স্বরচিত কবিতা। ভালোবাসার স্পর্শ।।
কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। কবিতা পড়তে গিয়ে মাঝে মাঝে কবিতার কথার মধ্যে হারিয়ে যাই। অনেক কবিতা পড়ে বুঝিনা কিন্তু তারপরও বোঝার চেষ্টা করি। কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমন মন চায় কবিতা লিখি। আমার মত যারা নতুন কবি তাদের কবিতা লিখতে গেলে অনেক সময় লাগে। আজ কোন টপিক পাচ্ছিলাম না কি নিয়ে লিখব। যেহেতু আমি ভালোবাসা নিয়ে লিখতে বেশি ভালো লাগে তাই আজ ভালোবাসার একটি কবিতা লিখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ভালোবাসা মানে বিশাল এক রাজ্য যেখানে হাজার স্বপ্ন ঘুরে বেড়ায়। সেই স্বপ্ন গুলো যেন অপূর্ন থেকে যায়। প্রিয় মানুষকে না পেলে সেই ভালোবাসাই যেন নির্জন বনের মত মনে হয়। প্রিয়জনের ভালোবাসার স্পর্শে জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন লাগে। প্রিয়জনের সাথে হাত ধরে হাটলে আনন্দে নেচে উঠে মন। ভালোবাসার মানুষের মায়াবী চোখের চাহনিতে মন হারিয়ে যায় আর যদি প্রিয়জন পাশে না থাকে তাহলে মরুভূমির মত মনে হয়। তাই জীবনে যত বাঁধাই আসুক প্রিয়জনকে ভালোবেসে যেতে হবে এবং এতে করেই এক সময় প্রিয়জনকে কাছে পাওয়া যাবে।
ভালোবাসার স্পর্শ
অপূর্ন এক স্বপ্ন।
তুমি ছাড়া জীবন যেন,
নির্জন এক অরণ্য।
তোমার ভালোবাসার স্পর্শে,
জীবন হয়েছে রঙিন।
তোমার হাতের ছোঁয়া পেয়ে,
আনন্দ যেন সীমাহীন।
আমার ছোট্ট পৃথিবী জুড়ে,
শুধু আমি আর তুমি।
সেই পৃথিবীর চারপাশে যেন,
স্বপ্ন বুনছি আমি।
তোমার ঐ মায়াবী চোখের,
মায়ায় ডুবেছে এই মন।
তাই সবই লাগে ধূ ধূ মরুভূমি,
তুমি নেই পাশে যখণ।
যতই আসুক বাধা জীবনে,
তোমাকেই ভালোবেসে যাবো।
একদিন আমি ঠিকই জানি,
তোমায় কাছে পাবো।
আশা করি আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ, আপনি তো খুব সুন্দর করে কবিতা লিখেন। আপনার কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। আপনার মত আমার কবিতা পড়তে খুব ভালো লাগে। কিন্তু আমি কবিতা লিখতে পারি না। এখন নতুন তো তাই কবিতা লিখতে সময় লাগে। কিন্তু একটা সময় দেখবেন কবিতা লিখতে লিখতে খুবই অল্প টাইমে একটা কবিতা লিখে ফেলেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। আসলে এই ধরনের কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। ভালোবাসার অনুভূতি গুলো চমৎকারভাবে কবিতার ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছেন । এই লাইনগুলো খুবই দুর্দান্ত হয়েছে।
এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভালোবাসার এই লেখা গুলো পড়তে যেমন ভালো লাগে, ভাবতেও ভালো লাগে বেশ। আর ভাইয়া ভালোই ছন্দ মিলিয়ে লিখেছেন। যেটা সব থেকে বেশী ভালো লেগেছে আমার কাছে।
কবিতা লিখতে যেমন আমার ভালো লাগে তেমনি পড়তেও।আপনি কোনো টপিক খুঁজে না পেয়ে ভালোবাসা নিয়ে দারুণ একটি কবিতা লিখে ফেলেছেন।যেটা পড়ে ভালো লাগলো আমার।ভালোবাসার মানুষ পাশে না থাকলে সবকিছু যেন অন্ধকার, ধন্যবাদ ভাইয়া।
আমি নিজেও কিন্তু কবিতা খুব বেশি একটা লিখতে পারি না। তারপরও ইদানিং মাঝে মধ্যে দুই একটা কবিতা লেখার চেষ্টা করছি আর কি। তবে আপনি একটা কাজ করতে পারেন, বাথরুমে যখন স্নান করতে যাবেন তখন মাথা খাটাবেন দেখবেন সুন্দর সুন্দর কবিতা বের হবে। আমার ক্ষেত্রে এরকমই হয় ব্যাপারটা। হা হা হা... আপনার ভেতর যে সুন্দর একটা ভালোবাসার বা ভাললাগা মন রয়েছে সেটা আপনি আপনার কবিতার মাধ্যমে ঠিকই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সত্যিই বেশ ভালো লেগেছে কবিতাটা আমার কাছে।
ওয়াও আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।দিনদিন আপনি কবিতা লেখায় পারদর্শী হয়ে উঠছেন।এভাবে করে চর্চা করতে থাকলে আপনি সামনে আরও ভালো করবেন।কবিতায় নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।