আমার বাবা শ্রেষ্ঠ বাবা

" আজ সোমবার - ২২শে মাঘ - ১৪৩০ বঙ্গাব্দ, ০৫ই জানুয়ারি - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-02-05_23-40-07-784.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে আমার বাবাকে নিয়ে, যে কিনা আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে। এজন্য আমি আমার বাবার কাছে চির কৃতজ্ঞ। বাবা নামের এই বটগাছ যাদের মাথার উপরে রয়েছে, তারাই শুধু এই বট গাছের ছায়া উপলব্ধি করতে পারে। আর যাদের ঘরে বাবা নেই তাদের মত অসহায় মানুষ বোধহয় আর কেউ নেই।

আমার বাবা বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন থেকে অসুস্থ। তার অসুস্থতা দেখে মনের ভিতরে সব সময় অশান্তি বিরাজ করছে। আর এজন্য আমি বেশ কিছুদিন থেকে ভালোমতো কাজ করতে পারছি না। আমার বাবা আমাদের পরিবারের একমাত্র নির্ভরতার জায়গা ছিল। যে কিনা সব সময় আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে এসেছিল। অথচ আজ আমার বাবা অসুস্থতার কারণে শয্যাশায়ী হয়ে গেছে। আর এ কথা ভাবতেও ভীষণ কষ্ট পাচ্ছি।

বাবাকে নিয়ে খুব সুন্দর একটি ইসলামিক গজল রয়েছে আর সেই গজলটি হচ্ছে

বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ

সত্যিই তাই, বাবার জন্য আমাদের দিনগুলো খুব ভালো কেটেছে, ভালো রাখার ব্যবস্থা করেছে, তার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে গেছে আমাদের ভবিষ্যৎ গড়তে। আর এজন্যই তো বাবার ঋণ কখনো শোধ হবার নয়। শুধু আমার বাবা নয় বরং প্রতিটি বাবাই তার সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। যতক্ষণ পর্যন্ত বাবার হুশ জ্ঞান থাকে, যতক্ষণ পর্যন্ত বাবার গায়ে শেষ রক্তবিন্দু থাকে ততক্ষণ পর্যন্ত বাবারা শুধু চিন্তা করে কিসে তার সন্তানেরা ভালো থাকবে।

আর আমার বাবাও সেরকমই একজন বাবা। যে কিনা নিজের সাধ্যমত চেষ্টা করেছে আমাদেরকে ভালো রাখবার জন্য। তাই আমি আমার বাবার প্রতি সত্যিই চির কৃতজ্ঞ। আমি জানিনা সকলের বাবা তার সন্তানের কাছে শ্রেষ্ঠ হয় কিনা, তবে আমার বাবা আমার কাছে সর্বশ্রেষ্ঠ বাবা। আজ আমার বাবা ভীষণ অসুস্থ, তার এমন অসুস্থতা দেখে আমার যেন কিছুই ভালো লাগেনা।

সেই ছোটবেলা থেকে দেখে এসেছি আমার বাবা খুবই সৎ ও ন্যায় নীতিপরায়ণ একজন মানুষ ছিলেন। তিনি রংপুর ও কুড়িগ্রাম জেলা জজ কোর্টে একজন ২য় শ্রেণীর সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত ছিলেন। তার সততার কারণে তিনি একটানা ১৯ বছর পেশকার পদে নিযুক্ত ছিলেন। অথচ অন্য কোন ব্যক্তি এই পদে চাকরি করতে আসলে দুই থেকে তিন বছরের মধ্যেই বাড়ি ,গাড়ি ও অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করেন। আর সেখানে আমার বাবা একটানা ১৯ বছর একই পদে নিযুক্ত ছিলেন, আর এই ১৯ বছরে তিনি কখনো অবৈধভাবে ১৯টি টাকাও উপার্জন করেননি।যা মনে করলে আমাদের কাছে খুবই গর্বের মনে হয়।

যাই হোক আমার বাবা বর্তমানে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যার কারণে সে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাকে ধরে তুলতে হয়, তাকে ধরে কমোডে বসিয়ে দিতে হয়, আবার তাকে বিছানায় ধরে শুয়ে দিতে হয়। বর্তমানে আমার বাবার পেছনে অনেকটা সময় দিতে হচ্ছে। একটা সময় ছিল যখন আমার বাবা আমাদেরকে সময় দিত, আমাদের কাজকর্মগুলো করে দিত। আর এখন আমরাই বরং আমার বাবার সকল কাজকর্ম করে দেয়ার চেষ্টা করছি। বৃদ্ধ বয়সটাই বোধহয় এরকম একটা সময় আসলে একদম শিশু হয়ে যেতে হয়।

আমি আমার সাধ্যমত চেষ্টা করছি আমার বাবার পাশে থাকার জন্য, আমার বাবার সেবা করার জন্য। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ সবল থাকেন। এবং আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকেন। আমার বাবার কাছে আমাদের আর চাইবার কিছুই নেই, শুধু চাই মহান আল্লাহতায়ালা যেন আমার বাবাকে নেক হায়াত দান করেন, এবং আমাদের মাঝে হাসিখুশি ভাবে বেঁচে থাকেন।



আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রথমেই আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল 🤲🤲🤲
আল্লাহ পাক তাকে সুস্থ করে তুলুন এই কামনা করছি। শুধু আপনার বাবা নয়, আমি আমার বাবাকেও দেখেছি আমাদের জন্য ভীষণ কষ্ট আর পরিশ্রম করেছেন। তার চিন্তা চেতনায় একমাত্র আমরাই ছিলাম এবং আছি। আল্লাহর কাছে শুকরিয়া আমার বাবা এখনো সুস্থ রয়েছেন। যার বাবা নেই সেই জানে পৃথিবীটা কত কঠিন।
ধন্যবাদ ভাই বাবকে নিয়ে আপনার চমৎকার পোস্টটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনার বাবা সুস্থ সবল আছেন জেনে আমার কাছেও ভীষণ ভালো লাগলো। তিনি যেন সবসময় সুস্থ থাকেন এই প্রত্যাশা করছি।

 2 years ago 

উপরওয়ালা এমন সৎ মানুষের সাথে খারাপ কিছু করবেন না ভাই। আপনার চাওয়া যেন পাওয়ায় পরিণত হয়, এই দোয়া। আংকেল এর দীর্ঘ সুস্থ জীবনকাল হোক। আর আপনিও আংকেলকে যথেষ্ট কোয়ালিটি টাইম দিয়েন। আংকেল এর সততার কথা শুনে আমারো যেন বেশ গর্ব হচ্ছে! অনেক অনেক দোয়া। পৃথিবীর সকল বাবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, খুশীতে বাঁচুক।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি আমিও আপনার মত প্রত্যাশা করছি পৃথিবীর সকল বাবাই যেন ভাল থাকেন, সুস্থ থাকেন। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার বাবার মত সৎ লোক যদি প্রতিটা সরকারি অফিসে থাকতো তাহলে হয়তো দেশটা আরো উন্নত হতো। যাই হোক তিনি যেহেতু অসুস্থ আছেন সৃষ্টিকর্তার কাছে দোয়া রাখবো যেন দ্রুত সুস্থ হয়ে যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই, আপনার দোয়ায় আমার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমিও এই প্রত্যাশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমে আপনার বাবার জন্য অনেক দোয়া রইলো সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে তোলেন।
আমি দেখেছি প্রতিটি বাবাই তার সন্তানদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। কিভাবে তার সন্তানটি সুখে থাকবে কি করলে সে জীবনে প্রতিষ্ঠিত হবে, ভালো থাকবে, বাবাদের চিন্তা ভাবনা এগুলোই।যার বাবা নেই সেই বুঝতে
পারে বাবা কি ছিল । ধন্যবাদ ভাই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, বাবাদের চিন্তাভাবনা থাকে সবসময় কিসে তার সন্তানের ভালো হবে। আমার বাবাও সেরকমই একজন বাবা ছিল। আপু আপনার দোয়ায় আমার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আমিও এই প্রত্যাশা করছি।

 2 years ago 

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনি পোস্ট লিখেছেন ভাই। আসলে বাবা তো বাবাই হয়। বাবার জায়গা কেউ নিতে পারে না। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার বাবা একজন সৎ মানুষ। আর আপনার বিষয়টা নিয়ে অনেক গর্ব বোধ করেন। গর্ব বোধ করার মতই একটি বিষয় ভাই। আপনার বাবার জন্য দোয়া করি ভাই তিনি যেন হয় দীর্ঘজীবী হয়।

 2 years ago 

হ্যাঁ ভাই, আমার বাবার সততার কারণে আমরা সত্যিই গর্ববোধ করি। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সু স্বাগতম ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই প্রতিটি বাবা নিজের সন্তানদের মাথার উপর ছায়ার মতো থাকেন। যার বাবা নেই একমাত্র সে ই বুঝে বাবা না থাকার কষ্ট। আপনার বাবা এতোটা সৎ ছিলেন, জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ভাই। বৃদ্ধ বয়সে প্রতিটি মা বাবার খেয়াল রাখা উচিত সন্তানদের। আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল। যাতে করে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আমি যথাসাধ্য চেষ্টা করি আমার বাবার সেবা-যত্ন করার জন্য। আর হ্যাঁ ভাই, আমার বাবা খুবই সৎ ও সহজ সরল একজন মানুষ ছিল। যার কারণে আমরা তাকে নিয়ে খুবই গর্ববোধ করি। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39