ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি

" আজ শুক্রবার - ১৩ই বৈশাখ - ১৪৩১বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

IMG-20240426-WA0055.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে, ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি। তেলাপিয়া মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে এই মাছে কাটার পরিমাণ একদম কম থাকার কারণে, বাড়ির ছোট সদস্যরা খুব সহজে এই মাছ খেতে পারে। তেলাপিয়া মাছে কাটার পরিমাণ কম থাকায়, আমার ছেলে ও মেয়ে দুজনেই এই মাছ তৃপ্তি সহকারে খেতে পারে।

এইতো সেদিন আমি আমাদের বাড়ির নিকটস্থ খলিলগঞ্জ বাজারে মাছ কেনার জন্য গিয়েছিলাম। আর আমাদের এই খলিলগঞ্জ বাজারে প্রচুর পরিমাণে মাছ ওঠে। তাই আমি সকাল সকাল বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য। আর তখন লক্ষ্য করলাম ১ কেজি ওজনের এই তেলাপিয়া মাছটি তখন পর্যন্ত লাফাচ্ছিল। আর টাটকা মাছ খেতে আমার কাছে খুবই স্বাদ লাগে। যার কারণে আমি টাটকা এই তেলাপিয়া মাছ দেখার সাথে সাথেই দরদাম করে কিনে নিয়েছিলাম।

আর বাড়িতে এসে যখন মাছটি রান্না করে গরম ভাতের সাথে খেয়েছিলাম, তখন কি যে তৃপ্তি পেয়েছিলাম তা আর কি বলব। বিশেষ করে তেলাপিয়া মাছে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করার কারণে, খেতে দারুন স্বাদ পাওয়া গিয়েছিল। ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি খেতে সত্যিই দারুণ লাগে। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার তৈরি ঝাল ঝাল তেলাপিয়া মাছের রন্ধন প্রণালীর ধাপগুলো দেখে নেয়া যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScYbdAV4MoMxZjGfLrmhWTwwEo57mJMP2KhY6VU9yhScubZLvowWz9so2CP3giMukFSq871BVG2h4kE42juxvnjJgoP3gby5rn8WzGoPDuHx.png

IMG-20240426-WA0054.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
তেলাপিয়া মাছ১ কেজি
পেঁয়াজ৩-৪ টি
জিরা বাটা২ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া২ চা চামচ
হলুদ গুড়া১ চা চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
লবণস্বাদমতো

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScsEothToNzNtqLGjqddwW7rBHe9EChj64QFPY4yBDFzz9RdP7TvZ8XU9fyAkQfFvQfPzPVGPiSCpwkkCNp49oF3pu8RCfjWNZSWU5x9Jn5c.png

" ধাপ : ১ "

IMG_20240426_200343.jpg

IMG_20240426_200443.jpg

১। প্রথমে মাছটিকে কেটে বেছে, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ২ "

IMG_20240426_200510.jpg

IMG_20240426_200559.jpg

২। এবার পেঁয়াজ গুলোর খোসা ছাড়িয়ে, কুচি করে কেটে নিতে হবে। তারপর চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৩ "

IMG_20240426_200713.jpg

IMG_20240426_200744.jpg

৩। এবার ঢেলে দেয়া সয়াবিন তেল গরম হয়ে আসলে, পেঁয়াজ কুচি গুলো কড়াইতে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নিতে হবে। তারপর এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে।

" ধাপ : ৪ "

IMG_20240426_200811.jpg

IMG_20240426_200843.jpg

৪। এবার ঢেলে দেয়া পানি গরম হয়ে আসলে, উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ছেড়ে দিয়ে, চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবং হাল্কা আঁচে মশলা পানি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর কেটে রাখা মাছগুলো করাইতে ছেড়ে দিতে হবে।

" ধাপ : ৫ "

IMG_20240426_200916.jpg

IMG_20240426_201005.jpg

৫। এবার মাছগুলো ছেড়ে দেয়ার পর মাছগুলো মসলা পানিতে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর মাছগুলো কষিয়ে নেয়ার পর পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে। মসলা পানি যখন শুকিয়ে মাখো মাখো ঝোলে পরিণত হবে, তখন তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্খিত ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি।

" ধাপ : ৬ "

IMG_20240426_201111.jpg

৬। এবার পরিবেশনের জন্য আলাদা একটি পরিস্কার পাত্রে ঢেলে নিয়ে, মনের মত সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।



আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 2 years ago 

ঝাল ঝাল তেলাপিয়া মাছের দারুন একটি রেসিপি আপনি শেয়ার করার। তেলাপিয়া মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া যে কোনো রেসিপিতে ঝাল একটু বাড়িয়ে দিলে খেতে দারুন মজা লাগে। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই তেলাপিয়া মাছ খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

তেলাপিয়া মাছের কাটা কম থাকায় খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এভাবে ঝাল বাড়িয়ে দিয়ে রান্না করলে তো কথাই নেই। রেসিপিতে দেখে লোভনীয় লাগছে। কালার দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু, রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনার ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপিটা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে।এই ধরনের লোভনীয় রেসিপি একা খাইলে তো হবে না আমাদেরও তো দাওয়াত করে খাওয়ানো উচিত। প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

একা একা কোন কিছু খেতে আমার কাছেও ভালো লাগে না ভাই। তাই দাওয়াত রইলো আপনার দুই ভাই মিলে একসাথে বসে মজার মজার রেসিপি তৈরি করে খাব। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দের মাছ। আপনি দারুণ ভাবে পুরো রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার রেসিপির কালার দেখে বুঝা যাচ্ছে রান্না টি বেশ সুস্বাদু হয়েছে। রান্নার সব গুলো ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার তৈরি রেসিপি দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তেলাপিয়া মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। আপনি আজকে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি তেলাপিয়া মাছের রেসিপি টি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে খুবই সুন্দর করে রেসিপি টি সম্পন্ন করেছেন। আসলে মাছের তরকারি একটু ঝাল হলেই ভালো লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, মাছের রেসিপি একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঝাল ঝাল তেলাপিয়া মাছের খুব চমৎকার একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।তেলাপিয়া মাছ ভাজি আমার কাছে খুবই সুন্দর লাগে এছারাও আলু দিয়ে ঝোল রান্না করলেও বেশ লাগে খেতে।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া ঝাল ঝাল মাছ ভুনা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি আপনার বাসার কাছের বাজার থেকে এই মাছ কিনেছেন আর গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেয়েছেন জেনে ভালো লাগলো।
দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, আমার তৈরি রেসিপিটি খেতে খুবই মজার হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

তেলাপিয়া মাছ খেতে কেমন টেস্ট সেটা তো ভুলেই গিয়েছি সেই কবে খেয়েছি তাও মনে নেই । অনেকদিন হলো খাওয়া হয় না তবে আপনার রেসিপিটি দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে । আর ঠিকই বলেছেন বাজারে গিয়ে এরকম টাটকা লাফানো মাছ দেখলে সেটা কিনতে ইচ্ছা করে । খেয়ে দেখতে হবে তো তেলাপিয়া মাছ খেতে কেমন লাগে কাটা কম হলে সেই মাছ খেয়ে আবার আরাম পাওয়া যায় ।

 2 years ago 

আপু বড় সাইজের তেলাপিয়া মাছ খেতে সত্যিই দারুণ লাগে। যেহেতু অনেকদিন খাননি, তাই নতুন করে আবারো খেয়ে স্বাদ গ্রহণ করুন। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38