রাতের অন্ধকারে ফুলের ফটোগ্রাফি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি। তবে এই সুন্দর ফুল গুলো কিন্তু আমি দিনের বেলায় ফটোগ্রাফি করিনি। বরং রাতের বেলায় এই সুন্দর ফুল গুলোর ফটোগ্রাফি করেছি, তাই দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। কেন জানি আমার মাঝে মাঝে এরকম মনে হয়, দিনের বেলায় ফুলের ফটোগ্রাফি না করে বরং রাতের বেলায় ফুলের ফটোগ্রাফি করি।
কেননা দিনের বেলায় ফুলের সৌন্দর্য একরকম, আর রাতের বেলায় ফুলের সৌন্দর্য অন্যরকম। তবে ফুল তো ফুলই রাত কিংবা দিন হোক সে সব সময় তার সৌন্দর্য ছড়িয়ে যায়। আর সেই ফুলের সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হয়ে যাই। ফুল ভালোবাসেনা কিংবা ফুলকে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
এছাড়াও দৈনন্দিন জীবনে ফুলের ব্যবহার যেন দিনকে দিন বেড়েই চলেছে। বিভিন্ন অনুষ্ঠানে ফুল দিয়ে গেট সাজানো, অতিথি অভ্যর্থনায় ফুলের ব্যবহার, বিয়ে বাড়িতে ফুলের ব্যবহার, বাড়ির শোভা বর্ধনে ফুলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাইহোক ফুল যে আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। তাই আর সে বিষয়ে কথা না বাড়িয়ে, চলুন আমার রাতের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
" ফটোগ্রাফি : ১ "
" ফটোগ্রাফি : ২ "
" ফটোগ্রাফি : ৩ "
" ফটোগ্রাফি : ৪ "
" ফটোগ্রাফি : ৫ "
" ফটোগ্রাফি : ৬ "
| Photographer | @mahbubul.lemon |
|---|---|
| Device | Oppo A16 |
| Location | Kurigram |
আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
রাতের মধ্যে ছবি গুলো তোলা হলেও ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। সব গুলো ফটোগ্রাফি যেনো মন মুগ্ধকর।সব থেকে গোলাপ ফুল আর মোরগ ফুল এই দুইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।
ভাই, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেকগুলো ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো ভাই। পাঁচ নাম্বারের নাকফুলের গাছের বেশ ঔষধি গুন রয়েছে ভাই। দাঁতের ব্যথা বা যে কোন ধরনের ব্যাথা হলে এই গাছের পাতা বেটে লাগালে অনেকটা উপশম হয় ব্যথা। প্রতিটি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর ভাবে বর্ণনা দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাই, নাকফুল গাছের ঔষধি গুন রয়েছে তা তো আমার জানা ছিল না। আপনার কাছ থেকে জেনে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে ভাই রাতে ফুলের ফটোগ্রাফি করার অভিজ্ঞতা কিন্তু আমারও রয়েছে। আমিও ইতো পূর্বে আপনাদের মাঝে বেশ এই জাতীয় ফটোগ্রাফি শেয়ার করেছি। যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করেছেন আর আমাদের মাঝে সেই সমস্ত ফটো গুলো তুলে ধরেছেন। যেখানে দেখতে পারলাম চেনা অচেনা অনেক ফুল।
ভাই আপনার সুন্দর মন্তব্য পড়ে ভীষণ ভালো লাগলো। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রাতের অন্ধকারের ফুলের ফটোগ্রাফি গুলো এতটা সুন্দর ছিল যা দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের সৌন্দর্য মনে হয় রাতেই বেশি ফুটে উঠেছিল। এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপু রাতের অন্ধকারে ফুলের সৌন্দর্য দেখে সত্যি আমিও অবাক হয়ে যাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইউনিক মানুষের কাছ থেকে ইউনিক কিছু ফটোগ্রাফি দেখলাম আজ । বেশিরভাগই দেখেযায় ফটোগ্রাফি দিনের বেলায় করেতে। কিন্তু আপনি ব্যতিক্রম আপনি রাতে ফটোগ্রাফি করেছেন রাতের বেলায় যে এত সুন্দর ফটোগ্রাফি করা যায় আপনার ফটোগ্রাফি দেখেই জানতে পারলাম। ফটোগ্রাফির পাশাপাশি প্রত্যেকটি ফটোগ্রাফির সুন্দরভাবে বর্ণনা করেছেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের শেয়ার করার জন্য।
ভাই, আমি এর আগেও রাতের অন্ধকারে ক্যাপচার করা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আর তখন থেকেই জানতাম রাতের অন্ধকারেও ফুলের সৌন্দর্য কম নয়। আর এই সৌন্দর্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া ফুল তো ফুলই সে সবসময়ই তার সুরভী ছড়ায়। আপনার রাতের বেলার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। রাতের বেলায়ও আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু, আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে এ জন্য অনেক অনেক ধন্যবাদ।
ফুল সবসময়ই মানুষের মন কে আকৃষ্ট করে।আমি ব্যাক্তিগতভাবে ফুল খুবই পছন্দ করি।গোলাপ আমার সবচেয়ে পছন্দের ফুল।রাতের অন্ধকারে তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে ভাইয়া।অনেক সুন্দর করে পোস্ট টি উপস্থাপন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
একদম ঠিক বলেছেন আপু, ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে আকৃষ্ট করে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।