আমার বাংলা ব্লগ //ব্রয়লার মুরগির মাংস ভুনা রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240730_153106~2.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটি হচ্ছে একটি রেসিপি পোস্ট। আর এই রেসিপিটা তৈরি করেছিলাম ব্রয়লার মুরগির মাংস দিয়ে যা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আজ বেশ কিছুদিন পর এই ব্রয়লার মুরগির মাংসের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।এই রেসিপিটা তৈরি করার পর আমার কাছে অনেক সুস্বাদু লেগেছিল। আশা করি এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রেসিপিটা তৈরি করেছিলাম ।

🥗ব্রয়লার মুরগির মাংস ভুনা রেসিপি।।


👇প্রয়োজনীয় উপকরণ


20240730_110848~2.jpg20240730_110842~2.jpg

20240730_110832~2.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপাদানপরিমাণ
১) ব্রয়লার মুরগির মাংস১ কেজি ৫০০ গ্রাম ।
২) মসলাপরিমাণমতো।
৩) আদা বাটাপরিমাণমতো।
৪) অন্য অন্য মসলাপরিমাণমতো।
৫) কাঁচা মরিচপরিমাণমতো।
৬) পেঁয়াজপরিমাণমতো।
৭) লবনপরিমান মতো।
৮) সোয়াবিন তেলপরিমান মতো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ

20240730_110832~2.jpg

20240730_111104~2.jpg

প্রথমে আমি মুরগির মাংসগুলো সুন্দর করে ধোলাই করে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এবং একটা প্লেটে রেখে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

দ্বিতীয় ধাপ

20240730_111359~2.jpg20240730_111533~2.jpg

20240730_111611~2.jpg

তারপর চুলা মিডিয়াম আচেঁ রেখে একটা প্যানের ভিতরে হালকা একটু তেল নিয়ে নিলাম। তেলটা হালকা গরম হলে তার ভিতরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি হালকা লালচে হলে তার ভিতরে মসলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ

20240730_111621~2.jpg20240730_111716~2.jpg

20240730_111738~3.jpg

এবার চুলা মিডিয়াম আচেঁ রেখে প্যানের ভিতরে রাখা মসলা ভুনার মধ্যে ব্রয়লার মুরগির মাংস গুলো দিয়ে দিলাম। এবং ভালোভাবে নেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ

20240730_131847~2.jpg

20240730_134346~2.jpg

এবার বয়লার মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে তার ভিতরে আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে ১০ থেকে ১২ মিনিট জ্বাল করে নিলাম।
Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

শেষের-ধাপ👇

20240730_111738~2.jpg

20240730_152859~2.jpg

সর্বশেষ ধাপে এসে মাংসের ঝোল কিছুটা শুকিয়ে গেলে তার ভিতরে হালকা জিরার গুঁড়ো ছিটিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম আর এভাবেই ব্রয়লার মুরগির মাংস ভুনা রেসিপির শেষের ধাপে এসে পৌঁছালাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পরিবেশন👇

20240730_153117~2.jpg

20240730_153110~2.jpg

অনেকদিন পর ব্রয়লার মুরগির মাংস রান্নার রেসিপিটা করতে পেরে অনেক ভালো লাগছে। আমার আরো বেশি ভালো লাগছে যে রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। এখানে আরো একটি কথা যোগ করতে চাই যেটা হচ্ছে হঠাৎ মেহমান আগমনের ফলে মাংসের ভিতরে কয়েক টুকরা আলু কেটে দিয়েছিলাম। আমি আশা করি রেসিপির পোস্টটা দেখার পরে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ তাহলে এ পর্য্যন্ত্যই পরবর্তীতে যে কোন একটা পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। সে পর্য্যন্ত্য পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png


আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-3.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 2 years ago 

মাংসের মধ্যে আলু দিলে তো আমার কাছে বেশ ভালো লাগে। মাংসের আলুগুলো খুব সুস্বাদু হয়। আপনি ব্রয়লার মুরগির দারুন একটা রেসিপি শেয়ার করেছেন। রেসিপির কালার টা ভীষণ লোভনীয় লাগছে দেখতে। আর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া,দারুণ রান্না করেন তো আপনি।আসলে এভাবে মুরগি রান্না করলে খেতে যেমন ভালো লাগে তেমনি রুচির পরিবর্তন হয়। আমি চেষ্টা করি একেকবার একেকরূপে চিকেন রান্না করার জন্য।মেহমান এসেও তাহলে আপনার রান্না করা খাবার খেতে পেরেছে।

 2 years ago 

বাহ রেসিপি কালার দেখে তো ভীষণ ভালো লেগেছে। আমি একটা বিষয় খুব বেশি খেয়াল রাখি সেটা হচ্ছে যে রেসিপি কালার যাতে সুন্দর হয়। তাহলে সে রেসিপি খেতে খুবই ভালো লাগে। তাই আমার কাছে রেসিপির কালার টা ভীষণভাবে আকৃষ্ট করে। আপনি বেশ সুন্দরভাবে প্রতিটি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করলেন কিভাবে রান্না করলেন। নিশ্চয় খেতে খুবই সুস্বাদু হয়েছিল ভাইয়া? আপনার রেসিপির উপস্থাপনা কালার কম্বিনেশন সবগুলো অসাধারণ হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যদিও বয়লার মুরগি আমাদের বাসায় খাওয়া হয় না কিন্তু আমার কাছে মাঝেমধ্যে খেতে ভালোই লাগে। বিশেষ করে এইভাবে যদি ভুনা করা যায় তাহলে খেতে অনেক সুস্বাদু হয়। আপনার রেসিপি আগে মেরিনেট করে রাখার জন্য স্বাদ মনে হয় অনেক বেড়ে গিয়েছিল। দেখতে তো লোভনীয় লাগছে।

 2 years ago 

ব্রয়লার মুরগির ঝাল ঝাল রেসিপি দিয়ে রুটি খেতে আমার কাছে অসম্ভব দারুন লাগে।আমাদের বাসায় একমাত্র আমি এটা খায় বাকিরা পছন্দ করেন না ব্রয়লার।অনেক দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি বয়লার মুরগির মাংস রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কমিউনিটিতে এমন অনেকেই আছে যারা প্রতিনিয়ত অনেক মজাদার মজাদার রেসিপি রান্না করে আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছে। বয়লার মুরগির মাংস ভুনা এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মুরগির মাংস খেতে পছন্দ করে না এরকম মানুষ তো অনেক কম রয়েছে। আমি তো খুবই পছন্দ করি মুরগির মাংস খেতে। মুরগির মাংস এরকম ভাবে রান্না করা হলে একটু বেশি মজা লাগে। আপনি ব্রয়লার মুরগির মাংস মজাদার ভাবেই তৈরি করেছেন। নিশ্চয়ই এটা খেতে অনেক ভালো লেগেছিল। দুপুর বেলায় যদি এই মজাদার রেসিপিটা পেতাম, তাহলে তো অনেক মজা করেই খেয়ে নিতাম। এরকম একটা মজাদার রেসিপি দেখিয়ে লোভ লাগিয়ে দিয়ে ভালো করলেন না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65676.82
ETH 1927.88
USDT 1.00
SBD 0.38