গান : ভালোবেসে গেলাম শুধু

" আজ বুধবার - ২৮শে আষাঢ় - ১৪৩০ বঙ্গাব্দ, ১২, জুলাই - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-07-11_05-38-16-058.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গানের পোস্ট নিয়ে আর আজকের গান হচ্ছে মরহুম এন্ড্রু কিশোরের খুবই জনপ্রিয় একটি গান "ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না"। অনেক ছোট থেকেই এই গানটি শুনে আসছি, যতই গানটি শুনি ততই যেন গানটি ভালো লাগে। এতদিন এতবার এই গানটি শুনেছি তারপরও কখনো গানটির প্রতি বিন্দুমাত্র ভালোলাগা কমেনি।এছাড়াও আমি এন্ড্রু কিশোরের গান গুলো গাইতে খুবই পছন্দ করি।

আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে আমার ভালো লাগা গানগুলো তুলে ধরার জন্য। আর আপনারা যখন আমার গানগুলো শুনে খুব সুন্দর মন্তব্য করেন তখন সত্যিই আমি ধন্য হয়ে যাই। জানিনা আপনারা যে মন্তব্যগুলো করেন তা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা, তবুও যখন আপনাদের মন্তব্য গুলো পড়ি তখন আমার কাছে খুবই ভালো লাগে।

যাইহোক আজও আমি আমার ভালোলাগা গানটি আপনাদের মাঝে পরিবেশন করছি, আশা করছি আমার গাওয়া গানটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমার গাওয়া গানটি শুনে নেয়া যাক।

গানের কিছু তথ্য

গান : ভালোবেসে গেলাম শুধু
গায়ক : এন্ড্রু কিশোর
কভার : মাহবুবুল ইসলাম লিমন

গানের কথা

ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
কারো আশার তরী হায় রে
পায় খুঁজে কিনারা
নিরাশারই আঁধার আমার
করে শুধু ইশারা
কারও আশার মালাখানি
কণ্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব
ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি
কেন জানি না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
চোখের কাছে সুখের পাখি
খাঁচায় ধরা দিলো না
এত কথা বোঝে পাখি
মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে
সে তো দূরে সরে রয়
সেই না ব্যথার বিষে হৃদয়
তিলে তিলে হয় রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি
কেউ কারো নয়
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু



আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-05_20-41-43-208.png

Sort:  
 3 years ago 

পুরনো গান আজ শুনে খুব ভালো লাগলো। আপনার কন্ঠে গানটি দারুন হয়েছে ভাইয়া।মিউজিকের সাউন্ড আর একটু আস্তে হলে ভালো হবে।এমনিতে ঠিক আছে। ধন্যবাদ সুন্দর এই গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অবশ্যই ভাই আপনি এই সুন্দর সুন্দর মন্তব্য গুলোর যোগ্য তাইতো আপনাকে সবাই এত সুন্দর সুন্দর মন্তব্য গুলো করে। আপনি প্রায় আমাদের সাথে এভাবে গান শেয়ার করে থাকেন যে আসলে বেশ ভালো লাগে। এই গানটিও অসাধারণ হয়েছে ভাইয়া।

 3 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি আপনার কন্ঠে খুবই ভালো লাগলো ভাইয়া। এর আগেও আমি আপনার কন্ঠে অনেক গান শুনেছি। খুবই ভালো গান গাইতে পারেন আপনি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই,খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

মনটা ভরে গেল ভাই আপনার কন্ঠে এই গানটা শুনে। আপনি আমার খুবই পছন্দের একটা গানের কভার করেছেন। আমি বেশিরভাগ সময়ই গান শুনে থাকি। তবে এই গানটা আমার একটু বেশি শোনা হয়। আপনার কন্ঠে গাওয়া গানগুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। সব সময় নিজের খালি কন্ঠে অনেক সুন্দর গান করেন। এরকম গানগুলো পরবর্তীতে ও আপনার কাছ থেকে দেখতে চাই ভাই।

 3 years ago 

ভাই প্রতিনিয়ত আমার গাওয়া গান শুনে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি সুন্দর মন্তব্য পাওয়ার যোগ্য বলেই আমরা সবাই আপনার গান শুনে মন্তব্য করি। আসলে আপনার গানের গলা সত্যিই অসাধারণ। আপনি মাঝে মাঝে আমাদেরকে দারুন দারুন গান উপহার দেন এজন্য আপনার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। দারুন একটি গান গেয়ে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

আপু, আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া কিছু কিছু গান আছে যুগের পর যুগ শুনলেও বিন্দুমাত্র ভালবাসা কমবে না। আজকে আপনি এন্ড্রু কিশোরের খুব জনপ্রিয় একটি গান নিজের কন্ঠে গিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে আমি আপনার গানটি শুনে বাস্তবে কণ্ঠশিল্পীর গান মনে করলাম। সত্যি বলতে আপনার গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। এসব পুরোনো গানগুলো যতই শুনি আরো শুনতে মন চায়। খুব চমৎকারভাবে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু, আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার গান গাওয়ার আগ্রহ অনেক বেড়ে গেল।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এন্ড্রু কিশোরের খুব জনপ্রিয় একটি গান আজকে আপনি নিজের কন্ঠে গেছেন।এন্ড্রু কিশোরের এইসব গান যুগের পর যুগ শুনলেও শুনতে আরো মন চাইবে। এই গানটি আমার অনেক প্রিয় একটি গান। সত্যি বলতে গানটি মিউজিক দিয়ে গাওয়াতে শুনতে অনেক ভালই লাগলো। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর গান আমাদের মাঝে শেয়ার করবেন।

 3 years ago 

ভাই, আপনার প্রিয় গানটি গাইতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59973.60
ETH 1614.67
USDT 1.00
SBD 0.38