কবিতা। মাহে রমজান।।
পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। এই মাস মুসলমান ভাই বোনদের জন্য বিশেষ একটি মাস। সারা বছর আমরা অনেক পাপ কাজে লিপ্ত হয়ে থাকি। পূণ্য , পরকাল এসব নিয়ে আমাদের কোন চিন্তাই থাকে না। এই পবিত্র রমজান মাসে আমাদের জন্য অনেক সুযোগ থাকে সারা বছরের পাপের মোচনের। রমজান মাস পুরো এক মাস জুড়ে তিনটি ভাগে চলে । প্রথম ১০ দিন রহমতের, পরের ১০ দিন মাগফেরাত এবং শেষ ১০ দিন নাজাতের। এই মাসে ইফতার করে, সেহরি করে, তারাবী নামাজ পড়ে আমরা অনেক বেশি পূণ্য অর্জন করতে পারি। এই রমজান মাস নিয়েই আমার আজকের কবিতা। চলুন তাহলে কবিতা পড়ে আসি।
মাহে রমজান
দুনিয়ার মোহ ছেড়ে,
আখেরাতের চিন্তায় আসি।
পরকালের ভয় করে,
খোদাকে ভালবাসি।
ইসলামের পথে চলে,
নেকের পাল্লা করব ভারী।
ধনী গরীব সবাই দাড়াব,
নামাজে সারি সারি।
গুনার পাল্লা হয়েছে ভারী,
সারা বছর জুড়ে।
সবাই মিলে পাপের মোচন,
করব নিয়ত করে ।
সারাদিন রোজা রেখে,
পড়ব সবাই তারাবী।
রমজান এর এই পবিত্র মাসে,
পাপ দুর হবে সবই।
পূণ্য অর্জনের এই মাস,
চলে তিনটি ভাগে।
মাগফিরাত আর নাজাত পরে,
রহমত সবার আগে।
রহমত, মাগফিরাত আর নাজাত,
তিন ভাগে রাখব রোজা।
সেহরি ইফতারি আর তারাবীতে,
কমবে পাপের বোঝা।
আশা করি রমজান নিয়ে আমার কবিতা আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।
বাহ চমৎকার ভাই অসাধারণ হয়েছে আপনার রমজান নিয়ে লেখা কবিতা টা। কবিতার মধ্যে রমজান এর ইফতার সেহেরি তারাবি প্রত্যেকটা বিষয় ছন্দের এবং অর্থের দারুণ মেলবন্ধনে তুলে ধরেছেন। কবিতা টা চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।। অনেক সুন্দর ছিল কবিতা টা।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাহে রমজান নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন, সত্যিই রমজান উপলক্ষে কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো।এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
রমজান মাসের ফজিলত বলে শেষ করা যাবে না। তাছাড়া ঠিকই বলেছেন ভাইয়া এই মাসে আমাদের অনেক বেশি বেশি পুণ্য করার সুযোগ থাকে। সেই বিষয়টি মাথায় রেখে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
আসলে দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। আপনি ঠিকই বলেছেন এই মাস মুসলমান ভাই বোনদের জন্য বিশেষ একটি মাস। আপনি এই মাহে রমজান মাসটাকে নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন যা পড়ে মনটা ভালো হয়ে গেল।
আসলে গুনার পাল্লা অনেক ভারী হয়েছে। তাই সবাই মিলে পাপের মচন নিয়ত করে করব। উপরের লাইনগুলো খুব সুন্দর ভাবে লিখেছেন। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
কবিতাটা খুব সুন্দর হয়েছে। পুরো রমজান মাসের চিত্রপট তুলে ধরেছেন আপনি আপনার কবিতায়। আর কবিতার শব্দগুলো খুব সুন্দর শব্দচয়নে ছন্দমিলে তুলে ধরেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
সারা বছরের পাপ মোচনের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক সুন্দর ভাবে রমজান মাস সম্পর্কে লিখেছেন। আর সেই সাথে দারুন একটি কবিতা লিখেছেন। সত্যি ভাইয়া আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
পবিত্র মাহে রমজান মাস যেটা রহমত বরকত ময় একটি মাস। এই মাসে সবাই সিয়াম পালনের মাধ্যমে সকল ধরনের অপকর্ম থেকে বিরত থাকে। অধিক সাওয়াব লাভের আশায় আল্লাহর ইবাদত বন্দেগী করে। আপনার লেখা কবিতাটি খুবই ভালো লেগেছে এই বিষয়ে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি আজকে আমাদের মাঝে মাহে রমজান সম্পর্কে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে ভাই। আমাদের জীবনের পাপ গুলো মোসার জন্য মাহে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছেন ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।