।। আমার লেখা এক গুচ্ছ অনু কবিতা।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240506_073215~2.jpg

বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি মেনে নেওয়া খুবই কষ্টকর। স্বাদীন দেশে এমন অবস্থা হবে কখনোই ভাবিনি। বাবা মায়ের হাজারও স্বপ্ন ছিল ছেলে মেয়েদের নিয়ে, একদিন পড়াশোনা করে বড় কিছু হবে সেই স্বপ্ন দেখেছিলো। সেই ছেলেরাও পড়াশোনা করার জন্য এসেছিল। কিন্তুু তাদের অধিকার আদায়ের আন্দোলনে যেন তারা জীবন ই দিতে হলো। এরকম ঘটনা যেন কোন বাবা মা মেনে নিতে পারছে না। তাদের বুকের কষ্ট যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই কষ্টময় মুহূর্তগুলো উপলব্ধি করতে পেরে যেন আমারও খুবই খারাপ লাগে। আসলে আমি একজন বাবা, আর এই বাবাদের কষ্ট যেন আমি নিজেও বুঝতে পারছি। ছেলেকে নিয়ে হাজারো স্বপ্ন আর এই স্বপ্নগুলো এভাবে ভেঙে যাবে, কখনোই ভাবিনি। তাই মনের অনুভূতি থেকে আজকের এই অনু কবিতাগুলো লেখেছি।


একগুচ্ছ অনু কবিতা
মোঃ মাহফুজুর রহমান

অনু কবিতা-১

শান্তির খোঁজে আজ বেরিয়েছি,
আমি আপন মনে।
শান্তি যে কোথাও নাই,
চলে গেছে সে বহুদূরে।
কিভাবে থাকবো আমি এই পৃথিবীর মাঝে,
সকল জায়গায় গন্ডগোল যে লেগেই আছে।

অনু কবিতা-২

একমুঠো স্বপ্ন দেখেছিল বাবা-মা,
তার সন্তানদের নিয়ে।
হাজারো স্বপ্ন নিয়ে এসেছিল সেই সন্তান,
এই বিশ্ববিদ্যালয়ে।

রক্তে আজ ভেসে গেছে,
তাদের শরীরের প্রতিটি অঙ্গ।
স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল তাদের হৃদয় মাঝে ।
ফিরবে না তারা আর যে এই জগত মাঝে।

অনু কবিতা-৩

মানবতা আজ হারিয়ে গেছে,
আমাদের মাঝ থেকে।
তাই তো মানবতা খুঁজে পাই না,
আমি এই সমাজের মাঝে।
সকলেই ব্যস্ত এখন নিজেকে নিয়ে।
তাইতো অধিকার হারিয়ে যাচ্ছে আমাদের এই জীবন থেকে।

অনু কবিতা-৪

নিজের অধিকারের জন্য,
নেমেছে আজ রাজপথে হাজারো ছাত্র ।
দিয়েছে তাই প্রাণ আপন মনে।
রক্তে ভেসে গেছে রাজপথ লালে লাল হয়ে।
তাইতো রক্তের বিনিময়ে,
অধিকার প্রতিষ্ঠা করবো আমরা সকলে মিলে।


মনের ভিতর হাজারো কষ্ট ও অনুভূতি রয়েছে, সেই কষ্ট ও অনুভূতিগুলো থেকে আজকে কিছু অনু কবিতা লিখলাম। আসলে বর্তমান পরিস্থিতির আলোকেই যেন মনের অনুভূতিগুলো প্রকাশ করলাম। তাই আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা শেয়ার করলাম। আশা করছি আমার মনের অনুভূতি থেকে লেখা এই কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।💗🙏💗।

19-28-53-banner-abb3.png

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 years ago 

আসলে আমরা কেউ ভাবতে পারি নাই যে,স্বাধীন দেশে এই অবস্থায় আমাদেরকে বসবাস করতে হবে।যাইহোক আপনার লেখা কবিতা গুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এইরকম অনু কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নিজের অধিকার আদায়ের জন্য তাদের জীবন দিতে হলো। এই খবরগুলো শুনলেও সত্যি খুব খারাপ লাগে। আপনি সাময়িক এই পরিস্থিতি নিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা সত্যি দারুন হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বর্তমান দেশের অবস্থার পরিস্থিতি মেনে নেয়া কষ্টকর হলেও এটাই বাস্তব। আর আমরা নিরবে এটা মেনে নেব এটা আরো বাস্তব। যাহোক আপনি আজকে খুবই চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। আমার জন্য দোয়া করেন ভাই আমি যেন আর ভালো ভালো কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আবার আমি এরকম সুন্দর অনু কবিতা গুলো লিখতেও খুব পছন্দ করি। আজ আপনি খুবই সুন্দর করে ভিন্ন ভিন্ন টপিক তুলে ধরে অনু কবিতা গুলো লিখেছেন, যেটা দেখে অনেক ভালো লাগলো। আপনার প্রত্যেকটা অনু কবিতার লাইনের মাধ্যমে, অনেক কিছুকেই তুলে ধরেছেন আপনি। বর্তমান অবস্থাকে তুলে ধরেছেন আপনি অনেক সুন্দর করে। আসলে এগুলো কিন্তু একেবারেই সত্য। আর সবকিছুই ফুটে উঠেছে অনেক সুন্দর ভাবে।

 2 years ago 

আপু আপনি অনু কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন জেনে আমার অনেক ভালো লাগলো। আপনার প্রতি দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। এবং মানুষের মনে হাজারো কষ্ট থাকে। তবে আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর অনু লিখেছেন। তবে আপনার এক একটা অনু কবিতা অসাধারণ হয়েছে। মনের অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার অনু কবিতা গুলো পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আজ আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে দুই ও তিন নম্বর অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার ভাবে লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার অনু কবিতা গুলো পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আপু আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বরাবরই আপনার লেখা অনু কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

কবিতা পড়তে আমার কাছে মোটামুটি বেশ ভালই লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো। আপনার লেখা কবিতা গুলো পড়ে সাড়া শরীর শিওরে উঠলো। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

শুকরিয়া ভাই কবিতা লিখতে পারাটা অনেক বড় ব্যাপার। আপনার কবিতা গুলা প্রতিবাদ মূলক ছিলো যার জন্য বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38