সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

" আজ শনিবার - ২০শে জ্যৈষ্ঠ - ১৪৩০ বঙ্গাব্দ, ০৩,জুন - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-06-02_21-45-20-241.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে ফুলের ফটোগ্রাফি পোস্ট। আমি প্রতি সপ্তাহে একটি করে ফুলের ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করে আসছি। কেননা বাইরে গেলেই বিভিন্ন ধরনের ফুলগুলো খুব সহজেই চোখে পড়ে যায়, আর তখনই আমিও ফটোগ্রাফি করে রাখি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এইতো দুদিন আগে পাওয়ার গ্রিড অফিসে একজনের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম।

আর সেখানে গিয়ে খুব সুন্দর একটি বাগান দেখতে পাই। সেই বাগানে অসংখ্য ফুলের গাছে অগণিত ফুল ফুটে রয়েছে। সেই ফুল গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সেই বাগানে ফুল গাছ ও ফুলের পরিচর্যা করার জন্য একজন মালিও রয়েছে। যার কারণে ফুল গাছগুলো খুবই সতেজ ও ফুলগুলো একদম তরতাজা মনে হচ্ছিল। কেননা বাগানের মালি প্রতিদিন সকাল বিকাল এই ফুল গাছগুলোতে পানি দেয়। আসলে ফুল গাছের পরিচর্যা না করলে আশানুরূপ ফুল পাওয়া যায় না।

আমরা অনেকে হয়তো আছি খুব শখ করে বাড়িতে ফুলের বাগান তৈরি করি ঠিকই, কিন্তু পরিচর্যার অভাবে সেই ফুল গাছ থেকে হয়তো তেমন ফুল ফোটে না। আবার গাছগুলো দেখতেও অনেক সময় মলিন মলিন মনে হয়। তাই আমার মনে হয় যদি আমরা কখনো ফুলের বাগান তৈরি করি, তাহলে অবশ্যই সময় করে হলেও সেই ফুলের বাগানের যত্ন নেয়া ও পরিচর্যা করা উচিত। যাক আমি আর সেসব বিষয়ে কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। তাই চলুন দেরি না করে, আমার মোবাইল ফোনে ধারণকৃত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG_20230602_213953.jpg

১।
এই ফুলটির নাম ডায়ানথাস চিনেনসিস ফুল। আর এই ডায়ান্থাস ফুলটির রং হচ্ছে গারো মেজেন্ডা। একদম গারো মেজেন্ডা রঙের ডায়ান্থাস ফুল গুলো দেখে সত্যিই খুব ভালো লেগেছিল। এখনকার সময় বাগানে বেশিরভাগ মানুষই ডায়ান্থাস ফুলের চাষ করে। কেননা একটি ডায়ান্থাস ফুলের গাছে অসংখ্য ফুল ফোটে যার কারনে দেখতে অনেক ভালো লাগে। আর তাই ভালো লাগা ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

" ফটোগ্রাফি : ২ "

IMG_20230602_213754.jpg

২।
এই ফুলটির নামও ডায়ানথাস চিনেনসিস ফুল। তবে এই ফুলটি দেখতে হালকা গোলাপি রঙের। হালকা গোলাপী রঙের চারিপাশে সাদা সাদা শেড দেয়া যার কারণে ডায়ান্থাস ফুলগুলো দেখামাত্রই ভালো লেগে গিয়েছিল। ডায়ান্থাস ফুলের বিভিন্ন রং হয়। আর এই হালকা গোলাপি রঙ্গের ফুলও অন্যতম। সবুজ পাতার উপরে যখন ছোট ছোট ডায়ান্থাস ফুলগুলো ফুটে রয়েছে, তা দেখতে কতটা সুন্দর লাগছে, সেটা আপনারা অবশ্যই ফটোগ্রাফি দেখে বুঝতে পারছেন।

" ফটোগ্রাফি : ৩ "

IMG_20230602_213430.jpg

৩।
এই ফুলটি হচ্ছে গোলাপ ফুল। আর গোলাপ ফুল চিনে না হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। একটি গাছে দুটি রঙের গোলাপ ফুল ফুটতে দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। তাই কাছে গিয়ে ফুল ও ফুল গাছ ভালোভাবে পর্যবেক্ষণ করেছিলাম। তখন আমাকে বাগানের মালি জানায়, এই গোলাপ ফুলের গাছে অন্য আরেকটি রঙের গোলাপ ফুল গাছের ডাল দিয়ে কলম করা হয়েছে। যার কারণে একই গাছে দুই রংয়ের গোলাপ ফুল ফুটে রয়েছে। আর এই দুই রংয়ের গোলাপ ফুল একই গাছে ফুটতে দেখে সত্যিই আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।

" ফটোগ্রাফি : ৪ "

IMG_20230602_212519.jpg

৪।
এই ফুলটি হচ্ছে চিরচেনা লাল জবা ফুল। লাল টকটকে জবাফুল যখন গাছের ডালে মৃদু বাতাসে দুল ছিল, তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল। যদিও বা বাতাসে ফুলটি দোলার কারণে, ফটোগ্রাফি করতে বেশ অসুবিধে হচ্ছিল। তবুও কেন যেন সেই মুহূর্তটুকু আমি খুবই উপভোগ করেছিলাম। যাই হোক লাল টকটকে জবা ফুলের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তাই এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছি, আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ফটোগ্রাফি : ৫ "

IMG_20230602_212354.jpg

৫।
এই ফুলটির নাম হচ্ছে কসমস ফুল। আর এই কসমস ফুল হচ্ছে হলুদ রঙের। কসমস ফুলেরও বেশ কয়েকটি রং রয়েছে। তবে হলুদ রঙের কসমস ফুলটি কিন্তু ভীষণ রকম সুন্দর। যা দেখামাত্রই ভালো লেগে যায়। সবুজ পাতার উপরে হলুদ রঙের কসমস ফুল কতটা সুন্দর দেখাচ্ছে, তা হয়তো ফটোগ্রাফি না করলে খুব বেশি একটা বোঝা যেত না। যাইহোক এই অসম্ভব সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে।

" ফটোগ্রাফি : ৬ "

IMG_20230602_212306.jpg

৬।
এই ফুলটি হচ্ছে হালকা হলুদ রংয়ের গোলাপ ফুল। আগে একটা সময় শুধু লাল গোলাপ ফুল, গোলাপি গোলাপ ফুল, কিংবা সাদা গোলাপ ফুল গুলোই বেশি চোখে পড়ে যেত। তবে ইদানিং সময় নার্সারি কিংবা অফিস আদালতের যে বাগান রয়েছে, তাতে ভিন্ন ভিন্ন রংয়ের গোলাপ ফুল গুলো দেখতে পাই যা অদ্ভুত সুন্দর। ভিন্ন ভিন্ন রঙের চমৎকার এই গোলাপ ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। আর তেমনই হালকা হলুদ রঙের গোলাপ ফুলটি দেখতে পেয়ে আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল।

" ফটোগ্রাফি : ৭ "

IMG_20230602_213328.jpg

৭।
এই ফুলটি হচ্ছে ছোট কাশফুল। যা রাস্তার ধারে হাওয়ায় দুল ছিল। আর সেই মুহূর্তটুকু দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। এই রাস্তা দিয়ে এক একটি করে গাড়ি চলে যাচ্ছে, আর সেই গাড়ির হাওয়ায় ছোট ছোট কাশফুল গুলো বারবার দুলে উঠছিল। আর পাশেই ছিল রেললাইন। কি চমৎকার দৃশ্য সামনা সামনি না দেখলে হয়তো এ সৌন্দর্য তেমনভাবে উপভোগ করা সম্ভব নয়। যাইহোক আমার কাছে এই ছোট ছোট কাশফুল গুলো ভালো লেগেছে, তাই ফটোগ্রাফি করে নিয়েছি আমার মোবাইল ফোনে।



Photographer@mahbubul.lemon
DeviceOppo A16
LocationKurigram


আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হালকা হলুদ রংয়ের গোলাপ ফুল এর ফটোগ্রাফি।

 3 years ago 

ভাই, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি পোস্ট গুলা ঘুরে ঘুরে দেখতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করি।।
আমি প্রতিনিয়তই আপনার ফটোগ্রাফি পোস্ট ফলো করি। আপনি দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন।
আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে বিশেষ করে গোলাপ জবা এবং এক নাম্বার ফটোগ্রাফি।।

 3 years ago 

ভাই, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি পাওয়ার গ্রীড অফিসে গিয়ে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনার মোবাইলে ধারন করেছিলেন।যা আজ আমাদের মাঝে শেয়ার করলেন।সত্যিই খুব ভালো লাগলো সকাল সকাল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে কাশফুল গুলো।এই ফুলগুলো ভালো লাগার ভিন্ন মাত্রা এনে দেয় মনে।জবা,গোলাপ,ডায়ানথাস চিনেনসিস,কসমস ফুলের ফটোগ্রাফি অসাধারণ ভাবে তুলে শেয়ার করেছেন। সত্যিই খুব ভালো লাগলো দেখে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

পাওয়ার গ্রিড অফিসে গিয়ে খুব সুন্দর একটি ফুলের বাগান দেখতে পেয়েছেন ভাইয়া। সেই সাথে খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে। আপনার ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু, কাশফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

প্রতিটি ফুলের দৃশ্য অনেক সুন্দর।আসলে প্রতিটি ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি ফটোগ্রাফিতে অনেক দক্ষ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই। আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো।

 3 years ago 

ভাই,খুব সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া ছয় নাম্বার গোলাপ ফুলটা দেখতে খুবই ভাল লেগেছে। তবে তিন নাম্বার গোলাপ ফুল গুলোর মধ্যে কোন রোগ হয়েছে মনে হয়। কেমন জানি ফুট ফুট পড়ে গেছে। সব গুলো ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62633.64
ETH 1783.73
USDT 1.00
SBD 0.38