রেন্ডম ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে কিছু রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার ভালো লাগে। সুন্দর দৃশ্য ছবি তোলা আমার শখের মধ্যে একটি। এই প্ল্যাটফর্মে আসার পর আগ্রহ আরো বেড়ে গিয়েছে। তাহলে চলুন আমার কিছু রেন্ডম ফটোগ্রাফি দেখে আসি।

IMG_20230621_061739.jpg

what3words location

প্রথমেই একটি সুন্দর দৃশ্যের ছবি দিয়ে শুরু করি। আমি প্রায় সময় খুব সকালে অফিসে যাই। সেদিনও খুব সকালে যাচ্ছিলাম। বাসা থেকে বের হয়েই পরিবেশ দেখে খুব ভালো লেগেছিল। আসলে কেউ যদি একদম ফ্রেশ এবং মনোরম পরিবেশ পছন্দ করে তাহলে তাকে একদম প্রথম সকালের আকাশ দেখতে হবে। আমি দেখলাম পুব আকাশ নীল হয়ে আছে আর তার মধ্যে সূর্য মামা উকি দেয়া শুরু করেছে। খুব ভালো লাগছিল পরিবেশ টা । পাশাপাশি হালকা বাতাস বয়ে যাচ্ছিল। এরকম একটি দৃশ্য ছবি না তুলে পারলাম না।

IMG_20230621_061257.jpg

IMG_20230621_061331.jpg

what3words location

এই সিজনে একটি ফুল খুব বেশি চোখে পড়ে। রাস্তায়, মলের সামনে, বাসার ছাদে সব জায়গায় গোলাপী রঙের এই ফুল অনেক দেখা যায়। এই ফুল আপনারা সবাই চিনেন নয়নতারা ফুল। এই ফুলে গন্ধ না থাকলেও এর সৌন্দর্যে আমরা সবাই বিমোহিত। সবুজ পাতার মাঝে কয়েকটি ছোট ছোট নয়নতারা ফুল ফুটে থাকে এবং দেখতে দারুন লাগে।

IMG_20230621_061225.jpg

what3words location

এটি একটি পাতাবাহার জাতীয় গাছ। আকারে অন্যান্য পাতাবাহার গাছ থেকে অনেক বড়। সেদিন রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় চোখে পড়ল। আমার দেখে ভালো লেগেছে তবে রাস্তার পাশে বলে ঠিকভাবে যত্ন নেয়া হয় না। পাতা অনেক বড় হয়।

IMG_20230621_061613.jpg

what3words location

এই সুন্দর পাতাগুলো হয়ত অনেকেই চিনেন না। এর ভালো নাম অবশ্য আমারও জানা নেই। তবে এই পাতা অনেকটা ঔষধি গাছ হিসেবে ব্যবহার হয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা এই পাতা চিবিয়ে খেয়ে থাকেন। একসাথে অনেক গাছ হয় এবং দেখতে সুন্দর লাগে।

IMG_20230621_061116.jpg

what3words location

উপরের এই ফুল আমি বেলী ফুল হিসেবেই চিনি। এই ফুল একদম ধবধবে সাদা হয়। কোন সুগন্ধ নেই তবে অনেকটা আলোর মত জ্বলে থাকে বলে সুন্দর দেখায়। ছোট ছোট অনেক পাতার মধ্যে ফুলগুলো দেখতে ভালো লাগে। সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুলের তুলনা নেই।

IMG_20230621_061010.jpg

what3words location

এই ফুলের নাম না বললেও সবাই চিনবেন গাদা ফুল। হলুদ এই ফুল না হলে যেন বিয়ে হলুদ এবং অন্যান্য অনুষ্ঠান গুলো অপূর্ন রয়ে যায়। খুব সুন্দর দেখতে গাদা ফুল। যদিও আগের মত গন্ধ পাওয়া যায় না। সেদিন দেখলাম এক ফুল বিক্রেতা এভাবে ঝুলিয়ে বিক্রি করছিল। দেখে ভালো লাগায় ছবি তুলে নিলাম।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়রেন্ডম ফটোগ্রাফি
ক্রেডিট@miratek

আশা করি আমার ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

বাসা থেকে বেরিয়ে এত সুন্দর চমৎকার আকাশ দেখলে কিন্তু মন খুবই ভালো হয়ে যায়। খুব সুন্দর ছিল সেদিনের আকাশটি। নয়নতারা ফুল বিভিন্ন কালারের হয়। গোলাপি কালার টাও দেখতে খুব ভালো লাগে। তাছাড়া যে পাতাবাহার গাছের ছবি তুলেছেন এই গাছটি ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে। আপনি বেছে বেছে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ভালো লাগলো দেখে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সকালের ফ্রেশ মনোরম দৃশ্যটা অর্থাৎ যেখানে সূর্যমামা উঁকি দিচ্ছে সেই দৃশ্যটা জাস্ট অসাধারণ হয়েছে। নয়ন তারা ফোনটাও দেখতে বেশ সুন্দর। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো ফটোগ্রাফি পোস্টটি সকালে দেখতে পেয়ে।
আসলে ফটোগ্রাফি পোস্ট ভিজিট করতে আমার কাছে খুবই ভালো লাগে।।

 3 years ago 

সকাল সকাল সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।নীল আকাশের মাঝে সূর্য দেখতে খুবই চমৎকার লাগছে। নয়নতারা ফুল তো আমার খুবই পছন্দের একটি ফুল। আমার বারান্দায় সবসময়ই নয়নতারা ফুলের গাছ থাকবেই।ভাইয়া সাদা ফুলের নাম বেলি নয় ওটা কে জঙ্গলি টগর বা কড়িফুল বলে আমার জানামতে।যাইহোক সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।আর এই অসাধারণ পোস্ট টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

বাহ ভাইয়া আপনি দারুন কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। গাঁদা ফুলের ফটোগ্রাফি টা সেই লাগছে। বেশ ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখতে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ওয়াও আজকে দেখছি আপনি দারুন কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত ছিল খুবই সুন্দর। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট অনেক ভালো লাগে আপনার পোস্ট অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39