি শেয়ার করব।

IMG_20230529_204733.jpg

আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় মাছ আর সবজি থাকা খুবই জরুরী। মাছের গুণাবলী সম্মন্ধে আমরা অনেকেই জানি। শোল মাছ তুলনামূকভাবে আমি একটু কম খাই। তবে আলু মটর শুটি টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে। আর এখানে একটু ভিন্নতা আছে কারণ মাছ কষিয়ে আলাদা করে তুলে তারপর রান্নার মাঝে আবার দিয়েছি। যাই হোক রান্নার প্রণালী দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে আসি রান্নার রেসিপি।

রান্না করতে যা যা লেগেছে

উপকরণ
শোল মাছ
আলু
মটর শুটি
হলুদ গুঁড়া
মরিচ গুঁড়া
টমেটো
পেঁয়াজ
আদা বাটা
রসুন বাটা
ধনিয়া পাতা
জিরা গুঁড়া
কাঁচা মরিচ
লবণ
সয়াবিন তেল

রান্নার প্রণালী

GridArt_20230529_131036057.jpg

প্রথমে শোল মাছ, আলু, সিদ্ধ মটর শুটি, টমেটো কেটে রেখেছি।

GridArt_20230529_131113551.jpg

একটি কড়াই চুলায় বসিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি।

GridArt_20230529_131137129.jpg

পেঁয়াজ হালকা বাদামি রং হলে মশলাগুলো দিয়েছি এবং আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।

GridArt_20230529_131204861.jpg

তেল উপরে উঠে আসলে টমেটো এবং মাছ দিয়েছি।

GridArt_20230529_131224531.jpg

টমেটো এবং মাছ ভালো করে কষিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি।

GridArt_20230529_131236543.jpg

মাছ ও টমেটো সিদ্ধ হয়ে গেলে মাছগুলো তুলে আলাদা একটি পাত্রে রেখেছি।

GridArt_20230529_131254560.jpg

কড়াই তে থাকা মসলার মধ্যে আলু মটর শুটি দিয়েছি।

GridArt_20230529_131320253.jpg

আলু মটর শুটি ভালো করে কষিয়ে নিয়েছি।

GridArt_20230529_131346581.jpg

এই ধাপে পরিমাণ মত পানি দিয়েছি।

GridArt_20230529_131357892.jpg

এই ধাপে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়েছি। সবশেষে জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ চুলায় রেখেছি।

IMG_20230529_204733.jpg

আমার আলু মটর শুটি দিয়ে শোল মাছ রান্না সম্পন্ন হয়েছে। আমি একটি সুন্দর পাত্রে পরিবেশন করে নিয়েছি।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়আলু মটর শুটি দিয়ে শোল মাছ রান্না
ক্রেডিট@miratek
লোকেশনওয়ারী, ঢাকা

আশা করি আমার রান্নার রেসিপি পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

শোল মাছ আলু,মটরশুঁটি দিয়ে রান্না করলে খেতে বেশ মজার হয়।আমিও এভাবে রান্না করি।আপনি খুব সুন্দর ভাবে রান্নার ধাপগুলো তুলে ধরেছেন। খেতে খুব মজার হয়েছে আশাকরি।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার রেসিপির কালারটা জাস্ট অসাধারণ লাগছে ভাইয়া দেখতে।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি ষোল মাছের রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আলু মটর শুটি দিয়ে শোল মাছের রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে ভাই। শোল মাছ আমার যেমন পছন্দ, তেমনি মটরশুটিও অনেক পছন্দ। শোল মাছ এবং মটর শুটির কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আলু মটরশুটি দিয়ে শোল মাছের রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। একদম ঠিক বলেছেন প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ ও সবজি থাকা অনেক বেশি প্রয়োজন আছে। মাছ এর পুষ্টি উপাদান অনেক বেশি যা আমাদের শরীরে অনেক বেশি কাজে লাগে ।শোল মাছ এমনিতে কম খান কিন্তু এইভাবে রান্না করলে খান জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি একদম ঠিক বলছেন ভাইয়া আমাদের স্বাস্থ্যের জন্য মাছ এবং সবজি অনেক উপকারী। আপনি বেশ মজার করে আলু এবং মটরশুটি দিয়ে শোল মাছ রান্না করছেন দেখেতো অনেক মজার মনে হচ্ছে। আপনার রান্না করার পদ্ধতিটা অনেক ভালো লেগেছে। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে এবং মাছটা সাইজে অনেক বড় ছিল বুঝা যাচ্ছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার রেসিপির কালারটা অনেক সুন্দর এসেছে ভাইয়া। প্রথমে তো দেখে মনে করেছিলাম মাংস রান্না করেছেন, পরে ভালো করে দেখি কি মটরশুটি দিয়ে শোল মাছ রান্না করেছেন 😅 সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

মটরশুঁটি দিয়ে কখনো শোল মাছ রান্না করে খাওয়া হয়নি । আপনার রান্নাটি বেশ ইউনিক লাগলো । খেতে মনে হয় বেশ ভালই হয়েছে । আর টমেটো দিলে তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায় । বেশ ভালো ছিল রেসিপিটি । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

শোল মাছ আমি একদম খাই না বললেই চলে। আমার হাসবেন্ড খেতে খুবই পছন্দ করে তাই মাঝে মাঝে রান্না করতে হয়।ভাইয়া আপনার রেসিপি টি দেখে কেন জানি খেতে খুবই ইচ্ছে করছে আমার। দেখতে খুবই লোভনীয় হয়েছে। আলু মটরশুঁটি টমেটো সবগুলো উপকরণ অনেক স্বাদের উপকরণ।সবগুলো উপকরণ মিলে শোল মাছের স্বাদ আরও অনেক বেশি বেড়ে গেছে তা দেখেই বোঝা যাচ্ছে।সুস্বাদু ও লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37