সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

" আজ বুধবার - ২৪শে মাঘ - ১৪৩০ বঙ্গাব্দ, ০৭ই জানুয়ারি - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-02-07_01-33-41-425.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে ফুলের ফটোগ্রাফি পোস্ট। ফুল ভালোবাসে না অথবা ফুল পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেননা ফুলের সৌন্দর্য এতটাই মনমুগ্ধকর যা দেখা মাত্রই ভালো লেগে যায়। হোক সেই ফুল ছোট কিংবা বড় তাতে কোন কিছুই যায় আসে না। ফুলতো ফুলই যার সৌন্দর্য অপরিসীম। আর এই অপরূপ সৌন্দর্যের ফুলের সমারোহ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

এখন তো শীতকাল তাই চারিদিকে প্রচুর ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। বিশেষ করে যখন শীতের সকালে স্নিগ্ধ রোদ ফুলের উপরে পড়ে যায় তখন সেই ঝলমলে রোদে ফুলের সৌন্দর্য অপরূপ মনে হয়। আর তাইতো আমি যেদিন এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছি, সেদিন শীতের মিষ্টি রোদে ফুলগুলোকে দেখে ভীষণ ভালো লেগেছিল। আর তাই ভালোলাগা ফুলের ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

ভিন্ন ভিন্ন রঙের ফুল তাই ভিন্ন ভিন্ন রকম সৌন্দর্য। আর এই সৌন্দর্য দেখে আমরা সব সময় বিমোহিত হয়ে যাই। সেদিনও আমি এই ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যাইহোক বন্ধুরা, আমি সেই অপরূপ সৌন্দর্যের ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার মোবাইল ফোনে ক্যাপচার করা সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : 1️⃣ "

IMG_20240207_012453.jpg

১। এই ফুলটির নাম ক্যালেন্ডুলা। টকটকে হলুদ রংয়ের সুন্দর এই ফুলটি দেখামাত্রই চোখের দৃষ্টি কেড়ে নেয়। আমার কাছে তো এই ফুলটি দেখামাত্রই ভালো লেগেছিল। রোদের আলোয় ফুলটিকে খুবই ঝলমলে মনে হচ্ছিল। তাই দেখতে খুবই ভালো লেগেছিল।

" ফটোগ্রাফি : 2️⃣ "

IMG_20240207_012431.jpg

২। এই ফুলটির নাম হলুদ গাঁদা ফুল। আর হলুদ গাঁদা ফুলটিও দেখতে কিন্তু ভারী সুন্দর। ইদানিং বিয়ে বাড়ির অনুষ্ঠানে গায়ে হলুদে গাঁদা ফুলের ব্যবহার বেশি দেখা যায়। আবার গাঁদা ফুলের মালার ব্যবহারও খুব বেশি চোখে পড়ে যায়। যাই হোক সেদিন গাঁদা ফুলের এই সুন্দর ফটোগ্রাফি করে রেখেছি আমার মোবাইল ফোনে।

" ফটোগ্রাফি : 3️⃣ "

IMG_20240207_012606.jpg

৩। এই ফুলটির নাম খয়েরি রংয়ের গাঁদা ফুল। সব সময় হলুদ রঙের গাঁদা ফুল গুলোই চোখে পড়ে। খুব বেশি একটা খয়েরি রঙের গাঁদা ফুল গুলো দেখতে পাওয়া যায় না। নার্সারি কিংবা অফিস আদালতেই এই খয়েরি রঙের ফুলটি চোখে পড়ে যায়। যাইহোক এই খয়েরি রঙের গাঁদা ফুলটিও দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল।

" ফটোগ্রাফি : 4️⃣ "

IMG_20240207_012634.jpg

৪। এই ফুলটির নাম জিনিয়া ফুল। পাতাবিহীন একটি ছোট্ট গাছে ভিন্ন দুটি রঙের জিনিয়া ফুল খুব সুন্দর করে ফুটে রয়েছে, যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর তাই ভালো লাগা ফুলের ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ফটোগ্রাফি : 5️⃣ "

IMG_20240207_012717.jpg

৫। এই ফুলটির নাম আমার জানা নেই। তবে গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম ফুলটির নাম ট্যাগেটস। তবে আমাদের এদিকে আঞ্চলিক ভেদে ফুলটির নাম ভিন্ন হতে পারে। যাই হোক নামে কি যায় আসে, কেননা ফুলের সৌন্দর্য নিয়ে কথা। আর সৌন্দর্যের দিক থেকে হলুদ রঙের ছোট্ট এই ফুলটি ভীষণ সুন্দর।

" ফটোগ্রাফি : 6️⃣ "

IMG_20240207_012756.jpg

৬। এই ফুলটির নামও জিনিয়া ফুল। তবে এই জিনিয়া ফুলটি হচ্ছে মিষ্টি রংয়ের। জিনিয়া ফুল বিভিন্ন রংবেরঙের হয়ে থাকে। আমার কাছে তো মিষ্টি রঙের এই জিনিয়া ফুলটি খুবই ভালো লেগেছিল। তাই ভালোলাগা ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।



Photographer@mahbubul.lemon
Devicerealme 9i
LocationKurigram


আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-05_20-41-43-208.png

Sort:  
 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে ভাইয়া গাঁদাফুলের তুলনা হয় না। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। প্রতিটি ফুলের পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু ,আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

মিতা সকাল বেলায় সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে তো ভীষণ ভালো লাগলো। ক্যালেন্ডুলার ফুল গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ মিতা, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সকাল সকাল খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপভোগ করলাম।
বিশেষ করে ক্যালেন্ডুলা এবং খয়রি গাধা ফুল সব থেকে বেশি ভালো লাগলো।
ফটোগ্রাফি গুলো সম্পর্কে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago (edited)

এত সকালে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট দেখে লোভ সামলাতে পারলাম না। তাই আপনার পোস্টির ভিতরে প্রবেশ করলাম।খুব সুন্দর একটি কথা বলেছেন ভাইয়া ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।আর তার মধ্যে আমি একজন। আর ফুল গুলো দেখতে এতটাই মনমুগ্ধকর যা দেখা মাত্রই কাছে চলে যেতে ইচ্ছে করে এবং তার সাথে ফুলটিকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।হোক সেটা যে কোন ফুল। ক্যালেন্ডুলা, জিনিয়া, ও খয়েরি গাধা আর তার সাথে অপূর্ব আরো কিছু ফুলে ফটোগ্রাফিটি খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মন্তব্য পরে রিপ্লাই করার জন্য আপনাকও ধন্যবাদ জানাচ্ছি ভাইয়। ভালো থাকবেন।

 2 years ago 

সকাল সকাল দারুন কিছু ফুলের সৌন্দর্য উপভোগ করলাম। আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ক্যালেন্ডুলা দেখতে অসাধারন লাগছে। খয়েরি রংয়ের গাঁদা ফুল এবং জিনিয়া ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল। সবগুলো ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফির সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন আপনি। হলুদ রঙ্গের গাঁদা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আপনি ক্যাপচার করেছেন দেখতে ভীষণ সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38