মেয়ের বন্ধু খাতার উপরে রঙিন কাগজ দিয়ে শাপলা ফুলের সুন্দর ডিজাইন।

" আজ রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে ২০২৪ খ্রিষ্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-05-11_07-31-51-174.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ডাই পোষ্ট নিয়ে। আর আজ আমি আমার মেয়ের বন্ধু খাতায় সুন্দর করে শাপলা ফুলের ডিজাইন তৈরি করেছি, সেই ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। গত দুদিন আগে সন্ধ্যেবেলায় আমি আমার মেয়েকে বলেছিলাম, এক কাপ চা তৈরি করে খাওয়াতে। কারন আমার মেয়ের তৈরি করা চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি সারাদিন এত পরিমান চা খাই, তাই সবাই আমার চা তৈরি করতে করতে বিরক্ত হয়ে যায়। এজন্য সব সময় আমার অর্ধাঙ্গিনীকে দিয়ে চা তৈরি না করে, বরং মাঝে মাঝে মেয়ের তৈরি করা চা খেয়ে থাকি। এমনও হয় মাঝে মাঝে আমাকে নিজের চা নিজেকে তৈরি করে খেতে হয়।

যাইহোক সেদিন সন্ধ্যেবেলায় মেয়ে যখন আমার জন্য চা তৈরি করছিল, তখন হঠাৎ করে মেয়ের হাতে গরম চায়ের ছেঁকা লেগে গিয়েছিল। যার কারনে মেয়ের হাতের কিছুটা অংশ লালচে হয়ে গিয়েছিল। আর তার জন্য মেয়ে আমার সাথে খুব অভিমান করেছিল। কারণ পরের দিন স্কুলে তার বন্ধু খাতায় ডিজাইন তৈরি করে দেখাতে হবে। কিন্তু হাতে ছ্যাকা খাওয়ার কারণে সে ভালোভাবে কাজ করতে পারছিল না। তাই মেয়ের দাবী তার বন্ধু খাতায় আমাকে ডিজাইন করে দিতে হবে। তাই আমিও বাধ্য হয়ে মেয়ের বন্ধু খাতায় রঙিন কাগজ দিয়ে সুন্দর শাপলা ফুলের ডিজাইন তৈরি করেছিলাম।

আর আমি যখন ডিজাইন তৈরি করেছিলাম, তখন আমার মেয়ে তার বন্ধু খাতা দেখে ভীষণ খুশি হয়েছিল। তো বন্ধুরা আমি কিভাবে আমার মেয়ের বন্ধু খাতায় রঙিন কাগজ দিয়ে শাপলা ফুলের ডিজাইন তৈরি করেছিলাম, তার প্রতিটি ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি রঙিন কাগজ দিয়ে শাপলা ফুলের ডিজাইনে সুন্দর বন্ধু খাতাটি দেখে আসি।

ATHztMY7eTanRk3GJbMbfpEPnea9KpDmrYUhzyr7W8bqmv6e6cYjETqSa2mePT1X1Yh6ubiEt3BzCaoyHYYY3AEPNz3M47UtLxdSejcfiUBWEjztgYPABmy6jx9riKy2V5jq9DzgAWzdjcNpWy2zkscAPjyCETF6YraE5MpU6ZdFnu55a2aKr771fm7kG69YNhvfBidz8FPb2xwUgcz2K1p2.png

Picsart_24-05-11_08-19-46-201.jpg

ক্রমিক নংউপকরণ
রঙ্গিন কাগজ
সাদা কাগজ
আঠা
স্কেল
পেন্সিল
মার্কার পেন
কাঁচি
এন্টি কাটার
গ্লু গান

Picsart_24-05-11_07-52-23-938.png

" ধাপ : ১ "

IMG-20240511-WA0000.jpg

IMG-20240511-WA0001.jpg

১।
প্রথমে ৮×৮ সেন্টিমিটার সাদা রঙের কাগজ স্কেলের সাহায্যে মেপে কাচি দিয়ে কেটে নিতে হবে। তারপর চিত্রের মত করে ভাঁজ দিয়ে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG-20240511-WA0002.jpg

IMG-20240511-WA0003.jpg

২।
এবার আরো একটি ভাঁজ দিয়ে, ফুলের আকৃতি দেয়ার জন্য কাঁচির সাহায্যে কেটে নিতে হবে কেটে নিতে হবে।

" ধাপ : ৩ "

IMG-20240511-WA0005.jpg

IMG-20240511-WA0004.jpg

৩।
এবার ফুলের আকৃতি করে কেটে নেয়ার পর, ফুলটি মেলে ধরে কাচির সাহায্যে ফুলের পাপড়ি গুলোর মাঝ বরাবর হালকা ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে তিনটি ফুলের আকৃতি তৈরি করে নিতে হবে।

" ধাপ : ৪ "

IMG-20240511-WA0007.jpg

IMG-20240511-WA0006.jpg

৪।
এবার ফুলের মাঝের একটি পাপড়ি কেটে দিয়ে, আঠার সাহায্যে ভালোভাবে জুড়িয়ে নিতে হবে। এভাবে তিনটি ফুলই তৈরি করে নিতে হবে।

" ধাপ : ৫ "

IMG-20240511-WA0008.jpg

IMG-20240511-WA0010.jpg

৫।
এবার তৈরি করা ফুলের নকশা গুলো একেক করে তিনটি নকশা একত্র করে পুরো একটি ফুল তৈরি করে নিতে হবে। সেই সাথে ৮×১২cm একটি হলুদ রঙের কাগজ নিতে হবে।

" ধাপ : ৬ "

IMG-20240511-WA0009.jpg

IMG-20240511-WA0012.jpg

৬।
এবার হলুদ রঙের কাগজটি কাঁচির সাহায্যে চিকন চিকন করে কেটে নিতে হবে, যা ফুলের মাঝের পাপড়ির রুপ দিবে।

" ধাপ : ৭ "

IMG-20240511-WA0013.jpg

IMG-20240511-WA0014.jpg

৭।
এবার কেটে রাখা সাদা ফুলের মাঝখানে হলুদ কাগজের পাপড়ি গ্লু গানের সাহায্যে জুড়ে দিতে হবে। এভাবে তিনটি শাপলা ফুল তৈরি করে নিতে হবে।

" ধাপ : ৮ "

IMG-20240511-WA0018.jpg

IMG-20240511-WA0019.jpg

৮।
এবার শাপলা ফুলের কলি তৈরি করার জন্য, সাদা কাগজ দিয়ে ছোট তিনটি পাপড়ি কেটে নিতে হবে। সেই সাথে শাপলা ফুলের কলির নিচের পাপড়ি সবুজ রঙের কাগজ কেটে তৈরি করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৯ "

IMG-20240511-WA0020.jpg

IMG-20240511-WA0016.jpg

৯।
এবার সাদা রংয়ের কাগজের পাপড়ি তিনটি আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। তারপর পাপড়ির নিচের অংশে সবুজ রঙের কেটে রাখা কাগজ আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। সেই সাথে ৪×১২ cm কাগজ পেঁচিয়ে স্টিক তৈরি করে, সবুজ রঙের মার্কার পেন দিয়ে স্টিকটি রাঙিয়ে নিতে হবে।

" ধাপ : ১০ "

IMG-20240511-WA0017.jpg

IMG-20240511-WA0022.jpg

১০।
এবার ৬×৫ cm সবুজ রঙের কাগজ কেটে শাপলা পাতার মতো করে কেটে নিতে হবে। সেই সাথে সবুজ রঙের মার্কার পেন দিয়ে পাতার গায়ে একে নিতে হবে।

" ধাপ : ১১ "

IMG-20240511-WA0023.jpg

IMG-20240511-WA0024.jpg

১১।
এবার বন্ধু খাতা নিতে হবে, আর সেই বন্ধু খাতায় তৈরি করা কাগজের শাপলা ফুল গুলো গ্লু গানের সাহায্যে বসিয়ে দিতে হবে।

" শেষ-ধাপ "

IMG-20240511-WA0027.jpg

IMG-20240511-WA0025.jpg

IMG-20240511-WA0026.jpg

শেষ-ধাপ :
এবার বন্ধু খাতায় শাপলা ফুল গুলো বসিয়ে দেয়ার পর, কেটে রাখা শাপলা পাতা গুলো এক এক করে বন্ধু খাতায় গ্লু গানের সাহায্যে জুড়ে দিতে হবে। এরপর কেটে রাখা শাপলাকলি ও স্টিক গুলো শাপলা ফুলের সাথে জুড়ে দিতে হবে। যা দেখতে শাপলা ফুলের ডাটার মতো মনে হবে। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল, বন্ধু খাতার উপরে শাপলা ফুলের সুন্দর ডিজাইন।



আশা করি আমার diy-পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuopApeNGGvubdGTu9jv8NVFSHjE5pH93hh3QtJKuSHoQsWRb32TboxLPtH7VJn...5jUxzRuKXEnZpbT3v4umV4YbmHsMf4LhhYJmAUbr4csh1wWLF5U7jnMeWY77NNiXrLmx2NY2fjp9BNmmS2751hP79JspMi9ju8xeNcAVmvRnFWbyU6ZKkHRPF4.png

Sort:  
 2 years ago 

মেয়ে আপনার সাথে কথা বলেছে এটা আপনার জন্য যথেষ্ট। কারণ আপনার চায়ের জন্যই কিন্তু মেয়ের হাতের এই অবস্থা হয়েছে। যাইহোক মেয়ের আবদার আপনি পূরণ করেছেন তার জন্য আপনাকে হয়তো বা ক্ষমা করেছে। তবে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ডিজাইনটি তৈরি করেছেন। যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তৈরি করার ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, মেয়ে যে আমার সাথে কথা বলেছে এটাই আমার পরম পাওয়া। কেননা হাতে ছ্যাকা খেয়ে খুব অভিমান করেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

জেনারেল চ্যাটের মাধ্যমে মেয়ের হাতে চা বানাতে গিয়ে ছ্যাকা খাওয়ার গল্প শুনেছি।আজ আবারও জানতে পেলাম।মেয়ের বন্ধু খাতায় চমৎকার সুন্দর করে শাপলা ফুলের সুন্দর ডিজাইন করেছেন ভাইয়া। ভীষণ সুন্দর হয়েছে ফুল গুলো।ধাপে ধাপে তৈরি পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি, আমার তৈরি করা শাপলা ফুলের ডিজাইনে সুন্দর বন্ধু খাতা দেখে সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

কাগজ দিয়ে শাপলা ফুলের সুন্দর ডিজাইন অসাধারণ হয়েছে, দেখে খুবই ভালো লাগলো। ফুলের ডিজাইনটি সত্যিই মুগ্ধ করেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ! তাহলে তো বেশ ভালো হল যেহেতু মেয়ে চা তৈরি করার সময় হাতে ছ্যাকা লেগে গেল। সেই সুবাদে মেয়ে তো খুব সুন্দর একটি ফুল পেয়ে গেল বাবার হাতের তৈরি। বন্ধু খাতায় আপনি খুব সুন্দর করে রঙিন কাগজের শাপলা ফুল তৈরি করে নিলেন। এম সুন্দর ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে মেয়েকে এভাবে সুন্দর ফুল তৈরি করে সহযোগিতা করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু, আমার মেয়ে বন্ধু খাতার সুন্দর ডিজাইন দেখে খুবই খুশি হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাবাকে চা খাওয়াতে গিয়ে দেখছি মেয়েটা ভীষণ বিপদে পড়ে গেছে। হাতে আঘাত পেয়েছে জেনে সত্যিই খারাপ লাগলো ভাইয়া। যাই হোক আপনিও মেয়ের অভিমান ভাঙানোর জন্য তার বন্ধু খাতায় সুন্দরভাবে ডিজাইন করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

আপু ঠিকই বলেছেন, আমাকে চা খাওয়াতে গিয়ে মেয়েটা এমন বিপদে পড়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ, খাতার ওপর শাপলা ফুলগুলো দারুন মানিয়েছে ভাইয়া। মনে হচ্ছে নীল রঙের পানির মধ্যে সাদা শাপলা ফুল গুলো ভেসে বেড়াচ্ছে। শাপলা ফুল ও পাতা তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর শাপলা ফুলের ডিজাইন তৈরি করেছেন। খাতার উপরে ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার পোস্টের মধ্যে জানতে পারলাম আপনি অনেক চা খেতে পছন্দ করেন। আপনার কথার মাধ্যমে বুঝতে পারলাম আপনি ভালো মাপের একজন চা খোর।😄ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি যে চা খোর তা জেনে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সু স্বাগতম ভাই দোয়া করি ভাবি যেনো বেশি বেশি করে চা বানিয়ে আপনাকে খাওয়ায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38