সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি

" আজ বৃহ:বার - ১৯ শে শ্রাবণ - ১৪৩০ বঙ্গাব্দ, ০৩,আগস্ট - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-08-03_01-41-55-515.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি খাবারের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। খাবার এমন একটা জিনিস যা আমাদের শরীরকে পরিচালনা করতে সহায়তা করে। তবে সে খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার হতে হবে। তাই আমরা প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় ভিন্ন ভিন্ন ধরনের মুখরোচক খাবার সেই সাথে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করে থাকি। আর সেই খাবারগুলো অবশ্য সুস্বাদু ও মজাদার খাবার হতে হবে। তা না হলে খাবারে অরুচি চলে আসবে।

তাই খাবারে যেন অরুচি চলে না আসে এজন্য আমরা একই খাবারকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে রান্না করে খাই। এই যেমন মাছ অনেক সময় আমরা ভেজে রান্না করে খাই, অনেক সময় আবার কাঁচায় রান্না করে খাই। কখনো বা শুধু মাছ রান্না করে খাই, আবার কখনো সবজি মিশিয়ে খাই। যেভাবে রান্না করা হোক না কেন খাবারটি খেতে যেনো সুস্বাদু ও মজাদার হয়, তার জন্য রাধুনীর কম প্রচেষ্টা থাকে না।

যাই হোক আজ আমি আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যেহেতু ইদানিং ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গিয়েছে, তাই ফুল, ফল,প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি খাবারের ফটোগ্রাফি করাতেও বেশ স্বাচ্ছন্দ বোধ করছি। তাই আজ আমি খুবই সুস্বাদু ও মজার খাবারের ফটোগ্রাফি গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার মজার এই খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমার সুস্বাদু ও মজাদার খাবার ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG-20230803-WA0014.jpg
১।
এই মজার খাবারটির নাম, মজাদার স্টিক নুডুলস রেসিপি। আর এই রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে এই রেসিপির সাথে যদি শশা ও গাজর সেই সাথে সস মিশিয়ে খাওয়া যায়, তাহলে এই নুডুলস খেতে খুবই মজার হয়। আমার ছেলে ও মেয়ে দুজনেই নুডলস খেতে ভীষণ পছন্দ করে। তাই মাঝে মাঝেই এই মজার রেসিপিটি আমার বাসায় তৈরি করা হয়।

" ফটোগ্রাফি : ২ "

IMG-20230803-WA0011.jpg
২।
এই মজার খাবারটির নাম, সুস্বাদু ও মজাদার ডিমের কোরমা রেসিপি। বিরিয়ানি কিংবা পোলাও এর সাথে ডিমের কোরমা খেতে খুবই স্বাদ লাগে। সেদিন আমার বাসায় পোলাও রেসিপির সাথে ডিমের কোরমা রেসিপি তৈরি করা হয়েছিল। আর সেখান থেকেই আমি ফটোগ্রাফিটি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ফটোগ্রাফি : ৩ "

IMG-20230803-WA0015.jpg
৩।
এই মজার খাবারটির নাম, সুস্বাদু মাছ ভাজা রেসিপি। আর এই মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। পাতলা মসুর ডালের সাথে গরম গরম ভাত, আর সেই সাথে যদি হয় মচমচে মাছ ভাজ া তাহলে সেই খাবার খেতে দুর্দান্ত স্বাদ লাগে।

" ফটোগ্রাফি : ৪ "

IMG-20230803-WA0017.jpg
৪।
এই মজার খাবারটির নাম, কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ছোট মাছের মজাদার রেসিপি। এইতো সেদিন আমি মাছ ধরা দেখতে গিয়ে অনেকগুলো ছোট মাছ কিনে নিয়ে এসেছিলাম। আর সেই মাছ দিয়ে কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে চচ্চড়ি তৈরি করা হয়েছিল। আর সেই চচ্চড়ি খেতে ভীষণ ভীষণ স্বাদের হয়েছিল। তাই সেই সুস্বাদু রেসিপিটি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

" ফটোগ্রাফি : ৫ "

IMG-20230803-WA0009.jpg
৫।
এই মজার খাবারটির সঠিক নাম আমার জানা নেই। তবে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় চাল ভাজার নাস্তা হিসেবে পরিচিত। আর এই রেসিপি চাল ভাজা, খেজুরের গুড় ও নারিকেলের সংমিশ্রণে ব্লেন্ডারের সাহায্যে মিক্সড করে তৈরি করা হয়। তবে এই রেসিপি আমরা সব সময় তৈরি করে খাই না। অনেকদিন পর পর যখন মন চায় ঠিক তখনই এই রেসিপি তৈরি করা হয়। যাইহোক রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার ও সুস্বাদু হয়।

" ফটোগ্রাফি : ৬ "

IMG-20230803-WA0012.jpg
৬।
এই মজার খাবারটির নাম, সুস্বাদু ও মজাদার লইট্টা মাছের শুটকি ভুনা রেসিপি। শুটকি মাছের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা রয়েছে। যার কারনে মাঝে মাঝে আমার বাসায় শুটকি রেসিপি তৈরি করা হয়। আর যেদিন এই লইট্টা মাছের শুটকি ভুনা রেসিপি তৈরি করা হয়েছিল,সেদিন তো আমি পুরো এক প্লেট ভাত সাবার করে ফেলেছিলাম।তাই মজার ও সুস্বাদু লইট্টা মাছের শুটকি ভুনার ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।



আশা করি আমার খাবারের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  

খাবারের ভ্যারিয়েশন করার জন্য আমরা আসলেই একই জিনিস বিভিন্ন রকম ভাবে রান্না করে খাই। এতে করে আমাদের ভিতরে টেস্ট এর কিছুটা ভেরিয়েশন পাওয়া যায়। আপনার শেয়ার করা প্রত্যেকটা খাবার দেখে বেশ লোভনীয় লাগছে। তবে বিশেষ করে আমার কাছে লইট্টা মাছের শুটকি ভুনা রেসিপি আর ডিমের কোরমা রেসিপিটা বেশ ভালো লাগলো।

 3 years ago 

ভাই, লইট্টা মাছের শুটকি ভুনা রেসিপির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সুস্বাদু ও মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। তবে লট্টা মাছের শুটকি ভুনা রেসিপি এবং ডিমের কোরমা রেসিপি আমার কাছে খুব ভালো লেগেছে। এত লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আমার ফটোগ্রাফিতে থাকা লইট্টা শুটকি ভুনা ও ডিমের কোরমা রেসিপি আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি। আপনার শেয়ারের করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ছোট মাছের মজাদার রেসিপি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই ছোট মাছের চচ্চড়ি শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও খুব খুব মজার হয়েছিল।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার খাবার গুলো অনেক বেশি লোভনীয় ছিল যা দেখেই বুঝতে পারছি। আপনি খুবই লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি প্রত্যেকটা খাবারের বর্ণনা অনেক সুন্দর করে দিয়েছেন। আপনি যে খাবারগুলোর ফটোগ্রাফি করেছেন সেগুলোর বেশিরভাগই আমার খুবই পছন্দের। আমার তো ইচ্ছে করছে প্রত্যেকটা খাবারের থেকে একটু একটু করে টেস্ট করতে। যাইহোক প্রত্যেকটা খাবারের খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন।

 3 years ago 

আপু আমার রেসিপির ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ। সময় সুযোগ করে ভাই সহ চলে আসবেন মজার মজার রেসিপি তৈরি করে খাওয়াবো।

 3 years ago 

লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এত লবণিও খাবার যদি একসাথে চোখের সামনে চলে আসে তাহলে কি কোন ভাবেই লোভ সামলে থাকা সম্ভব।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আপনি নিজেই বলুন না এতগুলো খাবার দেখলে কারই না লোভ লাগবে। আপনি এখানে ছয়টি খাবারের রেসিপি শেয়ার করেছেন অনেক সুন্দর করে। আপনি সুস্বাদু এবং মজাদার এই খাবারগুলোর ফটোগ্রাফি বর্ণনা দিয়ে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছিলেন মনে হয়।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, ফটোগ্রাফিতে থাকা প্রতিটি রেসিপি খুব মজা করে খেয়েছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার খাবার এগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। ছোট্ট মাছ এর শুটকির ভুনা আর ডিম এর কোরমা আমার অনেক ভালো লাগে।আপনার ফোটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এতো সুন্দর করে ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39