অনলাইনে টুকটাক শাহী গরম মসলা গুঁড়া কেনার অভিজ্ঞতা

" আজ সোমবার - ১৬ই বৈশাখ - ১৪৩১বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

IMG-20240429-WA0001.jpg

আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। এইতো সেদিন আমার অর্ধাঙ্গিনী ফেসবুক চালাতে গিয়ে একটি মসলার অ্যাড দেখেছিল। আর তখন মসলার গুড়ার অ্যাড দেখে, তার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আমাকে এসে বলেছিল, সে এই মসলাটি কিনতে পারবে কিনা। যেহেতু আমার অর্ধাঙ্গিনীর কাছে মশলাটি ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি তাকে মসলা কিনতে বাধা না দিয়ে, বরং বলেছিলাম অনলাইনে অর্ডার করে দিতে। আর তাই আমার অর্ধাঙ্গিনী টুকটাক শাহী গরম মসলা গুড়া অর্ডার করেছিল। এই গরম মসলা গুড়া দিয়ে মাংসের যে কোন রেসিপি তৈরি করলে খেতে ভীষণ স্বাদ লাগবে, এই বিশ্বাস নিয়ে সে অর্ডারটি করেছিল।

তবে আমার মেয়ে এই মসলার অর্ডার সম্পর্কে কোন কিছুই জানতো না। যার কারনে ডেলিভারি ম্যান এসে যখন মোবাইলে ফোন করেছিল, তখন আমার মেয়ে অনলাইনে জিনিস কেনার কথা শুনে, খুবই খুশি হয়েছিল। আমার মেয়ে ভেবেছিল হয়তোবা তার জন্য কোন কিছু অর্ডার করা হয়েছে। কেননা এর আগেও আমার অর্ধাঙ্গিনী আমার মেয়ের জন্য অনলাইন থেকে বেশ কিছু টপস অর্ডার করেছিল। তাই যখন ডেলিভারি ম্যান এসে বাসার সামনে দাঁড়িয়ে ছিল, তখন সে এক দৌড়ে গিয়ে ডেলিভারি ম্যান এর কাছে গিয়ে জানতে চেয়েছিল কি এসেছে। আর তখন তো আমি ও আমার অর্ধাঙ্গিনী দুজনে মিলে হাসতে শুরু করেছিলাম।

IMG_20240428_181610.jpg

IMG_20240428_181715.jpg

ডেলিভারি ম্যান প্যাকেটটি হাতে দিয়ে বলেছিল খুলে দেখতে। আমার মেয়ে খুব আশা করে ডেলিভারি ম্যান এর কাছ থেকে প্যাকেটটি গ্রহণ করেছিল। আমি অবশ্য সাথে সাথে ডেলিভারি ম্যান কে তার পাওনা টাকা পেমেন্ট করে দিয়েছিলাম। আমার মেয়ে শুধু বারে বারে জিজ্ঞেস করছিল, বাবা কি অর্ডার করেছো। আমি বললাম চলো বাসায় গিয়ে দেখবে কি অর্ডার করেছি।

IMG_20240428_181753.jpg

IMG_20240428_181841.jpg

আমার মেয়ে প্যাকেটটি নিয়ে শুধু নাড়াচাড়া করছিল আর বলছিল, বাবা এটা তো কোন ড্রেস নয়, এত ছোট প্যাকেটে করে কি এসেছে। তাই আমি তাকে বললাম চলো ঘরে নিয়ে গিয়ে দেখো এই প্যাকেটে কি এসেছে। আমার মেয়ে খুব আগ্রহ নিয়ে যখন প্যাকেটটি খুলছিল, তখন সে মসলার প্যাকেট দেখে হেসেই দিশেহারা হচ্ছিল। বারবার করে বলছিল, মামনি আমি ভেবেছিলাম আমার জন্য বোধহয় কোন কসমেটিকস অর্ডার করেছো। আর এখন দেখছি এটি মসলার গুড়া।

IMG_20240428_181943.jpg

IMG_20240428_182031.jpg

আর এই শাহী গরম মসলা গুড়া হচ্ছে HF food service থেকে নেয়া খুবই সুস্বাদু মসলার গুড়া। খুবই সুস্বাদু বলছি কেন, কারন আমার অর্ধাঙ্গিনী এই গুড়া মশলা ব্যবহার করে মাংসের রেসিপি তৈরি করেছিল, আর সেই রেসিপি খেতে খুবই স্বাদের হয়েছিল। প্রথমে অবশ্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম, এই মসলার গুড়া ব্যবহার করে মাংসের রেসিপি খেতে আদৌ স্বাদ লাগবে কিনা। তবে আমাদের ধারণাটা ভুল হয়ে গিয়েছিল, যখন আমরা মাংসের রেসিপিটি তৈরি করে খেয়েছিলাম। তবে একটি কথা না বললেই নয়, টুকটাক শাহী গরম মসলা গুড়ার দামটা অনেক অনেক বেশি। আমি মাত্র ২০০ গ্রাম নিয়েছিলাম, ৫৫০ টাকা দিয়ে। আর ডেলিভারি চার্জ ছিল, ১২০ টাকা। তাহলে সব মিলিয়ে টুকটাক শাহী গরম মসলা গুড়ার দাম পড়ে গেল ৬৭০ টাকা।

IMG_20240428_183222.jpg

IMG_20240428_183117.jpg

আমার মেয়ে অবশ্য এই মসলার গুড়া দেখে খুব একটা মন খারাপ করেনি। যদিওবা তার জন্য কোন জিনিস কেনা হয়নি, তবুও সংসারের জন্য এই গুড়া মশলা কেনা হয়েছে বলে সে ভীষণ খুশি হয়েছিল। এরপর আমার ছেলে ও মেয়ে দুজনে মিলে বাবল ফোটাতে শুরু করেছিল। আর এই বাবল মসলার প্যাকেটেই ছিল। যার কারণে দুই ভাই বোন মিলে আনন্দের সাথে বাবল ফোটাতে শুরু করেছিল। ছোটবেলায় আমিও ওদের মতই ছিলাম, কোথাও কোনো বাবল দেখলে তা মনের আনন্দে ফোটাতে থাকতাম।

যখন আমার ছেলে ও মেয়ে দুজনে বাবল ফোটাচ্ছিল, তখন আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। যাই হোক HF food service থেকে কেনা মসলার গুঁড়োটি কিনে খুবই ভালো লেগেছিল। কারণ অনলাইন থেকে কেনা মসলার গুড়া কতখানি ভালো মানের হবে, সে সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না। যেহেতু শাহী গরম মসলার গুড়াটি কিনে আমার টাকা বিফলে যায়নি, তাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। আর এই ছিল আমার অনলাইন থেকে টুকটাক শাহী গরম মসলা গুঁড়া কেনার মুহূর্ত, যা আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।



আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYSce9ZGkFWk7ePoEyd5VybQFBnyivM4nbPzMxuND2zB5nKzNvtvzRnmHmjN7pmqCGAXn8DVgEa5k6AvFAnffy2cn1avaa235Niqgd3CbssVoU.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমিও ভাইয়া অনলাইন থেকে কেনাকাটা করতে খুবই পছন্দ করে থাকি কিন্তু সব সময় সব জিনিস কিন্তু কেনার সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন চিন্তা মাথায় থাকে তাই। কারণ অনলাইন থেকে কোন কিছু কিনতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে এর মাধ্যমটা সঠিক জিনিস ডেলিভারি দেয় কিনা আর সঠিক দোকান থেকে কেনা হচ্ছে কিনা। আমি অনলাইনে বেশিরভাগ ইলেকট্রনিক্সের জিনিস কিনে থাকি কিন্তু কখনো খাবার জাতীয় জিনিস কিনি নাই। তবে যাই হোক আপনি অনলাইন থেকে কেনাকাটা করেছেন আর সেই বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। আশা করি সাবধানতার সাথে কেনাকাটা করবেন তাহলে ঠকবেন না।

 2 years ago 

ভাই,অনলাইনে কোনো কিছু কিনে এখন পর্যন্ত কোন দিন ঠকিনি। সাবধানতার সাথে কেনার চেষ্টা করেছি।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব আশা নিয়েই আপনার মেয়ে গিয়েছিল ডেলিভারি ম্যান থেকে অর্ডারটা নেওয়ার জন্য। সে ভেবেছি তার জন্য কিছু আনা হয়েছে। যাইহোক পোস্ট করে ভালো লাগলো । এই ধরনের শাহী গরম মসলাগুলো মাংসে ব্যবহার করলে সত্যিই অনেক বেশি ভালো লাগে খেতে। তবে আমি আমার আম্মুকে কখনো গরম মসলার গুড়া কিনতে দেখিনি। বছরে একবার বিভিন্ন রকম মসলা দিয়ে মেশিন থেকে গুঁড়ো করে আনা হয় আমাদের। আমি এখনো এই ধরনের প্যাকেটগুলোতে বাবল থাকলে এক নিমেষে ফুটিয়ে শেষ করে ফেলি।

 2 years ago 

আপু আমরাও সব সময় মসলা কিনে গুড়া করে সংরক্ষণ করে রাখি। তবে অনলাইনে দেখে কেনার ইচ্ছে ছিল, তাই সখ করে টুকটাক শাহী গরম মসলা গুড়া কেনা হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আহারে আপনার মেয়েটার আগ্রহে গরম মসলার গুড়া পরে গেলো শেষমেশ! তবে মেয়েটা বেশ লক্ষ্মী মানতে হবে। শুরুতে মন খারাপ করলেও পরে ঠিকই বুঝে গিয়েছে যে পরিবারের জন্যই কাজের জিনিস অর্ডার দেয়া হয়েছে। আর তাছাড়া দুই ভাই বোন মিলে বাবল ফোটাতে শুরু করে দিয়েছিলো! এই কাজটা আমি এই বয়সেও করি। যখন ই অনলাইনে কিছু কেনাকাটা করি, ওটার সাথে পাওয়া বাবল র‍্যাপার আগে ফুটাই! কী যে মজা এই কাজটা করতে 😅😅

 2 years ago 

দিদি আমার ছেলে ও মেয়ে বাবল ফুটিয়ে সেদিন খুবই এনজয় করেছিল, ঠিক আপনার মত😁😁। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনলাইন থেকে বেশ প্রয়োজনীয় একটি জিনিস কিনেছেন দেখে অনেক ভালো লাগলো।আর রান্নার প্রধান উপকরণ হলো মসলা। এই মসলা তৈরি করতে মেয়েদের অনেক সময় লেগে যায়। ভাবির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। মামনি ভেবেছিল ওর কোন ড্রেস অর্ডার করা হয়েছে অনলাইন থেকে।আসলে অনলাইন থেকে কিছু অর্ডার করলে বাচ্চারা অনেক খুশি হয়। অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু, অনলাইনে অর্ডার করার কথা শুনে আমার মেয়ে ভেবেছিল, তার জন্য বোধহয় ড্রেস অর্ডার করা হয়েছে। তবে সে মসলা দেখে একটুও মন খারাপ করেনি। বরং খুশি হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাই অনলাইন থেকে কেনা সবকিছু খারাপ হয় না। অর্ডার দেওয়ার আগে যদি রিভিউ ভালোভাবে পড়ে নেওয়া যায় এবং ক্যাশ অন ডেলিভারির সিস্টেম থাকে,তাহলে প্রোডাক্ট ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে। যাইহোক টুকটাক শাহী গরম মসলা গুঁড়া দিয়ে তৈরি করা মাংসের রেসিপি খেতে দারুণ লেগেছিল, এটা জেনে ভীষণ ভালো লাগলো ভাই। তাহলে অনলাইন থেকে এটা অর্ডার করাটা একেবারে সার্থক হয়েছে। আমি তো এখনো বাবল ফুটাতে খুব পছন্দ করি 😂। যাইহোক এতো চমৎকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65239.09
ETH 1874.69
USDT 1.00
SBD 0.38