"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫০ || যেমন খুশি তেমন সাজো || আমার মেয়ে সবজি বিক্রেতা

" আজ বৃহস্পতিবার - ১৩ই পৌষ - ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ শে ডিসেম্বর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

IMG_20231228_043635.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজ আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার মেয়েকে সবজি বিক্রেতা হিসেবে সাজিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে সাজাতে গিয়ে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। স্কুল জীবনে এমন কেউ নেই হয়তো এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। আবার যদিও বা কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, তবে খুব কাছ থেকেই এই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাগুলো অবলোকন করেছে। আমি যখন আমার মেয়েকে সবজি বিক্রেতা হিসেবে সাজিয়ে দিচ্ছিলাম, তখন আমার ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করছিল।

কেননা আমিও স্কুল জীবনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একজন মুক্তিযোদ্ধা সৈনিক হিসেবে সেজে পুরস্কার বিজয়ী হয়েছিলাম। আর সেই মুক্তিযোদ্ধা সৈনিক হয়েছিলাম, গায়ে প্রচুর কাদামাটি মাখিয়ে। আজ এত বছর পর যখন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম, তখন ছোটবেলার সেই দিনগুলোকে বড্ড মিস করছিলাম।আমাদের প্রিয় কমিউনিটিতে সব সময় নিত্য নতুন ও ইউনিক ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা আমরা খুব উপভোগ করি এবং সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি।

এবারও তার ব্যতিক্রম নয়, একদম ভিন্ন ধরনের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন দেখে মনের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। আর সবজি বিক্রেতারূপে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, মনের চাঞ্চলতা প্রকাশ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এজন্য আমাদের সকলের প্রিয় @rme দাদা, সেই সাথে আমাদের প্রিয় কমিউনিটির সকল এডমিন ও মডারেটর ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সব সময় এত সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

IMG_20231228_044406.jpg

IMG_20231228_044449.jpg

আপনারা অনেকে হয়তো জানেন, আমার মেয়ের পায়ে ফ্যাকচার হয়ে গিয়েছে। তাই সে কিছুটা অসুস্থ। তবে যখন তাকে যেমন খুশি তেমন সাজানোর প্রস্তুতি গ্রহণ করছিলাম। তখন সে ভীষণ খুশি হয়েছিল। কেননা একাধারে অসুস্থতার সময় কাটাতে তার বেশ কষ্টই হয়ে যাচ্ছিল। যাই হোক বেশ কয়েকটা দিন পর, আমার মেয়ের মুখে হাসি দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তবে হ্যাঁ আমার মেয়ে যখন সবজি বিক্রি করার জন্য বসেছিল, তখন তার পায়ে ভীষণ আঘাতও পাচ্ছিল। যাইহোক আমি উপরের ফটোগ্রাফিতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি, কি কি উপকরণগুলো আমি এই প্রতিযোগিতার আয়োজনে ব্যবহার করেছি।

IMG_20231228_044304.jpg

IMG_20231228_044211.jpg

IMG_20231228_044136.jpg

প্রথমে আমি আমার মেয়েকে শার্ট ও লুঙ্গি পরিয়ে দিয়েছি। তারপরে চুল গুলোকে বেঁধে মাথায় গামছা পরিয়ে দিয়েছি। যাতে করে আমার মেয়েকে একজন সবজি বিক্রেতার মতো দেখা যায়।

IMG_20231228_055936.jpg

IMG_20231228_044035.jpg

এরপর জল রং দিয়ে তুলির মাধ্যমে আমার মেয়ের মুখে মোচ আঁকিয়ে দিয়েছি। আর আমি যখন আমার মেয়ের মুখে মোচ আকিয়ে দিচ্ছিলাম, তখন সে যেন হেসেই দিশেহারা হয়ে যাচ্ছিল। ব্যাপারটি আমার কাছেও খুবই মজার লাগছিল।

IMG_20231228_043936.jpg

IMG_20231228_044750.jpg

আমি আমার মেয়ের মুখে চুল দিয়ে দাড়ি লাগিয়ে দিয়েছি। আর এই দাড়িগুলো একদম সত্যিকার চুলের। আর হ্যাঁ আমি এই চুলগুলো কিন্তু বিউটি পার্লার থেকে সংগ্রহ করেছি। মোচ ও দাড়ি লাগিয়ে দেয়ার পর আমার মেয়েকে একদম ভিন্ন রূপে দেখতে পাচ্ছিলাম। যা সত্যিই খুব মজার ছিল।

IMG_20231228_043851.jpg

IMG_20231228_043532.jpg

এরপর আমি আমার মেয়ের সবজির দোকানটি ভিন্ন ভিন্ন সবজি দিয়ে সাজিয়ে দিয়ে সেই দোকানে বসিয়ে দিয়েছিলাম। এবার একদম আমার মেয়েকে ঠিক সবজি বিক্রেতার মতোই মনে হচ্ছে হাহাহা। সেই সাথে মেয়ের দোকানের পাশে বসে নিজের একটি ছবিও তুলে নিয়েছি।

আমার প্রিয় বাংলা ব্লগবাসীর সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে আমার মেয়ের কিছু কথা। আর এই কথাগুলো শোনার জন্য দয়া করে নিচের ভিডিও লিংক টিতে ক্লিক করুন।



আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ সকাল সকাল সুন্দর একটি পোস্ট দেখতে পারলাম দেখছি। প্রথমে আপনাকে স্বাগত জানাই,সুন্দর এই পোষ্টের মধ্য দিয়ে কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে খুশি হলাম। বেশ দারুন হয়েছে আপনাদের ইচ্ছেমতো সাজাগোজা আর পরিবেশন।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার পোস্ট দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া, যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। চমৎকারভাবে আপনি আপনার মেয়েকে সবজি বিক্রেতার সাজিয়েছেন। বিভিন্ন ধরনের সবজি সামনে নিয়ে বসে থাকার কারণে দেখতে অরিজিনাল সবজি বিক্রেতা মনে হচ্ছে। এবারের প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ করা দেখে খুব ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনাদের দোয়ায় আমার মেয়ে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। তবে সে ভালোভাবে হাঁটতে পারে না। আর এই অবস্থায় আমার মেয়ে আমাকে সহযোগিতা করেছে বলেই, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। যাইহোক আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই আপনার মেয়ের সুস্থতা কামনা করছি ভাই। যেহেতু সে অসুস্থতার দিন কাটাচ্ছে, তাই এইভাবে সাজতে পেরে অনেক খুশি হয়েছিল বুঝতেই পারছি। আপনি অনেক সুন্দর করে আপনার মেয়েকে সবজি বিক্রেতা সাজিয়েছেন, যেটা দেখে আরো বেশি ভালো লেগেছে। আপনার মেয়েকে দেখতে কিন্তু আসলেই সবজি বিক্রেতার মত লাগতেছে। সব মিলিয়ে আপনার অংশগ্রহণটা অসম্ভব ভালো লেগেছে।

 3 years ago 

ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমিও চেষ্টা করেছি আমার মেয়েকে যেন দেখতে সবজিওয়ালার মতোই মনে হয়। আমার মেয়ে অসুস্থ অবস্থাতে খুব সুন্দর ভাবে আমাকে সহযোগিতা করেছে যা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর আপনার মেয়ের অসুস্থতার কথা যদিও আগে শুনিনি, তবে আজকে শুনতে পেরে সত্যি অনেক খারাপ লেগেছে। দোয়া করি যেন আপনার মেয়ে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে ওঠে। আপনার মেয়েকে সবজি বিক্রেতা রূপে দেখতে খুবই মিষ্টি লাগতেছে। শার্ট, লুঙ্গি, গামছা পড়ানোর পর এমনিতেই দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর মোচ এবং দাড়ি লাগানোর পর তা পুরোপুরি সবজি বিক্রেতাই লাগতেছে। আর একটা কথা কোন সবজি কোন দামে বিক্রি করতেছে এটাই তো বললেন না। তবে যাই হোক আমার কাছে কিন্তু তার এই সাজ অনেক বেশি সুন্দর লেগেছে।

 3 years ago 

আপু আপনাদের দোয়ায় আমার মেয়ে আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে। আর এই অসুস্থ অবস্থায় আমার মেয়ে সবজি বিক্রেতা হিসেবে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সহযোগিতা করেছে বলে সত্যিই আমি ভীষণ খুশি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। আপনার মেয়েকে বেশ দারুন লাগছে সবজি বিক্রেতার সাজে। সবজিগুলো এত সুন্দর ভাবে সাজিয়েছেন ঠিক দেখতে সবজিবিক্রেতার মতোই লাগছে। বেশ দারুণভাবে সাজিয়েছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, সবজী বিক্রেতা রূপে আমার মেয়েকে দেখতে খুবই ভালো লাগছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুস্থতা কামনা করছি মামানির।মামানিকে কিন্তুু সবজি বিক্রেতা বেশ ভালোই মানিয়েছে কারণ আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সবজি বিক্রেতা হিসেবে ।প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি আমি আপ্রাণ চেষ্টা করে গেছি, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আমার মেয়েকে দেখতে যেন ঠিক সবজিওয়ালার মতোই মনে হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সবজি বিক্রেতা চাচার আবার দাড়িও আছে,হা হা হা। ভাইয়া আপনার আইডিয়াটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। আমার কিছু শসা আর পেঁয়াজ রসুন লাগতো। আপনি আমার পরিচিত মানুষ কিছুটা দাম কম রাখবেন,হা হা হা। ধন্যবাদ।

 3 years ago 

ভাই সবজি বিক্রেতার দাড়িও আছে। আর এই দাড়ি একদম সত্যিকারের চুল দিয়ে তৈরি করে দিয়েছিলাম। আর হ্যাঁ ভাই আমি যেহেতু আপনার পরিচিত মানুষ তাই অবশ্যই আপনার কাছ থেকে সবজির দাম অনেকটাই কম রেখে দিতাম হাহাহা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38