মজাদার মিষ্টি সেমাই রান্নার রেসিপি
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী ব্লগার ভাই এবং বোনদের আমার সালাম এবং আদাপ। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।
মিষ্টি জাতীয় খাবার খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন আর যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের পছন্দের মিষ্টির খাবারের মধ্যে মিষ্টি সেমাই অন্যতম। কেমন আমিও মিষ্টি সময় খেতে ভীষণ পছন্দ করি। ছোট থেকেই এই মিষ্টি সেমাই আমার ভীষণ পছন্দের তাই আমার মা মাঝে মাঝেই বাসায় মিষ্টি সেমাই তৈরি করেন। আমি মিষ্টি খেতে একটু কম পছন্দ করি তবে মিষ্টি সেমাই হলে মোটামুটি রুচি সহকারে অনেকগুলো খেতে পারি।
এই মিষ্টি সময় অনেকেই অনেক ভাবে তৈরি করেন তবে আমার কাছে বেশি করে দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। বেশি করে দুধ দিয়ে মিষ্টি সেমাই রান্না করলে অন্যরকম একটা সাধ চলে আসে। কম দুধ দিয়ে রান্না করলে সেমাই আমি খুব একটা খাই না তাই আমার বাসায় সব সময় বেশি করে দুধ দিয়েই এই সেমাই রান্না করা হয়।
আপনাদের মাঝে আমি আজ খুব সহজেই মিষ্টি সেমাই রান্না করার এই রেসিপিটি উপস্থাপন করব। আপনারা যারা সেমাই খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসা যাক।
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১ | তরল দুধ | ২ লিটার |
| ২ | কুলসন সেমাই | ২ প্যাকেট |
| ৩ | চিনি | স্বাদ অনুযায়ী |
⊕ ধাপ-১ ⊕
প্রথমে আমরা একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে নেব।
⊕ ধাপ-২ ⊕
তারপর ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে সেমাই গুলোকে ফ্রাইং প্যানে ছেড়ে দেব।
তারপর সেমাইগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে।
⊕ ধাপ-৩ ⊕
এবার তরল দুধ গুলোকে আমরা চুলায় বসিয়ে দেব।
⊕ ধাপ-৪ ⊕
তারপর স্বাদ অনুযায়ী চিনি যোগ করব
⊕ ধাপ-৫ ⊕
তারপর দুধগুলো ফুটতে শুরু করলে গরম মসলা গুলোকে আমরা ফাটিয়ে দুধে ছেড়ে দেব।
⊕ ধাপ-৬ ⊕
এবার ভেজে নেয়া সেমাই গুলোকে আমরা দুধে ছেড়ে দেব
⊕ ধাপ-৭ ⊕
তারপর দুধগুলো ভারী হয়ে এলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মিষ্টি সেমাই৷
আশা করি আমার আজকের শেয়ার করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্টে আসার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য।| YouTube |
|---|
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনার রুচির সাথে আমার রুচিও অনেকটাই এক সুত্রে গাথা ভাইয়া , আমিএ আপনার মত মিষ্টি কম পছন্দ করি বাট মিষ্টি জাতিয় খাবার আমি খুব আনন্দের সাথে খাই এবং তার স্বাদ খুব ভাল ভাবেই উপভগ করার চেষ্টা করি । আপনার রেসিপি টা দেখে এখনি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি ভাইয়া , কি অসাধারন রেসিপি শেয়ার করলেন ভাইয়া । শুভকামনা ভাইয়া আপনার জন্য
হুম ভাই একদম আমিও ঠিক এমন। পাগল হইয়েন না ভাইয়া ভাবি আবার আমার উপর রাগ পাবে 😁
এর থেকে ভালো দাওয়াত নেন।
ধন্যবাদ ভাই।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আমি আসলে মিষ্টি জিনিস একটু কম পছন্দ করি ৷তবে মাঝে মধ্যে মেহমান বা আত্মীয় স্বজন আসলে তখন সেমাই বানানো হয়
যাই হোক মজাদার মিষ্টি সেমাই রান্নার রেসিপি টি দারুন হয়েছে ৷প্রথমে সেমাই ভেজে নিয়ে ৷শুধু দুধ চিনি দিয়ে আহা জমিয়ে খাওয়া ৷
দেখে জিভে জল আসলো ভাই ৷
ধন্যবাদ এতো সুন্দর মিষ্টি সেমাই রেসেপি শেয়ার করার জন্য ৷
এভাবে সেমাই রান্না করলে খেতে সত্যি খুবই মজার হয় ভাই। আপনিও এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনার কাছে ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।
আপনি ঠিকই বলেছেন মিষ্টি জাতীয় খাবার অনেকের খুব বেশি পছন্দ। আমারও মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ। আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
হ্যাঁ আপু আসলে অনেকেই মিষ্টি খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে আর তাদের পছন্দের লিস্টে এই মিষ্টি সেমাইটিও থাকে।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
সকালের নাশতা অথবা বিকেলে এরকম মিষ্টি সেমাই খেতে খুব ভালো লাগে।অনেক দিন মিষ্টি সেমাই খাওয়া হয় না। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আমার কাছে সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে এই মিষ্টি সেমাই ভীষণ পছন্দের।
বানিয়ে ফেলুন আপু আশা করি খুব ভালো লাগবে।
ধন্যবাদ।
মজাদার মিষ্টি সেমাই রান্নার রেসিপি। মিষ্টি সেমাই খেতে ভীষণ মজা লাগে। আমি তো মিষ্টি বেশি পছন্দ করি। দুধ একটু বেশি হলে খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
আমি খুব একটা মিষ্টি খাই না, তবে সেমাই খেতে পছন্দ করি। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে মজাদার মিষ্টি সেমাই রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
এই সেমাইটা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনার সেমাই এর রেসিপি টা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। প্রায় সময় এভাবে সেমাই রান্না করি। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু, এই সেমাই আসলেই সব ভাবে রান্না করে খেতে ভালো লাগে৷ আর সেদিনের সেমাই খেতে সত্যিই ভিষণ মজার হয়েছিলো।
ধন্যবাদ আপু।