রান্নার রেসিপি। মজাদার ডিম ভুনা।।
আজ খুব স্পেশাল কিছু রান্না করিনি। আসলে বেশ অনেকদিন হয়েছে রান্নার রেসিপি শেয়ার করা হয় না। অনেকেই হয়ত জানেন ২০২৩ সালে আমার অফিসে কাজের চাপ আগের থেকে প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। আগে প্রতিদিন কাজের ফাঁকে অনেক সময় পেতাম এবং ব্লগিং এর টুকিটাকি কাজ এগিয়ে রাখতে পারতাম। কিন্তু এখন প্রায় সময় জেনারেল টাইম এ কাজ করেও ওভার টাইম করতে হয়। অফিসে ঢুকার পর দম ফেলানোর অবস্থা থাকে না। আর প্রতিদিন এত টায়ারডনেস নিয়ে বাসায় এসে আর রান্না করা বা ক্রিয়েটিভ কাজগুলো করা হয় না। তাই বেশ কিছুদিন ধরে রান্নার কোন রেসিপি শেয়ার করতে পারিনি। পরপর দুদিন অফিস বন্ধ থাকায় ভাবলাম কিছু একটা রান্না করে শেয়ার করি। আজ আমি ডিম ভুনা রান্নার রেসিপি শেয়ার করব।
ডিম পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। ডিম দিয়ে অনেক কিছু করা যায়। তরকারি রান্না, ডেজার্ট আইটেম করা, স্ন্যাকস জাতীয় খাবার তৈরী করা আরো অনেক কিছুতেই ডিমের ব্যাবহার আছে। ডিম খুবই পুষ্টিকর খাবার। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবারই ডিম খাওয়া জরুরী। ডিমে প্রচুর ফ্যাট এবং প্রোটিন আছে। আমি আজ ডিম ভুনা রান্না করেছি। চলুন তাহলে রান্নার প্রণালী দেখে আসি।
উপকরণ
| ডিম | ৪ টি |
|---|---|
| পেঁয়াজ | ৩ টি |
| হলুদের গুঁড়া | ১/২ চা চামচ |
| মরিচের গুঁড়া | ১ চা চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১/২ চা চামচ |
| জিরা গুঁড়া | পরিমাণ মত |
| লবণ | পরিমাণ মত |
| সয়াবিন তেল | পরিমাণ মত |
| কাঁচা মরিচ | ৩ টি |
রান্নার প্রণালী
প্রথমে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।
এই ধাপে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তারপর তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি।
এই ধাপে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নেড়ে মিশিয়ে দিয়েছি।
এই ধাপে হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে দিয়েছি।
এই ধাপে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিয়েছি।
এই ধাপে আগে ভেজে রাখা ডিম দিয়েছি এবং মসলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি।
এই ধাপে কাঁচা মরিচ এবং জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি।
এই ধাপে আমি কিছুক্ষণ চুলায় দমে বসিয়ে রেখেছি যেন ভুনা ভুনা হয়। আমার রান্না শেষ হয়েছে।
এই ধাপে আমি পরিবেশন করে নিয়েছি।
| অপ্পো এ ৫৪ | |
|---|---|
| বিষয় | রান্নার রেসিপি |
| ক্রেডিট | @miratek |
| লোকেশন | ওয়ারী, ঢাকা |
আশা করি আমার ডিম ভুনা রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।
ঠিকই বলেছেন ডিম ভুনা কম-বেশি সবারই পছন্দের। ব্যক্তিগতভাবে আমার তো খুবই পছন্দের। ডিম ভুনা আর ডাল হলে আমার আর কিছুই লাগে না। তবে বেশ কয়েকদিন খাওয়া হয় না। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে । রিসিপির কালারটা বেশ লোভনীয় লাগছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমাদের বাসায় ডিম ভুনা খুব কমই পছন্দ করে সবাই। ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ। আমি একাই মাঝে মাঝে রান্না করে খেয়ে থাকি।আপনার রেসিপি দেখে খুব ভালো লাগলো ভাইয়া। খুব মজার হয়েছে খেতে বেশ বুঝতে পারছি। লোভনীয় হয়েছে খুব।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
সময়ের সাথে সাথে আমাদের জীবনের ব্যস্ততা বেড়ে যায়। আর ব্যস্ততার মাঝে সময় করে নিজের কাজগুলো করা কঠিন হয়ে পড়ে। তবুও আপনি চেষ্টা করেছেন নিজের কাজগুলো চালিয়ে দেওয়ার জন্য জেনে ভালো লাগলো। আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে ভাইয়া। ডিম দিয়ে তৈরি করা যেকোনো রেসিপি খেতে আমার ভালো লাগে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আসলে ডিম ভুনা আমরা সবাই কমবেশি পছন্দ করি । আমার কাছে তো বেশ ভালো লাগে । ব্যস্ততার মাঝেও দুদিন ছুটি পেয়ে আপনি আমাদের মাঝে রেসিপি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো । আপনার ডিম ভুনা রেসিপিটি বেশ চমৎকার হয়েছে । আর আশা করছি খুব দ্রুতই আপনার ব্যস্ততা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন । ধন্যবাদ ।
আপু প্রাইভেট জব, তার উপর ম্যানেজার পোস্ট দিয়েছে, তাই ব্যস্ততা আদো কমবে কিনা জানিনা। তবে দোয়া করবেন যেন ব্যস্ততা কেটে যায়। আমার রান্নার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেয়েছি। ধন্যবাদ আপু।
সারাদিন অফিস করে এসে ব্লগিং করা বেশ কষ্টের ব্যাপার। যেহেতু অফিসে অনেক চাপ বেড়ে গেছে তাই অনেক কষ্ট হয়ে গেছে বুঝতে পেরেছি। আপনি অনেক একটিভ মানুষ দুদিন সময় পেয়েছেন তাতে বেশ মজার একটি ডিমের রেসিপি শেয়ার করলেন তৈরি করে। ডিমের মজাদার ভুনা সবাই কম বেশি অনেক পছন্দ করেন ছোট-বড় সকলে। ডিমের রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে।
আমার অবস্থা বুঝেছেন জেনে ভালো লাগছে। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে রান্না করে উপস্থাপন করার জন্য । ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
সারাদিন অফিসে কাজ করে বাসায় ক্লান্ত শরীরে ফিরে আপনি যতটুকু করেন আমার কাছে তাই তো বেশি মনে হচ্ছে। আমি হলে তো এসেই ঘুমিয়ে পড়তাম। রান্নাবান্না করেন আবার এখানে কাজও করেন সত্যি আপনার ধৈর্য আছে বলতে হবে। ডিম ভুনার রেসিপি কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে আমার তো দেখেই খেতে মন চাইছে।
মজাদার ডিম ভুনার রেসিপি দেখে ইচ্ছে করছে এখনই আপনার বাসায় গিয়ে খেয়ে নিতে ভাইয়া। এরকম ডিম ভুনার রেসিপি আমার কাছে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। প্রতিটি মানুষের জীবনে ব্যস্ত রয়েছে কারো একটু বেশি আবার কারো একটু কম। এই ব্যস্ততা নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয় ভাইয়া। ধন্যবাদ আপনাকে মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য
চলে আসুন রান্না করে খাওয়াব। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
মজাদার ডিম ভুনা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে।